Android-এ ইমেল লিঙ্ক ব্যবহার করে Firebase-এর মাধ্যমে যাচাইকরণ

আপনি Firebase Authentication ব্যবহার করে কোনও ব্যবহারকারীকে লিঙ্ক সহ ইমেল পাঠিয়ে সাইন-ইন করাতে পারেন, যে লিঙ্কে ক্লিক করে তিনি সাইন-ইন করতে পারবেন। এই প্রসেসে, ব্যবহারকারীর ইমেল আইডিও যাচাই করা হয়।

ইমেল দিয়ে সাইন-ইন করার অনেক সুবিধা আছে:

  • সহজে সাইন-আপ ও সাইন-ইন করা।
  • বিভিন্ন অ্যাপ্লিকেশন জুড়ে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করার ঝুঁকি কমায়, যা এমনকি ভালভাবে বেছে নেওয়া পাসওয়ার্ডের নিরাপত্তাকেও দুর্বল করতে পারে।
  • ব্যবহারকারীকে যাচাই করার পাশাপাশি তিনি যে ইমেল আইডির বৈধ মালিক তাও যাচাই করার ক্ষমতা।
  • সাইন-ইন করার জন্য ব্যবহারকারীর শুধু অ্যাক্সেসযোগ্য ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন। কোনও ফোন নম্বর বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মালিকানা প্রয়োজন নেই।
  • ব্যবহারকারী পাসওয়ার্ড না দিয়েই (বা মনে না রেখেই) নিরাপদে সাইন-ইন করতে পারবেন, যা মোবাইল ডিভাইসে করাটা ঝামেলার হতে পারে।
  • আগে থেকে আছেন এমন ব্যবহারকারী যিনি আগে ইমেল আইডেন্টিফায়ার (পাসওয়ার্ড বা ফেডারেটেড) দিয়ে সাইন-ইন করেছেন, তাকে শুধু ইমেল দিয়ে সাইন-ইন করার জন্য আপগ্রেড করা যেতে পারে। যেমন, কোনও ব্যবহারকারী পাসওয়ার্ড ভুলে গেলেও, পাসওয়ার্ড রিসেট না করেই সাইন-ইন করতে পারবেন।

শুরু করার আগে

আপনার Android প্রোজেক্ট সেট-আপ করা

  1. আপনি আগে থেকে না করে থাকলে, আপনার Android প্রোজেক্টে Firebase যোগ করুন।

  2. আপনার মডিউল (অ্যাপ-লেভেল) Gradle ফাইলে (সাধারণত <project>/<app-module>/build.gradle.kts বা <project>/<app-module>/build.gradle), Android-এর জন্য Firebase Authentication লাইব্রেরির ডিপেন্ডেন্সি যোগ করুন। লাইব্রেরি ভার্সনিং নিয়ন্ত্রণ করতে আমরা Firebase Android BoM ব্যবহার করার সাজেশন দিই।

    এছাড়াও, Firebase Authentication সেট-আপ করার অংশ হিসেবে, আপনাকে অ্যাপে Google Play পরিষেবা SDK যোগ করতে হবে।

    dependencies {
        // Import the BoM for the Firebase platform
        implementation(platform("com.google.firebase:firebase-bom:35.2.0"))
    
        // Add the dependency for the Firebase Authentication library
        // When using the BoM, you don't specify versions in Firebase library dependencies
        implementation("com.google.firebase:firebase-auth")
    // Also add the dependency for the Google Play services library and specify its version implementation("com.google.android.gms:play-services-auth:22.0.0")
    }

    Firebase Android BoM ব্যবহার করার মাধ্যমে, আপনার অ্যাপ সবসময় Firebase Android লাইব্রেরির মানানসই ভার্সন ব্যবহার করবে।

    (বিকল্প)  BoM ব্যবহার না করে Firebase লাইব্রেরি ডিপেন্ডেন্সি যোগ করুন

    আপনি Firebase BoM ব্যবহার না করার সিদ্ধান্ত নিলে, আপনাকে অবশ্যই প্রতিটি Firebase লাইব্রেরি ভার্সন এর ডিপেন্ডেন্সি লাইনে উল্লেখ করতে হবে।

