Apple প্ল্যাটফর্মের জন্য ক্র্যাশ রিপোর্ট কাস্টমাইজ করা

প্ল্যাটফর্ম বেছে নিন: iOS+ Android ওয়েব Flutter Unity


আপনি কোনও সমস্যার উপর ক্লিক করে Firebase কনসোলের DevOps ও এনগেজমেন্ট > Crashlytics ড্যাশবোর্ড থেকে ইভেন্টের বিস্তারিত রিপোর্ট পেতে পারেন। আপনার অ্যাপে কী ঘটছে এবং Crashlytics-এ রিপোর্ট করা ইভেন্টের আশেপাশের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে আপনাকে সাহায্য করার জন্য আপনি সেইসব রিপোর্ট কাস্টমাইজ করতে পারেন।

  • কাস্টম কী, কাস্টম লগ মেসেজ এবং ইউজার আইডেন্টিফায়ার লগ করার জন্য আপনার অ্যাপকে ইনস্ট্রুমেন্ট করুন।

  • Crashlytics-এ ব্যতিক্রম রিপোর্ট করুন।

  • আপনার অ্যাপ Google Analytics-এর জন্য Firebase SDK ব্যবহার করলে, অটোমেটিক ব্রেডক্রাম্ব লগ পান। এইসব লগ আপনাকে ব্যবহারকারীর অ্যাক্টিভিটি সম্পর্কে তথ্য দেয় যার ফলে আপনার অ্যাপে Crashlytics-এর সংগ্রহ করা ইভেন্ট সম্পর্কে জানতে পারেন।

  • অটোমেটিক ক্র্যাশ রিপোর্টিং বন্ধ করুন এবং আপনার ব্যবহারকারীদের জন্য অপ্ট-ইন রিপোর্টিং চালু করুন। মনে রাখবেন, সাধারণত, Crashlytics আপনার অ্যাপের সব ব্যবহারকারীর জন্য ক্র্যাশ রিপোর্ট অটোমেটিক সংগ্রহ করে।

কাস্টম 'কী' যোগ করুন

কাস্টম কী আপনাকে ক্র্যাশ হওয়ার আগে আপনার অ্যাপের নির্দিষ্ট অবস্থা জানতে সাহায্য করে। আপনি ক্র্যাশ রিপোর্টের সাথে ইচ্ছামতো কী-ভ্যালু পেয়ার যোগ করতে পারবেন, তারপর Firebase কনসোলের DevOps ও এনগেজমেন্ট > Crashlytics ড্যাশবোর্ড থেকে ক্র্যাশ রিপোর্ট সার্চ ও ফিল্টার করতে কাস্টম কী ব্যবহার করতে পারবেন।

  • আপনি কাস্টম 'কী'-এর সাথে ম্যাচ করে এমন সমস্যা সার্চ করতে পারবেন।

  • কনসোলে কোনও নির্দিষ্ট সমস্যা পর্যালোচনা করার সময়, আপনি প্রতিটি ইভেন্টের জন্য সংশ্লিষ্ট কাস্টম 'কী' (কী সাবট্যাব) দেখতে এবং এমনকি কাস্টম 'কী' (পৃষ্ঠার সবচেয়ে উপরে ফিল্টার মেনু) অনুসারে ইভেন্ট ফিল্টার করতে পারবেন।

কী-ভ্যালু পেয়ার সেট করতে setCustomValue পদ্ধতি ব্যবহার করুন। যেমন:

Swift

// Set int_key to 100.
Crashlytics.crashlytics().setCustomValue(100, forKey: "int_key")

// Set str_key to "hello".
Crashlytics.crashlytics().setCustomValue("hello", forKey: "str_key")

Objective-C

পূর্ণসংখ্যা, বুলিয়ান বা ফ্লোট সেট করার সময়, ভ্যালু @(value) হিসেবে বক্স করুন।

// Set int_key to 100.
[[FIRCrashlytics crashlytics] setCustomValue:@(100) forKey:@"int_key"];

// Set str_key to "hello".
[[FIRCrashlytics crashlytics] setCustomValue:@"hello" forKey:@"str_key"];

এছাড়াও, আপনি আগে থেকে থাকা কোনও 'কী'-এর ভ্যালু কল করে এবং অন্য কোনও ভ্যালুতে সেট করে পরিবর্তন করতে পারবেন। যেমন:

