এক ঝলকে: Firebase AI Logic সলিউশন

Firebase AI Logic-এর সাহায্যে আপনার অ্যাপ ডেভেলপ করার সময়, আপনি হয়তো মূল নির্দেশিকায় আলোচিত প্রাথমিক বিষয়গুলির বাইরেও কিছু জানতে চাইবেন। এই বিভাগে বর্ণিত সমাধানগুলি আরও উন্নত ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিকা প্রদান করে।

অননুমোদিত ক্লায়েন্টের হাত থেকে আপনার অ্যাপকে সুরক্ষিত রাখা

মোবাইল ও ওয়েব অ্যাপের জন্য, আপনাকে Gemini API এবং অননুমোদিত ক্লায়েন্টের মাধ্যমে অপব্যবহার থেকে আপনার প্রজেক্ট রিসোর্স সুরক্ষিত রাখতে হবে। সব API কল আপনার আসল অ্যাপ থেকেই করা হচ্ছে কিনা তা যাচাই করতে আপনি Firebase App Check ব্যবহার করতে পারেন।

Firebase App Check গাইড দেখুন

আপনার অ্যাপের নতুন ভার্সন রিলিজ না করেই অ্যাপের ভ্যালু আপডেট করা

আপনার অ্যাপের নতুন ভার্সন রিলিজ না করেই অ্যাপের ভ্যালু ডাইনামিক পরিবর্তন করতে চাইলে, আপনি Firebase Remote Config ব্যবহার করতে পারবেন। যেমন, কোনও অনুরোধের জন্য মডেলের নাম, সিস্টেম নির্দেশাবলী, প্রম্পট, নিরাপত্তা সেটিংস বা ইনপুট পরিবর্তন করা।

Remote Config সমাধান দেখুন

ডায়নামিক ও শর্তসাপেক্ষে রানটাইম কনফিগারেশন সেট করা

আপনি যদি রানটাইম কন্ডিশনের উপর ভিত্তি করে কনফিগারেশন সেট করতে চান, তাহলে Firebase Remote Config ব্যবহার করতে পারবেন। এর একটি উদাহরণ হল, কোনও গ্রাহকের লোকেশন অনুযায়ী আপনি যে লোকেশন থেকে Gemini মডেল অ্যাক্সেস করছেন সেটি পরিবর্তন করা।

Remote Config সমাধান দেখুন

মাল্টিমোডাল অনুরোধে ফাইল ম্যানেজ করা ও বড় ফাইল যোগ করা

Cloud Storage for Firebase ব্যবহার করে, আপনি ফাইল স্টোরেজ ও ম্যানেজমেন্টের জন্য দ্রুত, সুরক্ষিত ও স্কেলেবল ইনফ্রাস্ট্রাকচারের সুবিধা নিতে পারবেন। এছাড়াও, আপনি Cloud Storage for Firebase URL ব্যবহার করে আপনার মাল্টিমোডাল অনুরোধে বড় ফাইল যোগ করতে পারবেন।

Cloud Storage for Firebase সমাধান দেখুন


আমরা অন্যান্য সমাধান ও নির্দেশিকা নিয়ে কাজ করছি, তাই শীঘ্রই আবার চেক করে দেখুন!