সমাধানের ওভারভিউ
বিজ্ঞাপন ফর্ম্যাট গ্রহণ সংক্রান্ত টেস্টিং কী?
আপনার অ্যাপ হাইব্রিড-উপার্জন বা বিজ্ঞাপন-উপার্জন ভিত্তিক হোক না কেন, বিভিন্ন বিজ্ঞাপন ফর্ম্যাট ব্যবহার করা কঠিন হতে পারে।
সব বিজ্ঞাপন ফর্ম্যাট সব অ্যাপের জন্য উপযুক্ত নয় এবং অ্যাপের প্রপার্টির উপর নির্ভর করে কিছু বিজ্ঞাপন ফর্ম্যাট আরও ভালো পারফর্ম করতে পারে। নতুন বিজ্ঞাপন ফর্ম্যাট প্রয়োগ করার সময়, ব্যবহারকারীর অভিজ্ঞতা বা রিটেনশনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনি চিন্তিত হতে পারেন, কিন্তু নতুন বিজ্ঞাপন ফর্ম্যাট সঠিকভাবে প্রয়োগ করা হলে, উপার্জন ও এনগেজমেন্ট বাড়ানো যাবে কিনা, সেই ব্যাপারেও আপনি আগ্রহী হতে পারেন।
এইসব অজানা বিষয় সমাধান করতে, Firebase এমন টুল অফার করে যা আপনাকে নতুন বিজ্ঞাপন ফর্ম্যাট গ্রহণ করার ব্যাপারে ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে:
Firebase ব্যবহার করে, আপনি ব্যবহারকারীদের একটি ছোট সাবসেট-এর সাথে একটি নতুন বিজ্ঞাপন ফর্ম্যাটের পারফর্ম্যান্স A/B টেস্ট করতে পারবেন।
নতুন বিজ্ঞাপন ফর্ম্যাট, আগে থেকে থাকা বিজ্ঞাপন ফর্ম্যাটের চেয়ে ভালো পারফর্ম করছে কিনা তা আপনি Firebase থেকে পাওয়া পরীক্ষার ফলাফল ও সাজেশন পর্যালোচনা করে দেখতে পারেন।
পরিবর্তনগুলি যে ইতিবাচক প্রভাব ফেলবে সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে, আপনি একটি বোতামে ক্লিক করে আরও বেশি ব্যবহারকারীর জন্য পরিবর্তনগুলি প্রকাশ করতে পারবেন।
বিজনেস কেস ও তার মূল্য
গড়ে, যেসব ডেভেলপার ও প্রকাশক নতুন বিজ্ঞাপন ফর্ম্যাট যোগ করার জন্য Google AdMob ও Firebase টুল ব্যবহার করেন, তারা ব্যবহারকারীদের ধরে রাখার হার স্থিতিশীল রেখে উপার্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি (১০ গুণ* পর্যন্ত) উপভোগ করেন।
*২০২০ সালে ৮টি বড় প্রকাশকের ফলাফল অনুযায়ী উপার্জন বৃদ্ধি।
|
Pomelo Games Firebase ব্যবহার করে খেলোয়াড়দের না হারিয়ে উপার্জন ৩৫% পর্যন্ত বাড়িয়েছে। |
|
Qtonz Firebase ব্যবহার করে বিজ্ঞাপন থেকে উপার্জন ৪ গুণ এবং ARPDAU ১৯০% বৃদ্ধি করেছে। |
সমাধান প্রয়োগ করা
এই সমাধান প্রয়োগ করতে, আপনি আমাদের ধাপে ধাপে টিউটোরিয়াল অনুসরণ করতে পারেন (এই টিউটোরিয়ালের ওভারভিউ এই পৃষ্ঠায় পরে পাবেন)।