    মনে রাখবেন, আপনার অ্যাপে একাধিক Firebase লাইব্রেরি ব্যবহার করলে, লাইব্রেরি ভার্সন ম্যানেজ করার জন্য আমরা BoM ব্যবহার করার জন্য বিশেষভাবে সাজেস্ট করি, যা সব ভার্সন মানানসই কিনা তা নিশ্চিত করে।

    dependencies {
        // Add the dependency for the Firebase Authentication library
        // When NOT using the BoM, you must specify versions in Firebase library dependencies
        implementation("com.google.firebase:firebase-auth:25.0.0")
    // Also add the dependency for the Google Play services library and specify its version implementation("com.google.android.gms:play-services-auth:22.0.0")
    }

আপনার Firebase প্রোজেক্টের জন্য ইমেল লিঙ্ক সাইন-ইন চালু করুন

ইমেল লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের সাইন-ইন করাতে, আপনাকে প্রথমে ইমেল পরিষেবা প্রদানকারী এবং আপনার Firebase প্রোজেক্টের জন্য ইমেল লিঙ্ক সাইন-ইন পদ্ধতি চালু করতে হবে:

  1. Firebase কনসোলে, নিরাপত্তা > যাচাইকরণ বিকল্পে যান।

  2. সাইন-ইন পদ্ধতি ট্যাবে, ইমেল/পাসওয়ার্ড সাইন-ইন প্রদানকারী চালু করুন। মনে রাখবেন যে ইমেল লিঙ্ক সাইন-ইন ব্যবহার করতে ইমেল/পাসওয়ার্ড সাইন-ইন চালু থাকতে হবে।

  3. একই বিভাগে, ইমেল লিঙ্ক (পাসওয়ার্ড ছাড়া সাইন-ইন) সাইন-ইন প্রদানকারী চালু করুন।

  4. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

যাচাইকরণ প্রক্রিয়া শুরু করতে, ব্যবহারকারীকে এমন একটি ইন্টারফেস দেখান যা ব্যবহারকারীকে তার ইমেল আইডি প্রদান করার জন্য প্রম্পট করে এবং তারপরে sendSignInLinkToEmail-কে কল করে অনুরোধ করে যে Firebase যেন ব্যবহারকারীর ইমেলে যাচাইকরণ লিঙ্ক পাঠায়।

  1. ActionCodeSettings অবজেক্ট তৈরি করুন, যা Firebase-কে ইমেল লিঙ্ক কীভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে নির্দেশাবলী প্রদান করে। নিম্নলিখিত ফিল্ড সেট করুন:

    • url: এম্বেড করার জন্য ডিপ লিঙ্ক এবং এর সাথে পাস করার জন্য যেকোনও অতিরিক্ত স্টেট। আপনি আগে থেকে না করে থাকলে, অনুমোদিত ডোমেনের তালিকায় লিঙ্কের ডোমেন যোগ করুন:

      1. Firebase কনসোলে, নিরাপত্তা > যাচাইকরণ > সেটিংস ট্যাব বিকল্পে যান।

      2. অনুমোদিত ডোমেন বিভাগে, ডোমেন যোগ করুন বিকল্পে ক্লিক করুন এবং লিঙ্কের ডোমেন যোগ করুন।

      ব্যবহারকারীর ডিভাইসে অ্যাপ ইনস্টল করা না থাকলে এবং অ্যাপটি ইনস্টল করা না গেলে, লিঙ্কটি ব্যবহারকারীকে এই URL-এ রিডাইরেক্ট করবে।

