এই নির্দেশিকা থেকে জানতে পারবেন যে কীভাবে Android App Bundle (AAB) App Distribution-এ আপলোড করতে হয় এবং Firebase কনসোল ব্যবহার করে জেনারেট করা APK ডিস্ট্রিবিউট করতে হয়।
আপনার আপলোড করা AAB প্রসেস করতে এবং আপনার পরীক্ষকদের ডিভাইস কনফিগারেশনের জন্য অপ্টিমাইজ করা APK পরিবেশন করতে App Distribution, Google Play-এর ইন্টার্নাল অ্যাপ শেয়ারিং পরিষেবার সাথে ইন্টিগ্রেট করে। AAB ডিস্ট্রিবিউট করলে আপনি নিম্নলিখিত কাজগুলি করতে পারবেন:
অপ্টিমাইজ করা APK (Google Play দ্বারা পরিবেশিত) রান করুন যা আপনার টেস্টারের ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।
ডিভাইস-নির্দিষ্ট সমস্যা খুঁজে বের করে সমাধান করুন।
Play ফিচার ডেলিভারি এবং Play Asset Delivery-এর মতো অ্যাপ বান্ডেল ফিচার টেস্ট করুন।
আপনার টেস্টারদের জন্য ডাউনলোডের সাইজ কমান।
প্রয়োজনীয় অনুমতি
App Distribution-এ AAB আপলোড করতে, আপনাকে অবশ্যই Google Play-এর কোনও অ্যাপের সাথে আপনার Firebase অ্যাপ লিঙ্ক করতে হবে। এইসব অ্যাকশন পারফর্ম করার জন্য আপনার কাছে প্রয়োজনীয় লেভেলের অ্যাক্সেস থাকতে হবে।
আপনার কাছে প্রয়োজনীয় Firebase অ্যাক্সেস না থাকলে, আপনি Firebase প্রোজেক্টের মালিককে Firebase কনসোল IAM সেটিংস ব্যবহার করে আপনাকে প্রযোজ্য ভূমিকা অ্যাসাইন করতে বলতে পারেন। আপনার Firebase প্রোজেক্ট অ্যাক্সেস করা, মালিক খোঁজা বা অ্যাসাইন করা সহ অন্যান্য বিষয়ে প্রশ্ন থাকলে, "Firebase প্রোজেক্টের অনুমতি ও অ্যাক্সেস" সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন পর্যালোচনা করুন।
নিম্নলিখিত টেবিলটি Firebase অ্যাপকে Google Play-এর কোনও অ্যাপের সাথে লিঙ্ক করার পাশাপাশি AAB আপলোড করার ক্ষেত্রে প্রযোজ্য।
| Firebase কনসোলে অ্যাকশন | প্রয়োজনীয় IAM অনুমতি | IAM ভূমিকা যাতে ডিফল্ট হিসেবে প্রয়োজনীয় অনুমতি অন্তর্ভুক্ত থাকে | অতিরিক্ত প্রয়োজনীয় ভূমিকা |
|---|---|---|---|
| Google Play-এর কোনও অ্যাপের সাথে Firebase অ্যাপ লিঙ্ক করা | firebase.playLinks.update
|
নিম্নলিখিত ভূমিকাগুলির মধ্যে একটি: | Google Play ডেভেলপার অ্যাকাউন্টে অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস |
| App Distribution-এ AAB আপলোড করুন | firebaseappdistro.releases.update
|
নিম্নলিখিত ভূমিকাগুলির মধ্যে একটি: | –– |
শুরু করার আগে
এখনও যোগ না করে থাকলে, আপনার Android প্রোজেক্টে Firebase যোগ করুন। এই ওয়ার্কফ্লোর শেষে, আপনার Firebase প্রোজেক্টে একটি Firebase Android অ্যাপ থাকবে।