এই মাল্টি-স্টেপ টিউটোরিয়ালে, আপনি কীভাবে Firebase ব্যবহার করে আপনার অ্যাপের জন্য একটি নতুন Google AdMob বিজ্ঞাপন ফর্ম্যাট পরীক্ষা করবেন তা জানবেন। এটি একটি পুরস্কার প্রদানকারী ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন পরীক্ষার উদাহরণ হিসেবে ব্যবহার করে, কিন্তু আপনি এক্সট্রাপোলেট করতে এবং অন্যান্য বিজ্ঞাপন ফর্ম্যাট পরীক্ষা করতে একই ধাপ ব্যবহার করতে পারবেন।
এই টিউটোরিয়ালে ধরে নেওয়া হয়েছে যে আপনি আগে থেকেই অ্যাপে AdMob ব্যবহার করেন এবং অন্য বিজ্ঞাপন ইউনিট (নতুন বিজ্ঞাপন ফর্ম্যাট সহ) যোগ করলে আপনার অ্যাপের উপার্জন বা অন্যান্য মেট্রিকের উপর কোনও প্রভাব পড়বে কিনা তা আপনি পরীক্ষা করে দেখতে চান। তবে, আপনি যদি আগে থেকেই নিজের অ্যাপে AdMob ব্যবহার না করে থাকেন, তাহলে কোনও অসুবিধা নেই! এই টিউটোরিয়ালের ধাপগুলি আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে, আপনার অ্যাপে শুধু একটি বিজ্ঞাপন ইউনিট যোগ করলে তা আপনার অ্যাপের মেট্রিক্সের উপর কোনও প্রভাব ফেলে কিনা।
এই সমাধানের জন্য ব্যবহৃত প্রোডাক্ট ও ফিচার
|
Google AdMob Google AdMob আপনাকে বিজ্ঞাপন ইউনিটের ভেরিয়েন্ট তৈরি করতে দেয় যা আপনার অ্যাপের মধ্যে পরিবেশন করা হবে। আপনি AdMob-এর সাথে Firebase লিঙ্ক করলে, AdMob বিজ্ঞাপন কৌশল অপ্টিমাইজেশন উন্নত করতে Firebase-এ বিজ্ঞাপন থেকে হওয়া উপার্জন সংক্রান্ত তথ্য পাঠায়। Google Analytics Google Analytics আপনাকে ব্যবহারকারীর এনগেজমেন্ট, রিটেনশন এবং মোট উপার্জন, AdMob উপার্জন, কেনাকাটা থেকে উপার্জন এবং আরও অনেক কিছুর মতো মনিটাইজেশন মেট্রিক্স সম্পর্কে ইনসাইট দেয়। এছাড়াও, এটি আপনাকে ব্যবহারকারীর দর্শক ও সেগমেন্ট তৈরি করতে দেয়। |
Firebase Remote Config Firebase Remote Config আপনাকে এগুলি করতে দেয়: পছন্দমতো ব্যবহারকারীর সেগমেন্টের জন্য আপনার অ্যাপের আচরণ ও চেহারা ডায়নামিক পরিবর্তন ও কাস্টমাইজ করা — এগুলি সবই আপনার অ্যাপের নতুন ভার্সন প্রকাশ না করেই করা যায়। এই টিউটোরিয়ালে, আপনি Remote Config প্যারামিটার ব্যবহার করে নিয়ন্ত্রণ করবেন যে আপনার ব্যবহারকারীদের নতুন বিজ্ঞাপন ইউনিট দেখানো হবে কিনা। Firebase A/B Testing Firebase A/B Testing আপনার অ্যাপে প্রোডাক্ট ও মার্কেটিং এক্সপেরিমেন্ট চালানোর জন্য ইন্টারফেস ও ইনফ্রাস্ট্রাকচার প্রদান করে। এটি ব্যবহারকারীদের মধ্যে এক্সপেরিমেন্ট ভ্যারিয়েন্ট ডিস্ট্রিবিউট করার কাজটি করে এবং তারপর আপনার বেছে নেওয়া মূল মেট্রিকের ভিত্তিতে কোনও এক্সপেরিমেন্ট ভ্যারিয়েন্ট কন্ট্রোল গ্রুপের চেয়ে ভালো পারফর্ম করছে কিনা তা নির্ধারণ করতে পরিসংখ্যানগত বিশ্লেষণ করে, যেমন মোট উপার্জন বা ব্যবহারকারী ধরে রাখা। |