    • androidPackageName এবং iOSBundleId: Firebase Authentication-কে নির্ধারণ করতে সাহায্য করে যে এটি শুধুমাত্র ওয়েব বা মোবাইল লিঙ্ক তৈরি করবে কিনা যা Android বা Apple ডিভাইসে খোলা হয়।
    • handleCodeInApp: 'সত্য' হিসেবে সেট করা হয়েছে। সাইন-ইন করার অপারেশন সবসময় অ্যাপেই সম্পূর্ণ করতে হবে, অন্যান্য আউট অফ ব্যান্ড ইমেল অ্যাকশনের (পাসওয়ার্ড রিসেট ও ইমেল যাচাইকরণ) মতো নয়। এর কারণ হল, ফ্লোয়ের শেষে, ব্যবহারকারী সাইন-ইন করবেন এবং অ্যাপে তার Auth স্টেট সেভ থাকবে বলে আশা করা হয়।
    • linkDomain: কোনও প্রোজেক্টের জন্য কাস্টম Hosting লিঙ্ক ডোমেন নির্দিষ্ট করা থাকলে, নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে লিঙ্ক খোলার সময় কোনটি ব্যবহার করা হবে তা উল্লেখ করুন। অন্যথায়, ডিফল্ট ডোমেন অটোমেটিক বেছে নেওয়া হয় (যেমন, PROJECT_ID.firebaseapp.com)।
    • dynamicLinkDomain: বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্যারামিটার নির্দিষ্ট করবেন না।

    Kotlin

    val actionCodeSettings = actionCodeSettings {
        // URL you want to redirect back to. The domain (www.example.com) for this
        // URL must be whitelisted in the Firebase Console.
        url = "https://www.example.com/finishSignUp?cartId=1234"
        // This must be true
        handleCodeInApp = true
        setIOSBundleId("com.example.ios")
        setAndroidPackageName(
            "com.example.android",
            true, // installIfNotAvailable
            "12", // minimumVersion
        )
    }

    Java

    ActionCodeSettings actionCodeSettings =
            ActionCodeSettings.newBuilder()
                    // URL you want to redirect back to. The domain (www.example.com) for this
                    // URL must be whitelisted in the Firebase Console.
                    .setUrl("https://www.example.com/finishSignUp?cartId=1234")
                    // This must be true
                    .setHandleCodeInApp(true)
                    .setIOSBundleId("com.example.ios")
                    .setAndroidPackageName(
                            "com.example.android",
                            true, /* installIfNotAvailable */
                            "12"    /* minimumVersion */)
                    .build();

    ActionCodeSettings সম্পর্কে আরও জানতে, ইমেল অ্যাকশনে স্টেট পাস করা বিভাগটি দেখুন।

  2. ব্যবহারকারীকে তার ইমেল আইডি লিখতে বলুন।

  3. ব্যবহারকারীর ইমেলে যাচাইকরণ লিঙ্ক পাঠান এবং ব্যবহারকারীর ইমেল সেভ করুন যাতে ব্যবহারকারী একই ডিভাইসে ইমেল সাইন-ইন সম্পূর্ণ করতে পারেন।

    Kotlin

    Firebase.auth.sendSignInLinkToEmail(email, actionCodeSettings)
        .addOnCompleteListener { task ->
            if (task.isSuccessful) {
                Log.d(TAG, "Email sent.")
            }
        }

    Java

    FirebaseAuth auth = FirebaseAuth.getInstance();
    auth.sendSignInLinkToEmail(email, actionCodeSettings)
            .addOnCompleteListener(new OnCompleteListener<Void>() {
                @Override
                public void onComplete(@NonNull Task<Void> task) {
                    if (task.isSuccessful()) {
                        Log.d(TAG, "Email sent.");
                    }
                }
            });

নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ

সাইন-ইন লিঙ্ক ব্যবহার করে যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারী বা অনাকাঙ্ক্ষিত ডিভাইস থেকে সাইন-ইন করা না যায়, তার জন্য সাইন-ইন ফ্লো সম্পূর্ণ করার সময় Firebase Authentication-এর ব্যবহারকারীর ইমেল আইডি প্রয়োজন হয়। সাইন-ইন করার জন্য, এই ইমেল আইডিটি সেই ইমেল আইডির সাথে মিলতে হবে যেখানে সাইন-ইন লিঙ্কটি পাঠানো হয়েছিল।