আপনি অন্য কোনও Firebase প্রোডাক্ট ব্যবহার না করলে, আপনাকে শুধু একটি প্রোজেক্ট তৈরি করে আপনার অ্যাপ রেজিস্টার করতে হবে। আপনি অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করার সিদ্ধান্ত নিলে, আপনার Android প্রোজেক্টে Firebase যোগ করুন লিঙ্কে গিয়ে সবকটি ধাপ সম্পূর্ণ করতে ভুলবেন না।
Firebase কনসোলের App Distribution পৃষ্ঠা খুলুন। প্রম্পট করা হলে আপনার Firebase প্রোজেক্ট বেছে নিন, অ্যাপ সুইচার ব্যবহার করে আপনার অ্যাপ বেছে নিন এবং শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
Google Play-তে Firebase লিঙ্ক তৈরি করতে এবং AAB আপলোড করতে, আপনার অ্যাপ নিম্নলিখিত প্রয়োজনীয়তা পূরণ করছে কিনা তা ভালোভাবে দেখে নিন:
Google Play-তে থাকা অ্যাপ এবং Firebase Android অ্যাপ, দুটিই একই প্যাকেজের নাম ব্যবহার করে রেজিস্টার করা হয়েছে।
Google Play-তে অ্যাপটি অ্যাপ ড্যাশবোর্ডে সেট-আপ করা আছে এবং Google Play-এর কোনও একটি ট্র্যাকে (ইন্টার্নাল টেস্টিং, ক্লোজড টেস্টিং, ওপেন টেস্টিং বা প্রোডাকশন) ডিস্ট্রিবিউট করা আছে।
Google Play-তে অ্যাপের পর্যালোচনা সম্পূর্ণ হয়েছে এবং অ্যাপটি প্রকাশ করা হয়েছে। অ্যাপের স্ট্যাটাস কলামে নিম্নলিখিত স্ট্যাটাসগুলির মধ্যে কোনও একটি দেখানো হলে, আপনার অ্যাপ প্রকাশ করা হয়েছে: ইন্টার্নাল টেস্টিং (ড্রাফ্ট ইন্টার্নাল টেস্টিং নয়), ক্লোজড টেস্টিং, ওপেন টেস্টিং বা প্রোডাকশন।
আপনার Google Play ডেভেলপার অ্যাকাউন্টের সাথে Firebase Android অ্যাপ লিঙ্ক করুন:
Firebase কনসোলে, আপনার
প্রোজেক্ট সেটিংস -এ যান, তারপর ইন্টিগ্রেশন ট্যাব বেছে নিন।Google Play কার্ডে, লিঙ্ক করুন বিকল্পে ক্লিক করুন।
আপনার কাছে আগে থেকেই Google Play-এর লিঙ্ক থাকলে, তার পরিবর্তে ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।App Distribution ইন্টিগ্রেশন চালু করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন এবং Google Play-এর সাথে কোন Firebase Android অ্যাপ লিঙ্ক করতে চান তা বেছে নিন।
Google Play-এর সাথে লিঙ্ক করা সম্পর্কে আরও জানুন।
ধাপ ১. আপনার অ্যাপ তৈরি করুন
টেস্টারদের কাছে আপনার অ্যাপের প্রি-রিলিজ ভার্সন ডিস্ট্রিবিউট করার জন্য আপনি রেডি হলে, আপনার AAB তৈরি করুন (নির্দেশাবলীর জন্য Android Studio ডকুমেন্টেশন দেখুন)।
ধাপ ২. টেস্টারদের মধ্যে আপনার অ্যাপ ডিস্ট্রিবিউট করা
পরীক্ষকদের কাছে আপনার অ্যাপ ডিস্ট্রিবিউট করতে, Firebase কনসোল ব্যবহার করে আপনার AAB ফাইল আপলোড করুন:
Firebase কনসোলের App Distribution পৃষ্ঠা খুলুন। প্রম্পট করা হলে আপনার Firebase প্রোজেক্ট বেছে নিন।