সমস্যার সমাধান সংক্রান্ত টিউটোরিয়ালের ওভারভিউ
সরাসরি ধাপে ধাপে টিউটোরিয়ালে যান
পরীক্ষা করার জন্য নতুন বিজ্ঞাপন ইউনিট ভ্যারিয়েন্ট তৈরি করতে AdMob ব্যবহার করুন
AdMob-এ নতুন পুরস্কার প্রদানকারী ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন ইউনিট তৈরি করুন।
আপনার অ্যাপের কোডের মধ্যে বিজ্ঞাপন ইউনিট প্লেসমেন্ট প্রয়োগ করুন।
Firebase কনসোলে A/B টেস্ট সেট-আপ করুন
টেস্টিংয়ের প্রাথমিক বিষয়, টার্গেটিং এবং যে লক্ষ্যের বিরুদ্ধে টেস্ট চালানো হবে তা নির্ধারণ করুন।
টেস্ট ভ্যারিয়েন্ট নির্ধারণ করুন এবং Remote Config প্যারামিটার সেট-আপ করুন যা টেস্টে অংশগ্রহণকারী ব্যবহারকারীদের নতুন বিজ্ঞাপন ইউনিট দেখানো হবে কিনা তা নিয়ন্ত্রণ করবে।
আপনার অ্যাপের কোডে Remote Config প্যারামিটার ভ্যালু ম্যানেজ করুন
আপনার অ্যাপে Remote Config প্যারামিটার ব্যবহার করুন।
প্যারামিটারের ভ্যালুর উপর ভিত্তি করে বিজ্ঞাপন ইউনিট দেখানোর জন্য লজিক প্রয়োগ করুন।
A/B টেস্ট শুরু করুন এবং Firebase কনসোলে টেস্টের ফলাফল পর্যালোচনা করুন
টেস্ট শুরু করার পরে এবং কয়েক দিন বা সপ্তাহ ধরে সেটি চলতে দেওয়ার পরে, A/B টেস্টের মূল লক্ষ্যের উপর ভিত্তি করে A/B টেস্টে কোনও বিজয়ী ভেরিয়েন্ট আছে কিনা তা Firebase কনসোলে চেক করুন।
প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য সেকেন্ডারি মেট্রিকের উপর প্রভাব পর্যালোচনা করে দেখুন যে ভ্যারিয়েন্টগুলি সেইসব মেট্রিকের উপর কোনও অবাঞ্ছিত নেতিবাচক প্রভাব ফেলেনি।
নতুন বিজ্ঞাপন ফর্ম্যাট রিলিজ করবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিন
A/B Testing যদি নির্ধারণ করে যে নতুন বিজ্ঞাপন ফর্ম্যাট দেখানো ভেরিয়েন্টটি সবচেয়ে ভাল ফলাফল দিয়েছে, তাহলে আপনি পরীক্ষার টার্গেট করা সব ব্যবহারকারী, আপনার অ্যাপের সব ব্যবহারকারী অথবা আপনার ব্যবহারকারীদের একটি সাবসেটকে বিজ্ঞাপন ফর্ম্যাটটি দেখানো শুরু করতে পারেন।
যদি কোনও স্পষ্ট বিজয়ী এখনও নির্ধারিত না হয়ে থাকে, তাহলে আরও ডেটা সংগ্রহ করতে আপনি পরীক্ষাটি চালিয়ে যেতে পারেন অথবা যদি এটি ইতিমধ্যেই দীর্ঘ সময় ধরে চলছে এবং কোনও ফলাফল পাওয়া যাচ্ছে না, তাহলে পরীক্ষাটি শেষ করে দিতে পারেন।