যেসব ব্যবহারকারী যে ডিভাইস থেকে লিঙ্কের অনুরোধ করেছেন সেই একই ডিভাইস থেকে সাইন-ইন লিঙ্ক খোলেন, তাদের জন্য আপনি এই ফ্লো স্ট্রিমলাইন করতে পারেন। এর জন্য, আপনি সাইন-ইন ইমেল পাঠানোর সময় তাদের ইমেল আইডি লোকাল স্টোরেজে সেভ করতে পারেন - যেমন SharedPreferences ব্যবহার করে। তারপর, প্রসেস সম্পূর্ণ করতে এই ঠিকানা ব্যবহার করুন। রিডাইরেক্ট URL প্যারামিটারে ব্যবহারকারীর ইমেল পাস করবেন না এবং এটি আবার ব্যবহার করবেন না কারণ এর ফলে সেশন ইনজেকশন চালু হয়ে যেতে পারে।

সাইন-ইন সম্পূর্ণ হওয়ার পরে, সাইন-ইনের আগেকার যেকোনও যাচাই না করা পদ্ধতি ব্যবহারকারীর থেকে সরিয়ে দেওয়া হবে এবং আগে থেকে থাকা যেকোনও সেশন বাতিল করা হবে। যেমন, কেউ যদি আগে একই ইমেল ও পাসওয়ার্ড দিয়ে কোনও যাচাই না করা অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে ব্যবহারকারীর পাসওয়ার্ড সরিয়ে দেওয়া হবে যাতে যে ব্যক্তি মালিকানা দাবি করে যাচাই না করা অ্যাকাউন্ট তৈরি করেছেন তিনি যেন যাচাই না করা ইমেল ও পাসওয়ার্ড দিয়ে আবার সাইন-ইন করতে না পারেন।

এছাড়াও, প্রোডাকশনে HTTPS URL ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করুন যাতে মধ্যস্থতাকারী সার্ভার আপনার লিঙ্ক সম্ভাব্যভাবে ইন্টারসেপ্ট করতে না পারে।

Android অ্যাপে সাইন-ইন সম্পূর্ণ করা

Firebase Authentication, Firebase Hosting ব্যবহার করে মোবাইল ডিভাইসে ইমেল লিঙ্ক পাঠায়। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাইন-ইন সম্পূর্ণ করার জন্য, অ্যাপ্লিকেশনটিকে ইনকামিং অ্যাপ্লিকেশন লিঙ্ক শনাক্ত করতে, অন্তর্নিহিত ডিপ লিঙ্ক পার্স করতে এবং তারপর সাইন-ইন সম্পূর্ণ করতে কনফিগার করতে হবে। আরও জানতে, Android অ্যাপ লিঙ্ক সংক্রান্ত ডকুমেন্টেশন দেখুন।

Firebase Hosting কনফিগার করুন

Firebase Authentication Firebase Hosting ডোমেন ব্যবহার করে যখন মোবাইল অ্যাপ্লিকেশনে খোলার জন্য কোনও লিঙ্ক তৈরি করে এবং পাঠায়। আপনার জন্য আগে থেকেই একটি ডিফল্ট Firebase Hosting ডোমেন কনফিগার করা হয়েছে।

  1. Firebase Hostingটি ডোমেন কনফিগার করুন:

    Firebase কনসোলে, হোস্টিং ও সার্ভারলেস > হোস্টিং বিকল্পে যান।

    • আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশনে খোলা ইমেল লিঙ্কের জন্য ডিফল্ট ডোমেন ব্যবহার করতে চান, তাহলে আপনার ডিফল্ট সাইটে যান এবং আপনার ডিফল্ট Hosting ডোমেন নোট করুন। ডিফল্ট Hosting ডোমেন সাধারণত এইরকম দেখতে হয়: PROJECT_ID.firebaseapp.com.

      ইনকামিং লিঙ্ক ইন্টারসেপ্ট করার জন্য আপনার অ্যাপ কনফিগার করার সময় এই ভ্যালু প্রয়োজন হবে।

    • ইমেল লিঙ্কের জন্য কাস্টম ডোমেন ব্যবহার করতে চাইলে, আপনি Firebase Hosting-এর মাধ্যমে একটি রেজিস্টার করতে এবং লিঙ্কের ডোমেনের জন্য সেটি ব্যবহার করতে পারবেন।

  2. Android অ্যাপ্লিকেশন কনফিগার করা:

    আপনার Android অ্যাপ্লিকেশন থেকে এইসব লিঙ্ক ম্যানেজ করতে, Firebase কনসোল প্রোজেক্ট সেটিংসে আপনার অ্যাপের প্যাকেজের নাম উল্লেখ করতে হবে। এছাড়াও, অ্যাপ্লিকেশন সার্টিফিকেটের SHA-1 এবং SHA-256 প্রদান করতে হবে।

