Firebase In-App Messaging, ডিফল্ট লুক ও ফিল সহ প্রি-কনফিগার করা আচরণ ও মেসেজের ধরনের একটি উপযোগী সেট প্রদান করে, তবে কিছু ক্ষেত্রে আপনি আচরণ ও মেসেজের কন্টেন্ট আরও বাড়াতে চাইতে পারেন। ইন-অ্যাপ মেসেজিং আপনাকে মেসেজে অ্যাকশন যোগ করতে এবং মেসেজের লুক ও ফিল কাস্টমাইজ করতে দেয়।
আপনার মেসেজে অ্যাকশন যোগ করুন
অ্যাকশনের মাধ্যমে আপনি ইন-অ্যাপ মেসেজ ব্যবহার করে ব্যবহারকারীদের আপনার অ্যাপের কোনও ওয়েবসাইট বা নির্দিষ্ট স্ক্রিনে রিডাইরেক্ট করতে পারবেন।
ডিপ লিঙ্ক হ্যান্ডলার প্রয়োগ করা
Firebase In-App Messaging অ্যাকশন প্রসেস করতে লিঙ্ক হ্যান্ডলার ব্যবহার করে। SDK একাধিক হ্যান্ডলার ব্যবহার করতে পারে, তাই আপনার অ্যাপে আগে থেকেই একটি থাকলে, Firebase In-App Messaging আরও সেট-আপ ছাড়াই সেটি ব্যবহার করতে পারে। আপনার কাছে এখনও কোনও হ্যান্ডলার না থাকলে, আপনি Firebase Dynamic Links ব্যবহার করতে পারেন। আরও জানতে, Android-এ ডায়নামিক লিঙ্ক তৈরি করুন নিবন্ধটি পড়ুন।
Firebase কনসোল ব্যবহার করে আপনার মেসেজে অ্যাকশন যোগ করুন
আপনার অ্যাপে লিঙ্ক হ্যান্ডলার থাকলে, আপনি অ্যাকশন সহ ক্যাম্পেন কম্পোজ করার জন্য প্রস্তুত।
Firebase কনসোলে, DevOps ও এনগেজমেন্ট > মেসেজিং বিকল্পে যান।
নতুন ক্যাম্পেন সেট-আপ করতে ওয়ার্কফ্লো লঞ্চ করুন:
এটি আপনার প্রথম ক্যাম্পেন হলে:
- আপনার প্রথম ক্যাম্পেন তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
- Firebase In-App messages বেছে নিয়ে তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
আপনি আগে ক্যাম্পেন তৈরি করে থাকলে:
- ক্যাম্পেন ট্যাবে, নতুন ক্যাম্পেন বিকল্পে ক্লিক করুন।
- ইন-অ্যাপ মেসেজিং বিকল্প বেছে নিন।
ক্যাম্পেন সেট-আপ করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
কার্ড, বোতামের টেক্সট এবং বোতামের অ্যাকশন, একটি ছবির অ্যাকশন বা ব্যানারের অ্যাকশন প্রদান করুন, যেখানে অ্যাকশনটি একটি প্রাসঙ্গিক ডিপ লিঙ্ক।
আপনি কোন মেসেজ লেআউট বেছে নিয়েছেন তার উপর অ্যাকশনের ফর্ম্যাট নির্ভর করে। মোডালে কাস্টমাইজ করা যায় এমন বোতামের টেক্সট কন্টেন্ট, টেক্সটের রঙ ও ব্যাকগ্রাউন্ডের রঙ সহ অ্যাকশন বোতাম থাকে। অন্যদিকে, ছবি এবং উপরের ব্যানার ইন্টারঅ্যাক্টিভ হয়ে যায় এবং ট্যাপ করা হলে নির্দিষ্ট অ্যাকশন চালু করে।
মেসেজের লুক ও ফিল পরিবর্তন করুন
In-App Messaging কীভাবে আপনার মেসেজ দেখাবে তা কাস্টমাইজ করতে Android-এর জন্য Firebase In-App Messaging ডিসপ্লে SDK ব্যবহার করুন, এটি এখন Firebase GitHub রেপো-তে উপলভ্য।
আপনার নিজস্ব ডিসপ্লে তৈরি করার প্রসেসে দুটি ধাপ আছে:
FirebaseInAppMessagingDisplayক্লাসের জন্য আপনার নিজস্ব ইমপ্লিমেন্টেশন লিখুন।হেডলেস Firebase In-App Messaging SDK-এর মাধ্যমে সেই প্রয়োগ রেজিস্টার করুন।
শুরু করতে, Firebase In-App Messaging টিমের প্রয়োগ দেখুন
FirebaseInAppMessagingDisplayImpl.java-এ।