Swift

Crashlytics.crashlytics().setCustomValue(100, forKey: "int_key")

// Set int_key to 50 from 100.
Crashlytics.crashlytics().setCustomValue(50, forKey: "int_key")

Objective-C

[[FIRCrashlytics crashlytics] setCustomValue:@(100) forKey:@"int_key"];

// Set int_key to 50 from 100.
[[FIRCrashlytics crashlytics] setCustomValue:@(50) forKey:@"int_key"];

একমাত্র প্যারামিটার হিসেবে NSDictionary সহ setCustomKeysAndValues পদ্ধতি ব্যবহার করে বাল্কে কী-ভ্যালু পেয়ার যোগ করুন:

Swift

let keysAndValues = [
                 "string key" : "string value",
                 "string key 2" : "string value 2",
                 "boolean key" : true,
                 "boolean key 2" : false,
                 "float key" : 1.01,
                 "float key 2" : 2.02
                ] as [String : Any]

Crashlytics.crashlytics().setCustomKeysAndValues(keysAndValues)

Objective-C

NSDictionary *keysAndValues =
    @{@"string key" : @"string value",
      @"string key 2" : @"string value 2",
      @"boolean key" : @(YES),
      @"boolean key 2" : @(NO),
      @"float key" : @(1.01),
      @"float key 2" : @(2.02)};

[[FIRCrashlytics crashlytics] setCustomKeysAndValues: keysAndValues];

কাস্টম লগ মেসেজ যোগ করুন

ক্র্যাশ হওয়ার আগে কী কী ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আরও তথ্য পেতে, আপনি অ্যাপে কাস্টম Crashlytics লগ যোগ করতে পারেন। Crashlytics আপনার ক্র্যাশ ডেটার সাথে লগ অ্যাসোসিয়েট করে এবং আপনি কোনও সমস্যার বিবরণ দেখার সময় লগ ট্যাবে সেগুলি দেখায় (Firebase কনসোলের DevOps ও এনগেজমেন্ট > Crashlytics ড্যাশবোর্ড থেকে আপনার সব সমস্যা দেখুন)।

Swift

সমস্যা পিনপয়েন্ট করতে log() বা log(format:, arguments:) ব্যবহার করুন। আপনি যদি মেসেজ সহ একটি উপযোগী লগ আউটপুট পেতে চান, তাহলে আপনি log()-এ যে অবজেক্ট পাস করবেন, সেটি অবশ্যই CustomStringConvertible প্রপার্টির সাথে মানানসই হতে হবে। log() অবজেক্টের জন্য আপনার সংজ্ঞায়িত করা বিবরণ প্রপার্টি ফেরত দেয়। যেমন:

Crashlytics.crashlytics().log("Higgs-Boson detected! Bailing out…, \(attributesDict)")

.log(format:, arguments:), getVaList() কল করার থেকে পাওয়া ভ্যালু ফর্ম্যাট করে। যেমন:

Crashlytics.crashlytics().log(format: "%@, %@", arguments: getVaList(["Higgs-Boson detected! Bailing out…", attributesDict]))

log() বা log(format:, arguments:) কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আরও জানতে, Crashlytics রেফারেন্স ডকুমেন্টেশন দেখুন।

Objective-C

সমস্যা পিনপয়েন্ট করতে log বা logWithFormat ব্যবহার করুন। মনে রাখবেন, আপনি যদি মেসেজ সহ একটি উপযোগী লগ আউটপুট পেতে চান, তাহলে যে অবজেক্টটি আপনি যেকোনও পদ্ধতিতে পাস করবেন, সেটি অবশ্যই description ইনস্ট্যান্স প্রপার্টি ওভাররাইড করবে। যেমন:

[[FIRCrashlytics crashlytics] log:@"Simple string message"];

[[FIRCrashlytics crashlytics] logWithFormat:@"Higgs-Boson detected! Bailing out... %@", attributesDict];

[[FIRCrashlytics crashlytics] logWithFormat:@"Logging a variable argument list %@" arguments:va_list_arg];

log এবং logWithFormat কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আরও জানতে, Crashlytics রেফারেন্স ডকুমেন্টেশন দেখুন।