    আপনি যদি চান যে এইসব লিঙ্ক কোনও নির্দিষ্ট অ্যাক্টিভিটিতে রিডাইরেক্ট করুক, তাহলে আপনাকে AndroidManifest.xml ফাইলে ইনটেন্ট ফিল্টার কনফিগার করতে হবে। ইনটেন্ট ফিল্টার আপনার ডোমেনের ইমেল লিঙ্ক ক্যাচ করতে পারবে। AndroidManifest.xml-এ:

    <intent-filter android:autoVerify="true">
      <action android:name="android.intent.action.VIEW" />
      <category android:name="android.intent.category.BROWSABLE" />
      <category android:name="android.intent.category.DEFAULT" />
      <data
        android:scheme="https"
        android:host="<PROJECT_ID>.firebaseapp.com or your custom domain"
        android:pathPrefix="/__/auth/links" />
    </intent-filter>
    

    ব্যবহারকারীরা যখন আপনার উল্লেখ করা স্কিম ও হোস্ট এবং /__/auth/links পাথ সহ হোস্টিং লিঙ্ক খোলেন, তখন আপনার অ্যাপ এই ইনটেন্ট ফিল্টারের মাধ্যমে অ্যাক্টিভিটি শুরু করবে যাতে লিঙ্ক ম্যানেজ করা যায়।

উপরে যেভাবে বলা হয়েছে সেইভাবে লিঙ্ক পাওয়ার পরে, এটি ইমেল লিঙ্ক যাচাইকরণের জন্য কিনা তা যাচাই করুন এবং সাইন-ইন করার প্রসেস সম্পূর্ণ করুন।

Kotlin

val auth = Firebase.auth
val intent = intent
val emailLink = intent.data.toString()

// Confirm the link is a sign-in with email link.
if (auth.isSignInWithEmailLink(emailLink)) {
    // Retrieve this from wherever you stored it
    val email = "someemail@domain.com"

    // The client SDK will parse the code from the link for you.
    auth.signInWithEmailLink(email, emailLink)
        .addOnCompleteListener { task ->
            if (task.isSuccessful) {
                Log.d(TAG, "Successfully signed in with email link!")
                val result = task.result
                // You can access the new user via result.getUser()
                // Additional user info profile *not* available via:
                // result.getAdditionalUserInfo().getProfile() == null
                // You can check if the user is new or existing:
                // result.getAdditionalUserInfo().isNewUser()
            } else {
                Log.e(TAG, "Error signing in with email link", task.exception)
            }
        }
}

Java

FirebaseAuth auth = FirebaseAuth.getInstance();
Intent intent = getIntent();
String emailLink = intent.getData().toString();

// Confirm the link is a sign-in with email link.
if (auth.isSignInWithEmailLink(emailLink)) {
    // Retrieve this from wherever you stored it
    String email = "someemail@domain.com";

    // The client SDK will parse the code from the link for you.
    auth.signInWithEmailLink(email, emailLink)
            .addOnCompleteListener(new OnCompleteListener<AuthResult>() {
                @Override
                public void onComplete(@NonNull Task<AuthResult> task) {
                    if (task.isSuccessful()) {
                        Log.d(TAG, "Successfully signed in with email link!");
                        AuthResult result = task.getResult();
                        // You can access the new user via result.getUser()
                        // Additional user info profile *not* available via:
                        // result.getAdditionalUserInfo().getProfile() == null
                        // You can check if the user is new or existing:
                        // result.getAdditionalUserInfo().isNewUser()
                    } else {
                        Log.e(TAG, "Error signing in with email link", task.getException());
                    }
                }
            });
}

Apple অ্যাপ্লিকেশনে ইমেল লিঙ্কের মাধ্যমে সাইন-ইন কীভাবে ম্যানেজ করতে হয় সেই সম্পর্কে আরও জানতে, Apple প্ল্যাটফর্ম গাইড দেখুন।

