Firebase এবং Google Play লিঙ্ক করার মাধ্যমে, আপনি নিজের Android অ্যাপের স্বাস্থ্য সম্পর্কে আরও সমৃদ্ধ ভিউ পাবেন। যেমন, Crashlytics ড্যাশবোর্ডে, আপনি Google Play ট্র্যাক অনুযায়ী আপনার অ্যাপের ক্র্যাশ রিপোর্ট ফিল্টার করতে পারবেন, যা আপনাকে নির্দিষ্ট বিল্ডে আপনার ড্যাশবোর্ডকে আরও ভালোভাবে ফোকাস করতে দেয়।
পূর্বশর্ত
Google Play-এ আপনার অ্যাপ সেট-আপ করুন
Google Play-এর সাথে Crashlytics ইন্টিগ্রেশনের সুবিধা নিতে, আপনার অ্যাপ নিম্নলিখিত প্রয়োজনীয়তা পূরণ করছে কিনা তা নিশ্চিত করুন:
Google Play-এ আপনার অ্যাপ এবং আপনার Firebase Android অ্যাপ দুটিই একই প্যাকেজের নাম ব্যবহার করে রেজিস্টার করা হয়েছে।
Google Play-এ আপনার অ্যাপ অ্যাপ ড্যাশবোর্ডে সেট-আপ করা আছে এবং Google Play ট্র্যাকের (ইন্টার্নাল টেস্টিং, ক্লোজড টেস্টিং, ওপেন টেস্টিং বা প্রোডাকশন) মধ্যে একটিতে ডিস্ট্রিবিউট করা আছে।
Google Play-এর সাথে লিঙ্ক করুন
আপনার Firebase Android অ্যাপকে Google Play ডেভেলপার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করুন:
Firebase কনসোলে,
> সেটিংস > ইন্টিগ্রেশন পৃষ্ঠায় যান।Google Play কার্ডে, লিঙ্ক করুন বিকল্পে ক্লিক করুন।
আপনার কাছে আগে থেকেই Google Play-এর লিঙ্ক থাকলে, তার পরিবর্তে ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।Crashlytics ইন্টিগ্রেশন চালু করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন এবং কোন Firebase Android অ্যাপ Google Play-এর সাথে লিঙ্ক করতে চান তা বেছে নিন।
Firebase ও Google Play-এর মধ্যে লিঙ্ক তৈরি ও ম্যানেজ করা সম্পর্কে আরও জানুন।
Google Play ট্র্যাক অনুযায়ী ইভেন্ট ফিল্টার করুন
আপনি Google Play ট্র্যাকের মাধ্যমে সরাসরি Crashlytics ড্যাশবোর্ডে আপনার অ্যাপের ক্র্যাশ রিপোর্ট ফিল্টার করতে পারেন। এর ফলে আপনি নির্দিষ্ট বিল্ডের উপর আপনার ড্যাশবোর্ডকে আরও ভালোভাবে ফোকাস করতে পারবেন।
Play ট্র্যাক অনুযায়ী কীভাবে ফিল্টার করবেন তা এখানে দেওয়া হল:
Firebase কনসোলে, DevOps ও এনগেজমেন্ট > Crashlytics ড্যাশবোর্ড বিকল্পে যান।
ড্যাশবোর্ডের উপরে, আপনার কাঙ্ক্ষিত Firebase Android অ্যাপ বেছে নিন।
সবচেয়ে উপরের লেভেলে
ফিল্টার মেনুতে, ভার্সন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে যে Google Play ট্র্যাকের জন্য আপনি Crashlytics ইভেন্ট দেখতে চান সেটি বেছে নিন। আপনি একাধিক ট্র্যাক বেছে নিতে পারবেন।প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।
Crashlytics ড্যাশবোর্ডের সব ডেটা (ক্র্যাশ-ফ্রি পরিসংখ্যান, ট্রেন্ড ও সমস্যা) এখন থেকে বেছে নেওয়া Play ট্র্যাক ও ভার্সনের জন্য নির্দিষ্ট হবে।
আগ্রহের অন্যান্য বিষয়
এখন আপনার কাছে Google Play-এর লিঙ্ক আছে, অন্যান্য ইন্টিগ্রেশনের সুবিধা নিন:
Firebase এবং Google Analytics, দুটিতেই Google Play থেকে আপনার অ্যাপ-মধ্যস্থ কেনাকাটা এবং সাবস্ক্রিপশন থেকে হওয়া উপার্জন সংক্রান্ত ডেটা অ্যাক্সেস করুন।
Firebase App Distribution-এ Android অ্যাপ বান্ডেল আপলোড করুন যাতে Google Play এমন একটি APK তৈরি করতে পারে যা আপনার পরীক্ষকের ডিভাইস কনফিগারেশনের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।