ইউজার আইডেন্টিফায়ার সেট করা

কোনও সমস্যা ডায়াগনসিস করার জন্য, আপনার কোন ব্যবহারকারী প্রদত্ত ক্র্যাশের অভিজ্ঞতা পেয়েছেন তা জানা প্রায়শই সহায়ক হয়। Crashlytics-এ আপনার ক্র্যাশ রিপোর্টে ব্যবহারকারীদের পরিচয় গোপন রেখে শনাক্ত করার একটি উপায় অন্তর্ভুক্ত আছে।

আপনার রিপোর্টে ব্যবহারকারীর আইডি যোগ করতে, প্রতিটি ব্যবহারকারীকে আইডি নম্বর, টোকেন বা হ্যাশ ভ্যালুর আকারে একটি অনন্য শনাক্তকারী অ্যাসাইন করুন:

Swift

Crashlytics.crashlytics().setUserID("123456789")

Objective-C

[[FIRCrashlytics crashlytics] setUserID:@"123456789"];

আপনি কোনও ইউজার আইডেন্টিফায়ার সেট করার পরে সেটি মুছে দিতে চাইলে, ভ্যালু রিসেট করে ফাঁকা স্ট্রিং করে দিন। ইউজার আইডেন্টিফায়ার মুছে দিলে আগে থেকে থাকা Crashlytics রেকর্ড মুছে যায় না। ব্যবহারকারীর আইডির সাথে যুক্ত রেকর্ড মুছতে হলে, Firebase সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

মারাত্মক নয় এমন ব্যতিক্রম সম্পর্কে রিপোর্ট করুন

আপনার অ্যাপ ক্র্যাশ করার ঘটনা অটোমেটিক রিপোর্ট করার পাশাপাশি, Crashlytics আপনাকে মারাত্মক নয় এমন ব্যতিক্রম রেকর্ড করতে দেয় এবং পরের বার আপনার অ্যাপ লঞ্চ করার সময় সেগুলি আপনাকে পাঠায়।

recordError পদ্ধতি ব্যবহার করে NSError অবজেক্ট রেকর্ড করার মাধ্যমে আপনি মারাত্মক নয় এমন ব্যতিক্রম রেকর্ড করতে পারবেন। recordError, [NSThread callStackReturnAddresses]-কে কল করার মাধ্যমে থ্রেডের কল স্ট্যাক ক্যাপচার করে।

Swift

Crashlytics.crashlytics().record(error: error)

Objective-C

[[FIRCrashlytics crashlytics] recordError:error];

recordError পদ্ধতি ব্যবহার করার সময়, NSError স্ট্রাকচার এবং ক্র্যাশ গ্রুপ করার জন্য Crashlytics কীভাবে ডেটা ব্যবহার করে তা বোঝা গুরুত্বপূর্ণ। recordError পদ্ধতি ভুলভাবে ব্যবহার করলে অপ্রত্যাশিত আচরণ দেখা যেতে পারে এবং এর ফলে আপনার অ্যাপের জন্য লগ করা সমস্যার রিপোর্টিং Crashlytics সীমিত করতে পারে।

NSError অবজেক্টে তিনটি আর্গুমেন্ট থাকে:

  • domain: String
  • code: Int
  • userInfo: [AnyHashable : Any]? = nil

স্ট্যাক ট্রেস বিশ্লেষণের মাধ্যমে গ্রুপ করা মারাত্মক ক্র্যাশের মতো নয়, লগ করা সমস্যা domain এবং code-এর মাধ্যমে গ্রুপ করা হয়। এটি মারাত্মক ক্র্যাশ এবং লগ করা ত্রুটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। যেমন:

Swift

let userInfo = [
  NSLocalizedDescriptionKey: NSLocalizedString("The request failed.", comment: ""),
  NSLocalizedFailureReasonErrorKey: NSLocalizedString("The response returned a 404.", comment: ""),
  NSLocalizedRecoverySuggestionErrorKey: NSLocalizedString("Does this page exist?", comment: ""),
  "ProductID": "123456",
  "View": "MainView"
]

let error = NSError.init(domain: NSCocoaErrorDomain,
                         code: -1001,
                         userInfo: userInfo)

