Firebase কনসোল ব্যবহার করে মেসেজ পাঠানো

Firebase কনসোলে বিজ্ঞপ্তি কম্পোজার ব্যবহার করে আপনি বিজ্ঞপ্তি মেসেজ পাঠাতে পারবেন। যদিও এটি Firebase Admin SDK বা HTTP v1 API-এর মাধ্যমে মেসেজ পাঠানোর মতো একই ধরনের ফ্লেক্সিবিলিটি বা স্কেলেবিলিটি প্রদান করে না, তবে এটি টেস্টিং বা অত্যন্ত টার্গেট করা মার্কেটিং এবং ব্যবহারকারীর এনগেজমেন্টের জন্য খুবই উপযোগী হতে পারে। Firebase কনসোল, মার্কেটিং মেসেজ রিফাইন ও উন্নত করতে সাহায্য করার জন্য অ্যানালিটিক্স-ভিত্তিক A/B টেস্টিং প্রদান করে।

মেসেজ পাওয়ার জন্য আপনার অ্যাপে লজিক ডেভেলপ করার পরে, আপনি নন-টেকনিক্যাল ব্যবহারকারীদের বিজ্ঞপ্তি কম্পোজারের মাধ্যমে মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারবেন।

বিষয়ে

আপনি যখন বিজ্ঞপ্তি কম্পোজার থেকে বিজ্ঞপ্তি মেসেজ পাঠান, FCM ফর্ম ফিল্ডে আপনার লেখা ভ্যালু এইভাবে ব্যবহার করে:

  • ব্যবহারকারীর বিভাগ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ-এর মতো ফিল্ড মেসেজ টার্গেট এবং ডেলিভারির বিকল্প নির্ধারণ করে।
  • বিজ্ঞপ্তির টেক্সট এবং কাস্টম ডেটা-এর মতো ফিল্ডগুলি ক্লায়েন্টকে কী-ভ্যালু পেয়ারের সমন্বয়ে গঠিত পেলোডে পাঠানো হয়।

এইসব ফিল্ড Message অবজেক্টের মাধ্যমে উপলভ্য কী-তে ম্যাপ করে। যেমন, কম্পোজারের কাস্টম ডেটা ফিল্ডে লেখা কী-ভ্যালু পেয়ার, বিজ্ঞপ্তির জন্য data পে-লোড হিসেবে ম্যানেজ করা হয়। অন্যান্য ফিল্ড সরাসরি notification অবজেক্টের কীতে বা প্ল্যাটফর্ম-নির্দিষ্ট বিজ্ঞপ্তি কনফিগারেশনে ম্যাপ করে।

মনে রাখবেন, বিজ্ঞপ্তি কম্পোজারের কিছু ফিল্ড FCM API-এর মাধ্যমে উপলভ্য নয়। যেমন, আপনি অ্যাপের ভার্সন, ভাষা, ব্রাউজারের ধরন ও ভার্সন অথবা ব্যবহারকারীর প্রপার্টির উপর ভিত্তি করে ব্যবহারকারীর বিভাগ টার্গেট করতে পারেন, যা সার্ভার API ব্যবহার করে করা যায় না।

Firebase কনসোল ক্লায়েন্টদের যেসব কী পাঠায় সেগুলি হল:

কী কনসোল ফিল্ড লেবেল বিবরণ
notification.title বিজ্ঞপ্তির শীর্ষক বিজ্ঞপ্তির শীর্ষক নির্দেশ করে।
notification.body বিজ্ঞপ্তির টেক্সট বিজ্ঞপ্তির বডি টেক্সট নির্দেশ করে।
data কাস্টম ডেটা আপনার নির্ধারণ করা কী/ভ্যালুর পেয়ার। অ্যাপ যাতে ম্যানেজ করতে পারে তার জন্য এগুলি ডেটা পেলোড হিসেবে ডেলিভার করা হয়।

মেসেজ ডেলিভারির আচরণকে প্রভাবিত করে এমন কীগুলির মধ্যে রয়েছে:

কী কনসোল ফিল্ড লেবেল বিবরণ
sound সাউন্ড ডিভাইস কোনও বিজ্ঞপ্তি পেলে, সাউন্ড চালানোর জন্য নির্দেশ করে।
time_to_live মেয়াদ শেষের তারিখ ডিভাইস অফলাইন থাকলে, মেসেজটি কতক্ষণ (সেকেন্ডে) FCM স্টোরেজে রাখা উচিত তা এই প্যারামিটারটি নির্দিষ্ট করে। আরও তথ্যের জন্য, মেসেজের লাইফস্প্যান সেট করা দেখুন।