Flutter-এ Cloud Storage-এর মাধ্যমে ফাইল ডাউনলোড করা

এই পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে যে কীভাবে Cloud Storage for Firebase SDK ব্যবহার করে Cloud Storage বাকেট থেকে ফাইল ডাউনলোড করতে হয়।

রেফারেন্স তৈরি করা

কোনও ফাইল ডাউনলোড করতে, প্রথমে আপনি যে ফাইল ডাউনলোড করতে চান সেটির জন্য একটি Cloud Storage রেফারেন্স তৈরি করুন।

আপনার Cloud Storage বাকেটের রুটে চাইল্ড পাথ যোগ করে আপনি একটি রেফারেন্স তৈরি করতে পারেন অথবা Cloud Storage-এ কোনও অবজেক্টকে রেফারেন্স করে এমন একটি বিদ্যমান gs:// বা https:// URL থেকে আপনি একটি রেফারেন্স তৈরি করতে পারেন।

// Create a storage reference from your app
final storageRef = FirebaseStorage.instance.ref();

// Create a reference with an initial file path and name
final pathReference = storageRef.child("images/stars.jpg");

// Create a reference to a file from a Google Cloud Storage URI
final gsReference =
    FirebaseStorage.instance.refFromURL("gs://YOUR_BUCKET/images/stars.jpg");

// Create a reference from an HTTPS URL
// Note that in the URL, characters are URL escaped!
final httpsReference = FirebaseStorage.instance.refFromURL(
    "https://firebasestorage.googleapis.com/b/YOUR_BUCKET/o/images%20stars.jpg");

ফাইল ডাউনলোড করুন

রেফারেন্স পাওয়ার পরে, আপনি getData() কল করে Cloud Storage থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনি অন্য লাইব্রেরি থেকে ফাইল ডাউনলোড করতে চাইলে, getDownloadUrl() থেকে ডাউনলোড URL পেতে পারেন।

মেমরিতে ডাউনলোড করুন

getData() পদ্ধতি ব্যবহার করে UInt8List-এ ফাইল ডাউনলোড করুন। এটি হল ফাইল ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়, তবে এটি আপনার ফাইলের সম্পূর্ণ কন্টেন্ট মেমরিতে লোড করে। আপনার অ্যাপের উপলভ্য মেমরির চেয়ে বড় ফাইল অনুরোধ করলে, অ্যাপ ক্র্যাশ করবে। মেমরি সংক্রান্ত সমস্যা থেকে সুরক্ষিত রাখতে, getData() ডাউনলোড করার জন্য সর্বাধিক পরিমাণ বাইট নেয়। আপনার অ্যাপ হ্যান্ডেল করতে পারে এমন কোনও সর্বাধিক সাইজ সেট করুন অথবা অন্য কোনও ডাউনলোড পদ্ধতি ব্যবহার করুন।

final islandRef = storageRef.child("images/island.jpg");

try {
  const oneMegabyte = 1024 * 1024;
  final Uint8List? data = await islandRef.getData(oneMegabyte);
  // Data for "images/island.jpg" is returned, use this as needed.
} on FirebaseException catch (e) {
  // Handle any errors.
}

লোকাল ফাইলে ডাউনলোড করুন

writeToFile() পদ্ধতিটি সরাসরি একটি লোকাল ডিভাইসে ফাইল ডাউনলোড করে। আপনার ব্যবহারকারীরা অফলাইনে থাকাকালীন ফাইল অ্যাক্সেস করতে চাইলে বা অন্য কোনও অ্যাপে ফাইল শেয়ার করতে চাইলে এটি ব্যবহার করুন। writeToFile() একটি DownloadTask রিটার্ন করে যা আপনি ডাউনলোড ম্যানেজ করতে এবং ডাউনলোডের স্ট্যাটাস মনিটর করতে ব্যবহার করতে পারেন।

final islandRef = storageRef.child("images/island.jpg");

final appDocDir = await getApplicationDocumentsDirectory();
final filePath = "${appDocDir.absolute}/images/island.jpg";
final file = File(filePath);

final downloadTask = islandRef.writeToFile(file);
downloadTask.snapshotEvents.listen((taskSnapshot) {
  switch (taskSnapshot.state) {
    case TaskState.running:
      // TODO: Handle this case.
      break;
    case TaskState.paused:
      // TODO: Handle this case.
      break;
    case TaskState.success:
      // TODO: Handle this case.
      break;
    case TaskState.canceled:
      // TODO: Handle this case.
      break;
    case TaskState.error:
      // TODO: Handle this case.
      break;
  }
});

URL-এর মাধ্যমে ডেটা ডাউনলোড করুন

আপনার কাছে যদি আগে থেকেই URL-এর উপর ভিত্তি করে ডাউনলোড ইনফ্রাস্ট্রাকচার থাকে, অথবা আপনি যদি শুধু শেয়ার করার জন্য একটি URL চান, তাহলে আপনি Cloud Storage রেফারেন্সে getDownloadURL() মেথড কল করে কোনও ফাইলের ডাউনলোড URL পেতে পারেন।

final imageUrl =
    await storageRef.child("users/me/profile.png").getDownloadURL();

সমস্যা ম্যানেজ করা

ডাউনলোড করার সময় সমস্যা হওয়ার অনেক কারণ থাকতে পারে, যেমন ফাইলটি না থাকা অথবা ব্যবহারকারীর কাছে ফাইলটি অ্যাক্সেস করার অনুমতি না থাকা। সমস্যা সম্পর্কে আরও জানতে, সমস্যা সমাধান করুন দেখুন।

সম্পূর্ণ উদাহরণ

সমস্যা ম্যানেজ করার সাথে ডাউনলোডের সম্পূর্ণ উদাহরণ নিচে দেখানো হল:

final islandRef = storageRef.child("images/island.jpg");

final appDocDir = await getApplicationDocumentsDirectory();
final filePath = "${appDocDir.absolute}/images/island.jpg";
final file = File(filePath);

final downloadTask = islandRef.writeToFile(file);
downloadTask.snapshotEvents.listen((taskSnapshot) {
  switch (taskSnapshot.state) {
    case TaskState.running:
      // TODO: Handle this case.
      break;
    case TaskState.paused:
      // TODO: Handle this case.
      break;
    case TaskState.success:
      // TODO: Handle this case.
      break;
    case TaskState.canceled:
      // TODO: Handle this case.
      break;
    case TaskState.error:
      // TODO: Handle this case.
      break;
  }
});

এছাড়াও, আপনি Cloud Storage-এ সেভ করা ফাইলের জন্য মেটাডেটা পেতে ও আপডেট করতে পারবেন।