Objective-C

NSDictionary *userInfo = @{
  NSLocalizedDescriptionKey: NSLocalizedString(@"The request failed.", nil),
  NSLocalizedFailureReasonErrorKey: NSLocalizedString(@"The response returned a 404.", nil),
  NSLocalizedRecoverySuggestionErrorKey: NSLocalizedString(@"Does this page exist?", nil),
  @"ProductID": @"123456",
  @"View": @"MainView",
};

NSError *error = [NSError errorWithDomain:NSCocoaErrorDomain
                                     code:-1001
                                 userInfo:userInfo];

আপনি উপরে উল্লেখ করা সমস্যা লগ করলে, এটি একটি নতুন সমস্যা তৈরি করে যা NSSomeErrorDomain এবং -1001 দ্বারা গ্রুপ করা হয়। একই ডোমেন ও কোড ভ্যালু ব্যবহার করে এমন অতিরিক্ত লগ করা সমস্যাগুলি একই সমস্যার অধীনে গ্রুপ করা হয়। userInfo অবজেক্টের মধ্যে থাকা ডেটা কী-ভ্যালু পেয়ারে কনভার্ট করা হয় এবং কোনও নির্দিষ্ট সমস্যার মধ্যে কী/লগ বিভাগে দেখানো হয়।

লগ ও কাস্টম 'কী'

ক্র্যাশ রিপোর্টের মতোই, আপনি NSError-এ প্রসঙ্গ যোগ করতে লগ ও কাস্টম কী এম্বেড করতে পারবেন। তবে, ক্র্যাশ বনাম লগ করা সমস্যার ক্ষেত্রে কোন লগ অ্যাটাচ করা হয়, তার মধ্যে পার্থক্য আছে। ক্র্যাশ হওয়ার পরে অ্যাপ আবার চালু করা হলে, ডিস্ক থেকে Crashlytics যে লগ ফিরিয়ে আনে, সেগুলি ক্র্যাশ হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত লেখা হয়েছিল। আপনি NSError লগ করলে, অ্যাপটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না। কারণ Crashlytics শুধুমাত্র পরবর্তী অ্যাপ লঞ্চের সময় লগ করা ত্রুটির রিপোর্ট পাঠায় এবং ডিস্কে লগের জন্য বরাদ্দ করা স্পেসের পরিমাণ অবশ্যই সীমিত করতে হবে, NSError রেকর্ড করার পরে যথেষ্ট লগ করা সম্ভব যাতে Crashlytics ডিভাইস থেকে রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত সব প্রাসঙ্গিক লগ রোটেট করা হয়। আপনার অ্যাপে NSErrors লগ করা এবং লগ ও কাস্টম 'কী' ব্যবহার করার সময় এই ব্যালেন্সের কথা মাথায় রাখবেন।

পারফর্ম্যান্স সংক্রান্ত বিবেচনা

মনে রাখবেন যে NSError লগ করা বেশ ব্যয়বহুল হতে পারে। আপনি কল করার সময়, Crashlytics স্ট্যাক আনওয়াইন্ডিং নামক একটি প্রসেস ব্যবহার করে বর্তমান থ্রেডের কল স্ট্যাক ক্যাপচার করে। এই প্রসেসটি CPU এবং I/O ইনটেনসিভ হতে পারে, বিশেষ করে এমন আর্কিটেকচারে যা DWARF আনওয়াইন্ডিং (arm64 এবং x86) সমর্থন করে। আনওয়াইন্ড সম্পূর্ণ হওয়ার পরে, তথ্য সিঙ্ক্রোনাসভাবে ডিস্কে লেখা হয়। পরের লাইন ক্র্যাশ করলে এটি ডেটা লস আটকায়।

ব্যাকগ্রাউন্ড থ্রেডে এই API কল করা নিরাপদ হলেও, মনে রাখবেন যে এই কল অন্য সারিতে পাঠালে বর্তমান স্ট্যাক ট্রেসের প্রসঙ্গ হারিয়ে যায়।

NSExceptions সম্পর্কে কী বলা যায়?

