অ্যাট্রিবিউট ব্যবহার করে ডেটা ফিল্টার করুন


Performance Monitoring-এর মাধ্যমে, আপনি পারফর্ম্যান্স ডেটা সেগমেন্ট করতে অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন এবং বাস্তব জগতের বিভিন্ন পরিস্থিতিতে আপনার অ্যাপের পারফর্ম্যান্সের উপর ফোকাস করতে পারবেন।

ট্রেস টেবিলে (পারফর্ম্যান্স ড্যাশবোর্ডের নিচে অবস্থিত) কোনও ট্রেসের নামে ক্লিক করার পরে, আপনি আগ্রহের মেট্রিক বিশ্লেষণ করতে পারবেন। অ্যাট্রিবিউট অনুযায়ী ডেটা ফিল্টার করতে ফিল্টার বোতাম (স্ক্রিনের উপরে বাঁদিকে) ব্যবহার করুন, যেমন:

<span class=Firebase পারফর্ম্যান্স মনিটরিং ডেটা অ্যাট্রিবিউট অনুযায়ী ফিল্টার করা হচ্ছে" />

  • আপনার সাইটের নির্দিষ্ট পৃষ্ঠার ডেটা দেখতে পৃষ্ঠার URL অনুযায়ী ফিল্টার করুন
  • কার্যকর কানেকশনের ধরন অনুযায়ী ফিল্টার করে দেখুন যে 3g কানেকশন আপনার অ্যাপকে কীভাবে প্রভাবিত করে
  • আপনার ডেটাবেসের লোকেশন যাতে কোনও নির্দিষ্ট অঞ্চলকে প্রভাবিত না করে তা নিশ্চিত করতে দেশ অনুযায়ী ফিল্টার করুন

ডিফল্ট অ্যাট্রিবিউট

Performance Monitoring ট্রেসের ধরনের উপর নির্ভর করে অটোমেটিক বিভিন্ন ডিফল্ট অ্যাট্রিবিউট সংগ্রহ করে।

এইসব ডিফল্ট অ্যাট্রিবিউট ছাড়াও, আপনার অ্যাপের নির্দিষ্ট বিভাগ অনুযায়ী ডেটা ভাগ করতে, কাস্টম কোড ট্রেস-এ কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে পারবেন। যেমন, কোনও গেমে, গেম লেভেল অনুযায়ী ডেটা ভাগ করতে পারবেন।

ওয়েব অ্যাপের জন্য কালেক্ট করা ডিফল্ট অ্যাট্রিবিউট

ওয়েব অ্যাপের জন্য সব ট্রেস ডিফল্ট হিসেবে নিম্নলিখিত অ্যাট্রিবিউট সংগ্রহ করে:

ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করা হচ্ছে

কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করুন

আপনার যেকোনও ইনস্ট্রুমেন্টেড কাস্টম কোড ট্রেসে কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে পারবেন।

কাস্টম কোড ট্রেসে কাস্টম অ্যাট্রিবিউট যোগ করতে Performance Monitoring Trace API ব্যবহার করুন।

কাস্টম অ্যাট্রিবিউট ব্যবহার করতে, আপনার অ্যাপে কোড যোগ করুন যা অ্যাট্রিবিউটকে সংজ্ঞায়িত করে এবং এটি একটি নির্দিষ্ট কাস্টম কোড ট্রেসের সাথে যুক্ত করে। ট্রেস শুরু ও শেষ হওয়ার মধ্যে যেকোনও সময় আপনি কাস্টম অ্যাট্রিবিউট সেট করতে পারবেন।

এগুলি মনে রাখবেন:

  • কাস্টম অ্যাট্রিবিউটের নাম নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:

    • শুরুতে বা শেষে কোনও হোয়াইটস্পেস, শুরুতে আন্ডারস্কোর (_) অক্ষর নেই
    • কোনও স্পেস নেই
    • সর্বাধিক ৩২টি অক্ষর লেখা যাবে
    • নামের জন্য অনুমোদিত অক্ষরগুলি হল A-Z, a-z এবং _।
  • প্রতিটি কাস্টম কোড ট্রেস সর্বাধিক ৫টি কাস্টম অ্যাট্রিবিউট রেকর্ড করতে পারে।

  • কাস্টম অ্যাট্রিবিউটে এমন কোনও তথ্য যেন না থাকে যা থেকে Google কোনও ব্যক্তিকে ব্যক্তিগতভাবে শনাক্ত করতে পারে।

    এই নির্দেশিকা সম্পর্কে আরও জানুন

Web

import { trace } from "firebase/performance";

const t = trace(perf, "test_trace");
t.putAttribute("experiment", "A");

// Update scenario
t.putAttribute("experiment", "B");

// Reading scenario
const experimentValue = t.getAttribute("experiment");

// Delete scenario
t.removeAttribute("experiment");

// Read attributes
const traceAttributes = t.getAttributes();

Web

const trace = perf.trace("test_trace");
trace.putAttribute("experiment", "A");

// Update scenario
trace.putAttribute("experiment", "B");

// Reading scenario
const experimentValue = trace.getAttribute("experiment");

// Delete scenario
trace.removeAttribute("experiment");

// Read attributes
const traceAttributes = trace.getAttributes();