আপনি Firebase Authentication ব্যবহার করে ব্যবহারকারীর ফোনে এসএমএস মেসেজ পাঠিয়ে তাকে সাইন-ইন করাতে পারেন। ব্যবহারকারী এসএমএস মেসেজে থাকা একবার ব্যবহারযোগ্য কোড ব্যবহার করে সাইন-ইন করেন।
আপনার অ্যাপে ফোন নম্বর সাইন-ইন যোগ করার সবচেয়ে সহজ উপায় হল FirebaseUI ব্যবহার করা, যার মধ্যে একটি ড্রপ-ইন সাইন-ইন উইজেট রয়েছে যা ফোন নম্বর সাইন-ইন, পাশাপাশি পাসওয়ার্ড-ভিত্তিক এবং ফেডারেটেড সাইন-ইনের জন্য সাইন-ইন ফ্লো প্রয়োগ করে। এই ডকুমেন্ট Firebase SDK ব্যবহার করে কীভাবে ফোন নম্বর সাইন-ইন ফ্লো প্রয়োগ করতে হয় তা বর্ণনা করে।
শুরু করার আগে
- আপনি আগে থেকে না করে থাকলে, আপনার Android প্রোজেক্টে Firebase যোগ করুন।
-
আপনার মডিউল (অ্যাপ-লেভেল) Gradle ফাইলে
(সাধারণত
<project>/<app-module>/build.gradle.ktsবা<project>/<app-module>/build.gradle), Android-এর জন্য Firebase Authentication লাইব্রেরির ডিপেন্ডেন্সি যোগ করুন। লাইব্রেরি ভার্সনিং নিয়ন্ত্রণ করতে আমরা Firebase Android BoM ব্যবহার করার সাজেশন দিই।dependencies { // Import the BoM for the Firebase platform implementation(platform("com.google.firebase:firebase-bom:35.1.0")) // Add the dependency for the Firebase Authentication library // When using the BoM, you don't specify versions in Firebase library dependencies implementation("com.google.firebase:firebase-auth") }
Firebase Android BoM ব্যবহার করে, আপনার অ্যাপ সবসময় Firebase Android লাইব্রেরির মানানসই ভার্সন ব্যবহার করবে।
(বিকল্প) BoM ব্যবহার না করে Firebase লাইব্রেরি ডিপেন্ডেন্সি যোগ করুন
আপনি Firebase BoM ব্যবহার না করার সিদ্ধান্ত নিলে, আপনাকে অবশ্যই প্রতিটি Firebase লাইব্রেরি ভার্সন এর ডিপেন্ডেন্সি লাইনে উল্লেখ করতে হবে।
মনে রাখবেন, আপনার অ্যাপে একাধিক Firebase লাইব্রেরি ব্যবহার করলে, আমরা লাইব্রেরি ভার্সন ম্যানেজ করার জন্য BoM ব্যবহার করার জন্য বিশেষভাবে সাজেস্ট করি, যা নিশ্চিত করে যে সব ভার্সন মানানসই।
dependencies { // Add the dependency for the Firebase Authentication library // When NOT using the BoM, you must specify versions in Firebase library dependencies implementation("com.google.firebase:firebase-auth:25.0.0") }
- আপনি এখনও Firebase প্রোজেক্টের সাথে অ্যাপ কানেক্ট না করে থাকলে, Firebase কনসোল থেকে তা করুন।
- আপনি যদি আগে থেকে Firebase কনসোলে আপনার অ্যাপের SHA-1 হ্যাশ সেট না করে থাকেন, তাহলে তা করুন। আপনার অ্যাপের SHA-1 হ্যাশ খোঁজার ব্যাপারে তথ্য পেতে, আপনার ক্লায়েন্ট যাচাই করা দেখুন।
নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ
শুধুমাত্র ফোন নম্বর ব্যবহার করে যাচাইকরণ করা সুবিধাজনক হলেও, অন্যান্য উপলভ্য পদ্ধতির তুলনায় কম সুরক্ষিত, কারণ ফোন নম্বরের মালিকানা সহজেই ব্যবহারকারীদের মধ্যে ট্রান্সফার করা যেতে পারে। এছাড়াও, একাধিক ব্যবহারকারীর প্রোফাইল আছে এমন ডিভাইসে, যেসব ব্যবহারকারী এসএমএস মেসেজ পেতে পারেন, তারা ডিভাইসের ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন।
আপনার অ্যাপে ফোন নম্বর ভিত্তিক সাইন-ইন ব্যবহার করলে, আপনাকে আরও সুরক্ষিত সাইন-ইন পদ্ধতির পাশাপাশি এটি অফার করতে হবে এবং ফোন নম্বর সাইন-ইন ব্যবহার করার নিরাপত্তা সংক্রান্ত ট্রেডঅফ সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে হবে।
আপনার Firebase প্রোজেক্টের জন্য ফোন নম্বর সাইন-ইন চালু করুন
এসএমএসের মাধ্যমে ব্যবহারকারীদের সাইন-ইন করতে, আপনাকে প্রথমে আপনার Firebase প্রোজেক্টের জন্য ফোন নম্বর সাইন-ইন পদ্ধতি চালু করতে হবে:
- Firebase কনসোলে, নিরাপত্তা > যাচাইকরণ বিকল্পে যান।
- সাইন-ইন পদ্ধতি ট্যাবে, ফোন সাইন-ইন প্রদানকারী চালু করুন।
-
