Unity-র সাথে ডায়নামিক লিঙ্ক পাওয়া

আপনার তৈরি করা Firebase Dynamic Links পেতে, আপনাকে অবশ্যই অ্যাপে Dynamic Links SDK যোগ করতে হবে এবং DynamicLinkReceived ইভেন্ট হ্যান্ডেল করার জন্য একটি লিসনার রেজিস্টার করতে হবে।

Unity SDK Android ও iOS, দু'টি প্ল্যাটফর্মেই কাজ করে, তবে প্রতিটি প্ল্যাটফর্মের জন্য কিছু অতিরিক্ত সেট-আপ করতে হয়।

শুরু করার আগে

আপনি Firebase Dynamic Links ব্যবহার করার আগে, আপনাকে এগুলি করতে হবে:

  • Firebase ব্যবহার করার জন্য আপনার Unity প্রোজেক্ট রেজিস্টার ও কনফিগার করুন।

    • আপনার Unity প্রোজেক্টে আগে থেকেই Firebase ব্যবহার করা হলে, এটি আগে থেকেই Firebase-এর জন্য রেজিস্টার ও কনফিগার করা আছে।

    • আপনার কাছে Unity প্রোজেক্ট না থাকলে, আপনি একটি স্যাম্পেল অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

  • আপনার Unity প্রোজেক্টে Firebase Unity SDK (বিশেষ করে, FirebaseDynamicLinks.unitypackage) যোগ করুন।

মনে রাখবেন, আপনার Unity প্রোজেক্টে Firebase যোগ করার জন্য Firebase কনসোল এবং আপনার খোলা Unity প্রোজেক্ট, দুটি জায়গাতেই কাজ করতে হয় (যেমন, আপনি কনসোল থেকে Firebase কনফিগারেশন ফাইল ডাউনলোড করেন, তারপর সেগুলি আপনার Unity প্রোজেক্টে সরান)।

ইনকামিং Dynamic Links পেতে রেজিস্টার করুন

Dynamic Links চেক করতে, আপনাকে DynamicLinkReceived ইভেন্টের জন্য রেজিস্টার করতে হবে।

void Start() {
  DynamicLinks.DynamicLinkReceived += OnDynamicLink;
}

// Display the dynamic link received by the application.
void OnDynamicLink(object sender, EventArgs args) {
  var dynamicLinkEventArgs = args as ReceivedDynamicLinkEventArgs;
  Debug.LogFormat("Received dynamic link {0}",
                  dynamicLinkEventArgs.ReceivedDynamicLink.Url.OriginalString);
}