ওয়েব অ্যাপ্লিকেশনে ইমেল লিঙ্কের মাধ্যমে সাইন-ইন কীভাবে ম্যানেজ করতে হয় সেই সম্পর্কে জানতে, ওয়েব গাইড দেখুন।

এছাড়াও, আপনি যাচাইকরণের এই পদ্ধতিটি আগে থেকে থাকা কোনও ব্যবহারকারীর সাথে লিঙ্ক করতে পারেন। যেমন, কোনও ব্যবহারকারী আগে অন্য কোনও প্রদানকারীর মাধ্যমে যাচাইকরণ করে থাকলে, যেমন ফোন নম্বর, তিনি সাইন-ইন করার এই পদ্ধতিটি তার বর্তমান অ্যাকাউন্টে যোগ করতে পারেন।

অপারেশনের দ্বিতীয় ভাগে পার্থক্যটি দেখা যাবে:

Kotlin

// Construct the email link credential from the current URL.
val credential = EmailAuthProvider.getCredentialWithLink(email, emailLink)

// Link the credential to the current user.
Firebase.auth.currentUser!!.linkWithCredential(credential)
    .addOnCompleteListener { task ->
        if (task.isSuccessful) {
            Log.d(TAG, "Successfully linked emailLink credential!")
            val result = task.result
            // You can access the new user via result.getUser()
            // Additional user info profile *not* available via:
            // result.getAdditionalUserInfo().getProfile() == null
            // You can check if the user is new or existing:
            // result.getAdditionalUserInfo().isNewUser()
        } else {
            Log.e(TAG, "Error linking emailLink credential", task.exception)
        }
    }

Java

// Construct the email link credential from the current URL.
AuthCredential credential =
        EmailAuthProvider.getCredentialWithLink(email, emailLink);

// Link the credential to the current user.
auth.getCurrentUser().linkWithCredential(credential)
        .addOnCompleteListener(new OnCompleteListener<AuthResult>() {
            @Override
            public void onComplete(@NonNull Task<AuthResult> task) {
                if (task.isSuccessful()) {
                    Log.d(TAG, "Successfully linked emailLink credential!");
                    AuthResult result = task.getResult();
                    // You can access the new user via result.getUser()
                    // Additional user info profile *not* available via:
                    // result.getAdditionalUserInfo().getProfile() == null
                    // You can check if the user is new or existing:
                    // result.getAdditionalUserInfo().isNewUser()
                } else {
                    Log.e(TAG, "Error linking emailLink credential", task.getException());
                }
            }
        });

কোনও সংবেদনশীল অপারেশন চালানোর আগে ইমেল লিঙ্ক ব্যবহারকারীকে আবার যাচাই করার জন্যও এটি ব্যবহার করা যেতে পারে।

Kotlin

// Construct the email link credential from the current URL.
val credential = EmailAuthProvider.getCredentialWithLink(email, emailLink)

// Re-authenticate the user with this credential.
Firebase.auth.currentUser!!.reauthenticateAndRetrieveData(credential)
    .addOnCompleteListener { task ->
        if (task.isSuccessful) {
            // User is now successfully reauthenticated
        } else {
            Log.e(TAG, "Error reauthenticating", task.exception)
        }
    }

Java

// Construct the email link credential from the current URL.
AuthCredential credential =
        EmailAuthProvider.getCredentialWithLink(email, emailLink);

// Re-authenticate the user with this credential.
auth.getCurrentUser().reauthenticateAndRetrieveData(credential)
        .addOnCompleteListener(new OnCompleteListener<AuthResult>() {
            @Override
            public void onComplete(@NonNull Task<AuthResult> task) {
                if (task.isSuccessful()) {
                    // User is now successfully reauthenticated
                } else {
                    Log.e(TAG, "Error reauthenticating", task.getException());
                }
            }
        });

তবে, যেহেতু এই ফ্লো অন্য ডিভাইসে শেষ হতে পারে যেখানে আসল ব্যবহারকারী লগ-ইন করেননি, তাই এই ফ্লো সম্পূর্ণ নাও হতে পারে। সেই ক্ষেত্রে, ব্যবহারকারীকে একই ডিভাইসে লিঙ্ক খুলতে বাধ্য করার জন্য একটি সমস্যা দেখানো হতে পারে। অপারেশনের ধরন ও ব্যবহারকারীর uid সম্পর্কে তথ্য প্রদান করার জন্য লিঙ্কে কিছু স্টেট পাস করা যেতে পারে।