Crashlytics-এ সরাসরি NSException-এর ঘটনা লগ ও রেকর্ড করার সুবিধা নেই। সাধারণত, Cocoa এবং Cocoa Touch API-তে ব্যতিক্রম-নিরাপদ থাকে না। এর অর্থ হল, @catch ব্যবহার করলে আপনার প্রসেসে খুব গুরুতর অনিচ্ছাকৃত পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, এমনকি অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করলেও। আপনার কোডে কখনও @catch স্টেটমেন্ট ব্যবহার করা উচিত নয়। এই বিষয়ে Apple-এর ডকুমেন্টেশন দেখুন।

স্ট্যাক ট্রেস কাস্টমাইজ করুন

আপনার অ্যাপ যদি নন-নেটিভ এনভায়রনমেন্টে (যেমন C++ বা Unity) চলে, তাহলে আপনি Exception Model API ব্যবহার করে অ্যাপের নেটিভ এক্সেপশন ফর্ম্যাটে ক্র্যাশ মেটাডেটা রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করা ব্যতিক্রমগুলি নন-ফ্যাটাল হিসাবে চিহ্নিত করা হয়।

Swift

var  ex = ExceptionModel(name:"FooException", reason:"There was a foo.")
ex.stackTrace = [
  StackFrame(symbol:"makeError", file:"handler.js", line:495),
  StackFrame(symbol:"then", file:"routes.js", line:102),
  StackFrame(symbol:"main", file:"app.js", line:12),
]

crashlytics.record(exceptionModel:ex)

Objective-C

FIRExceptionModel *model =
    [FIRExceptionModel exceptionModelWithName:@"FooException" reason:@"There was a foo."];
model.stackTrace = @[
  [FIRStackFrame stackFrameWithSymbol:@"makeError" file:@"handler.js" line:495],
  [FIRStackFrame stackFrameWithSymbol:@"then" file:@"routes.js" line:102],
  [FIRStackFrame stackFrameWithSymbol:@"main" file:@"app.js" line:12],
];

[[FIRCrashlytics crashlytics] recordExceptionModel:model];

কাস্টম স্ট্যাক ফ্রেমগুলি শুধুমাত্র ঠিকানা দিয়েও শুরু করা যেতে পারে:

Swift

var  ex = ExceptionModel.init(name:"FooException", reason:"There was a foo.")
ex.stackTrace = [
  StackFrame(address:0xfa12123),
  StackFrame(address:12412412),
  StackFrame(address:194129124),
]

crashlytics.record(exceptionModel:ex)

Objective-C

FIRExceptionModel *model =
    [FIRExceptionModel exceptionModelWithName:@"FooException" reason:@"There was a foo."];
model.stackTrace = @[
  [FIRStackFrame stackFrameWithAddress:0xfa12123],
  [FIRStackFrame stackFrameWithAddress:12412412],
  [FIRStackFrame stackFrameWithAddress:194129124],
];


[[FIRCrashlytics crashlytics] recordExceptionModel:model];

ব্রেডক্রাম্ব লগ পান

ব্রেডক্রাম্ব লগ আপনাকে ক্র্যাশ, মারাত্মক নয় এমন বা ANR ইভেন্টের আগে আপনার অ্যাপের সাথে ব্যবহারকারীর ইন্টার‍্যাকশন সম্পর্কে আরও ভালভাবে বুঝতে সাহায্য করে। কোনও সমস্যা ডিবাগ ও সমাধান করার সময় এই লগগুলি সহায়ক হতে পারে।

ব্রেডক্রাম্ব লগ Google Analytics দ্বারা পরিচালিত হয়, তাই ব্রেডক্রাম্ব লগ পেতে, আপনাকে Firebase প্রোজেক্টের জন্য Google Analytics চালু করতে হবে এবং আপনার অ্যাপে Google Analytics-এর জন্য Firebase SDK যোগ করতে হবে। এইসব প্রয়োজনীয়তা পূরণ হয়ে গেলে, আপনি কোনও সমস্যার বিবরণ দেখার সময় (Firebase কনসোলের DevOps ও এনগেজমেন্ট > Crashlytics ড্যাশবোর্ডে আপনার সব সমস্যা দেখুন) লগ ট্যাবের মধ্যে ইভেন্টের ডেটার সাথে ব্রেডক্রাম্ব লগ অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যায়।

Analytics SDK অটোমেটিক screen_view ইভেন্ট লগ করে যা ক্র্যাশ, নন-ফেটাল বা ANR ইভেন্টের আগে দেখা স্ক্রিনের তালিকা দেখানোর জন্য ব্রেডক্রাম্ব লগ চালু করে। screen_view ব্রেডক্রাম্ব লগে firebase_screen_class প্যারামিটার থাকে।