রিলিজ পৃষ্ঠায়, ড্রপ-ডাউন মেনু থেকে আপনি যে অ্যাপ ডিস্ট্রিবিউট করতে চান সেটি বেছে নিন।
আপনার অ্যাপের AAB ফাইল আপলোড করতে কনসোলে টেনে আনুন।
আপলোড সম্পূর্ণ হলে, আপনি যে পরীক্ষক গ্রুপ এবং স্বতন্ত্র পরীক্ষকদের বিল্ড পাঠাতে চান তাদের উল্লেখ করুন। তারপর, বিল্ডের জন্য রিলিজ নোট যোগ করুন।
টেস্টার গ্রুপ তৈরি করার বিষয়ে আরও জানতে টেস্টার ম্যানেজ করুন বিকল্প দেখুন।
টেস্টারদের জন্য বিল্ড উপলভ্য করতে ডিস্ট্রিবিউট করুন বিকল্পে ক্লিক করুন। টেস্টার অ্যাপ টেস্ট করার জন্য অটোমেটিক ইমেল আমন্ত্রণ পান।
(ঐচ্ছিক) নির্দিষ্ট রিলিজের লিঙ্ক সেইসব পরীক্ষকের সাথে শেয়ার করতে যাদের কাছে সেইসব রিলিজের অ্যাক্সেস আছে, ক্লিপবোর্ডে রিলিজের লিঙ্ক কপি করতে লিঙ্ক আইকনে ক্লিক করুন।
আপনার বিল্ড ডিস্ট্রিবিউট করার পরে, এটি Firebase কনসোলের App Distribution ড্যাশবোর্ডে ১৫০ দিন (পাঁচ মাস) পর্যন্ত উপলভ্য থাকে। বিল্ডের মেয়াদ শেষ হতে ৩০ দিন বাকি থাকলে, কনসোল এবং টেস্ট ডিভাইসে আপনার পরীক্ষকের বিল্ডের তালিকা, উভয় জায়গাতেই মেয়াদ শেষ হওয়ার বিজ্ঞপ্তি দেখানো হয়।
যেসব পরীক্ষককে অ্যাপ পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানানো হয়নি, তারা শুরু করার জন্য ইমেল আমন্ত্রণ পান এবং বর্তমান পরীক্ষকরা ইমেল বিজ্ঞপ্তি পান যে পরীক্ষা করার জন্য একটি নতুন বিল্ড তৈরি। টেস্ট অ্যাপ কীভাবে ইনস্টল করবেন সেই সংক্রান্ত নির্দেশাবলীর জন্য, App Distribution-এর সাথে টেস্টার হিসেবে সেট-আপ করুন দেখুন। আপনি Firebase কনসোলে প্রতিটি পরীক্ষকের স্ট্যাটাস মনিটর করতে পারবেন-তারা আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা এবং তারা অ্যাপটি ডাউনলোড করেছেন কিনা।
অ্যাপ পরীক্ষা করার জন্য আমন্ত্রণ গ্রহণ করতে পরীক্ষকদের কাছে ৩০ দিন সময় থাকে, তারপরে এটির মেয়াদ শেষ হয়ে যায়। আমন্ত্রণের মেয়াদ শেষ হতে ৫ দিন বাকি থাকলে, কোনও রিলিজে পরীক্ষকের পাশে Firebase কনসোলে মেয়াদ শেষ হওয়ার বিজ্ঞপ্তি দেখানো হয়। টেস্টার সারিতে ড্রপ-ডাউন মেনু ব্যবহার করে আমন্ত্রণ আবার পাঠানোর মাধ্যমে এটি রিনিউ করা যেতে পারে।
পরবর্তী ধাপ
অ্যাপ-মধ্যস্থ মতামত ফিচার প্রয়োগ করুন যাতে টেস্টাররা আপনার অ্যাপ সম্পর্কে সহজেই মতামত (স্ক্রিনশট সহ) পাঠাতে পারেন।
আপনার অ্যাপের নতুন বিল্ড ইনস্টল করার জন্য উপলভ্য হলে, কীভাবে আপনার টেস্টারদের অ্যাপ-মধ্যস্থ সতর্কতা দেখাবেন তা জানুন।
CI/CD ব্যবহার করে QA টেস্টারদের Android অ্যাপ ডিস্ট্রিবিউট করার পেশাদার পদ্ধতি সম্পর্কে জানুন।