ইমেল লিঙ্ক যাচাইকরণ আগে Firebase Dynamic Links-এর উপর নির্ভর করত, যা ২৫ আগস্ট, ২০২৫-এ বন্ধ হয়ে যাবে।

আমরা Firebase Authentication Android SDK v23.2.0+ এবং Firebase BoM v33.9.0+-এ একটি বিকল্প সমাধান প্রকাশ করেছি।

আপনার অ্যাপ পুরনো স্টাইলের লিঙ্ক ব্যবহার করলে, আপনাকে নতুন Firebase Hosting ভিত্তিক সিস্টেমে আপনার অ্যাপ মাইগ্রেট করতে হবে।

আপনি ১৫ সেপ্টেম্বর, ২০২৩ বা তার পরে আপনার প্রোজেক্ট তৈরি করে থাকলে, ইমেল এনিউমারেশন সুরক্ষা ডিফল্ট হিসেবে চালু করা থাকে। এই ফিচার আপনার প্রোজেক্টের ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিরাপত্তা উন্নত করে, তবে এটি fetchSignInMethodsForEmail() পদ্ধতি বন্ধ করে দেয়, যা আমরা আগে আইডেন্টিফায়ার-ফার্স্ট ফ্লো প্রয়োগ করার জন্য সাজেস্ট করেছিলাম।

আপনার প্রোজেক্টের জন্য ইমেল এনিউমারেশন সুরক্ষা বন্ধ করতে পারলেও, আমরা এটি বন্ধ না করার পরামর্শ দিই।

আরও বিবরণের জন্য ইমেল এনিউমারেশন সুরক্ষা সম্পর্কিত ডকুমেন্টেশন দেখুন।

পরবর্তী ধাপ

ব্যবহারকারী প্রথমবার সাইন-ইন করার পরে, একটি নতুন ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং ক্রেডেনশিয়ালের সাথে লিঙ্ক করা হয়—অর্থাৎ, ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড, ফোন নম্বর বা প্রমাণীকরণ প্রদানকারীর তথ্য—যেটির মাধ্যমে ব্যবহারকারী সাইন-ইন করেছেন। এই নতুন অ্যাকাউন্ট আপনার Firebase প্রোজেক্টের অংশ হিসেবে স্টোর করা হয় এবং ব্যবহারকারী যেভাবে সাইন-ইন করুন না কেন, আপনার প্রোজেক্টের প্রতিটি অ্যাপ জুড়ে ব্যবহারকারীকে শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে।

  • আপনার অ্যাপে, আপনি FirebaseUser অবজেক্ট থেকে ব্যবহারকারীর প্রাথমিক প্রোফাইল তথ্য পেতে পারেন। ব্যবহারকারীদের ম্যানেজ করুন বিকল্প দেখুন।

  • আপনার Firebase Realtime Database এবং Cloud Storage নিরাপত্তা সংক্রান্ত নিয়মে, আপনি auth ভেরিয়েবল থেকে সাইন-ইন করা ব্যবহারকারীর অনন্য ব্যবহারকারী আইডি পেতে পারেন এবং কোনও ব্যবহারকারী কোন ডেটা অ্যাক্সেস করতে পারবেন তা নিয়ন্ত্রণ করতে এটি ব্যবহার করতে পারেন।

আগে থেকে থাকা ব্যবহারকারীর অ্যাকাউন্টে অথেন্টিকেশন পরিষেবা প্রদানকারীর ক্রেডেনশিয়াল লিঙ্ক করে আপনি ব্যবহারকারীদের একাধিক অথেন্টিকেশন পরিষেবা প্রদানকারী ব্যবহার করে আপনার অ্যাপে সাইন-ইন করার অনুমতি দিতে পারেন।

কোনও ব্যবহারকারীকে সাইন-আউট করতে, signOut-এ কল করুন:

Kotlin

Firebase.auth.signOut()

Java

FirebaseAuth.getInstance().signOut();