ব্রেডক্রাম্ব লগে যেকোনও কাস্টম ইভেন্টও থাকে যা আপনি ব্যবহারকারীর সেশনে ম্যানুয়ালি লগ করেন, এর মধ্যে ইভেন্টের প্যারামিটার ডেটাও থাকে। এই ডেটা ক্র্যাশ, মারাত্মক নয় এমন বা ANR ইভেন্ট পর্যন্ত ব্যবহারকারীর অ্যাকশনের সিরিজ দেখাতে সাহায্য করতে পারে।

মনে রাখবেন যে আপনি Google Analytics ডেটার সংগ্রহ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন, যার মধ্যে ব্রেডক্রাম্ব লগ পপুলেট করা ডেটাও অন্তর্ভুক্ত।

অপ্ট-ইন রিপোর্টিং চালু করুন

সাধারণত, Crashlytics আপনার অ্যাপের সব ব্যবহারকারীর জন্য ক্র্যাশ রিপোর্ট অটোমেটিক সংগ্রহ করে। ব্যবহারকারীরা যে ডেটা পাঠান তার উপর তাদের আরও নিয়ন্ত্রণ দিতে, আপনি অটোমেটিক রিপোর্টিং বন্ধ করে অপ্ট-ইন রিপোর্টিং চালু করতে পারেন এবং আপনার কোডে বেছে নিলে তবেই Crashlytics-এ ডেটা পাঠাতে পারেন।

  1. আপনার Info.plist ফাইলে নতুন 'কী' যোগ করে অটোমেটিক সংগ্রহ বন্ধ করুন:

    • কী: FirebaseCrashlyticsCollectionEnabled
    • ভ্যালু: false
  2. রানটাইমে Crashlytics ডেটা সংগ্রহ ওভাররাইড কল করে বেছে নেওয়া ব্যবহারকারীদের জন্য সংগ্রহ চালু করুন। ওভাররাইড ভ্যালু আপনার অ্যাপের পরবর্তী সব লঞ্চ জুড়ে থাকে যাতে Crashlytics অটোমেটিক সেই ব্যবহারকারীর জন্য রিপোর্ট সংগ্রহ করতে পারে।

    Swift

    Crashlytics.crashlytics().setCrashlyticsCollectionEnabled(true)

    Objective-C

    [[FIRCrashlytics crashlytics] setCrashlyticsCollectionEnabled:YES];

    ব্যবহারকারী পরে ডেটা সংগ্রহ থেকে বেরিয়ে আসলে, আপনি ওভাররাইড ভ্যালু হিসেবে false পাস করতে পারেন, যা ব্যবহারকারী পরের বার অ্যাপ লঞ্চ করলে প্রযোজ্য হবে এবং সেই ব্যবহারকারীর জন্য পরবর্তী সব লঞ্চ জুড়ে বজায় থাকবে।

ক্র্যাশ ইনসাইট ডেটা ম্যানেজ করুন

ক্র্যাশ ইনসাইট আপনার পরিচয় গোপন রাখা স্ট্যাক ট্রেসকে অন্যান্য Firebase অ্যাপের ট্রেসের সাথে তুলনা করে সমস্যা সমাধান করতে সাহায্য করে এবং আপনার সমস্যাটি কোনও বৃহত্তর ট্রেন্ডের অংশ কিনা তা আপনাকে জানায়। অনেক সমস্যার ক্ষেত্রে, ক্র্যাশ ইনসাইট এমনকি ক্র্যাশ ডিবাগ করতে আপনাকে সাহায্য করার জন্য রিসোর্স প্রদান করে।

ক্র্যাশ ইনসাইট, সাধারণ স্টেবিলিটি ট্রেন্ড শনাক্ত করতে, এগ্রিগেট করা ক্র্যাশ ডেটা ব্যবহার করে। আপনি যদি অ্যাপের ডেটা শেয়ার করতে না চান, তাহলে Firebase কনসোলের DevOps ও এনগেজমেন্ট > Crashlytics ড্যাশবোর্ড-এ সমস্যার তালিকার উপরে ক্র্যাশ ইনসাইট মেনু থেকে ক্র্যাশ ইনসাইট অপ্ট-আউট করতে পারবেন।

পরবর্তী ধাপ