আপনি যেসব অঞ্চলে এসএমএস মেসেজ পাঠানোর অনুমতি দিতে বা প্রত্যাখ্যান করতে চান,
সেগুলির জন্য একটি নীতি সেট করুন। এসএমএস অঞ্চল সংক্রান্ত নীতি সেট করলে, আপনার অ্যাপকে এসএমএস অপব্যবহার থেকে
সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। নতুন প্রোজেক্টের ক্ষেত্রে, ডিফল্ট নীতি কোনও অঞ্চলকে অনুমতি দেয় না।
- Firebase কনসোলে, নিরাপত্তা > যাচাইকরণ > সেটিংস ট্যাব বিকল্পে যান।
- এসএমএস অঞ্চল নীতি বিভাগে, আপনার এসএমএস অঞ্চল নীতি সেট-আপ করুন।
অ্যাপ যাচাইকরণ চালু করুন
ফোন নম্বর যাচাইকরণ ব্যবহার করতে, Firebase-কে অবশ্যই যাচাই করতে হবে যে ফোন নম্বর সাইন-ইন করার অনুরোধ আপনার অ্যাপ থেকে আসছে। Firebase Authentication তিনটি উপায়ে এটি করে:
- Play Integrity API: কোনও ব্যবহারকারীর ডিভাইসে Google Play services ইনস্টল করা থাকলে,
এবং Firebase Authentication যদি Play Integrity API-এর মাধ্যমে
ডিভাইসটি বৈধ বলে যাচাই করতে পারে,
তাহলে ফোন নম্বর দিয়ে সাইন-ইন করার প্রসেস চালিয়ে যাওয়া যাবে। Play Integrity API আপনার প্রোজেক্টে নয়, বরং Firebase Authentication-এর মাধ্যমে Google-এর মালিকানাধীন প্রোজেক্টে
চালু করা হয়েছে। এটি আপনার প্রোজেক্টে কোনও Play Integrity API
কোটাতে অবদান রাখে না। Play Integrity সহায়তা
Authentication SDK v21.2.0+
(Firebase BoM v31.4.0+)-এর সাথে উপলভ্য।
Play Integrity ব্যবহার করতে, আপনার অ্যাপের SHA-256 ফিঙ্গারপ্রিন্ট উল্লেখ করুন, যদি আপনি আগে থেকে তা না করে থাকেন।
-
Firebase কনসোলে,
সেটিংস > সাধারণ ট্যাব বিকল্পে যান। - স্ক্রল করে আপনার অ্যাপ কার্ডে যান, আপনার Android অ্যাপ বেছে নিন এবং SHA সার্টিফিকেট ফিঙ্গারপ্রিন্ট ফিল্ডে আপনার SHA-256 ফিঙ্গারপ্রিন্ট যোগ করুন।
আপনার অ্যাপের SHA ফিঙ্গারপ্রিন্ট কীভাবে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে আপনার ক্লায়েন্টকে যাচাই করা দেখুন।
-
Firebase কনসোলে,
- reCAPTCHA যাচাইকরণ: Play Integrity ব্যবহার করা না গেলে,
যেমন, কোনও ব্যবহারকারীর ডিভাইসে Google Play services ইনস্টল করা না থাকলে, Firebase Authentication
ফোন সাইন-ইন ফ্লো সম্পূর্ণ করতে reCAPTCHA যাচাইকরণ ব্যবহার করে। reCAPTCHA চ্যালেঞ্জ প্রায়শই
ব্যবহারকারীকে কিছু সমাধান না করেই সম্পূর্ণ করা যেতে পারে। মনে রাখবেন যে এই ফ্লোতে
আপনার অ্যাপ্লিকেশনের সাথে SHA-1 যুক্ত থাকতে হবে। এছাড়াও, এই ফ্লোতে আপনার API Key-কে
PROJECT_ID.firebaseapp.com-এর জন্য সীমাবদ্ধতাহীন বা সাদাতালিকায় অন্তর্ভুক্ত হতে হবে।কিছু পরিস্থিতি যেখানে reCAPTCHA ট্রিগার করা হয়:
- ব্যবহারকারীর ডিভাইসে Google Play services ইনস্টল করা না থাকলে।
- অ্যাপটি যদি Google Play Store-এর মাধ্যমে ডিস্ট্রিবিউট করা না হয় (Authentication SDK v21.2.0+-এ)।
- প্রাপ্ত SafetyNet টোকেন সঠিক না হলে (Authentication SDK ভার্সন < v21.2.0-এ)।
অ্যাপ যাচাইকরণের জন্য SafetyNet বা Play Integrity ব্যবহার করা হলে, এসএমএস টেমপ্লেটের
%APP_NAME%ফিল্ডে Google Play Store থেকে নির্ধারিত অ্যাপের নাম দেখানো হয়। যেসব ক্ষেত্রে reCAPTCHA ট্রিগার করা হয়, সেখানে%APP_NAME%-এর জায়গায়PROJECT_ID.firebaseapp.comদেখানো হয়।
forceRecaptchaFlowForTesting ব্যবহার করে reCAPTCHA যাচাইকরণ ফ্লো জোর করে চালাতে পারেন
আপনি
setAppVerificationDisabledForTesting ব্যবহার করে অ্যাপ যাচাইকরণ (কাল্পনিক ফোন নম্বর ব্যবহার করার সময়) বন্ধ করতে পারেন।
সমস্যার সমাধান
অ্যাপ যাচাইকরণের জন্য reCAPTCHA ব্যবহার করার সময় "প্রাথমিক অবস্থা অনুপস্থিত" সংক্রান্ত সমস্যা
reCAPTCHA ফ্লো সম্পূর্ণ হলেও ব্যবহারকারীকে নেটিভ অ্যাপ্লিকেশনে রিডাইরেক্ট না করলে এটি হতে পারে। এটি ঘটলে, ব্যবহারকারীকে ফলব্যাক URL
PROJECT_ID.firebaseapp.com/__/auth/handler-এ রিডাইরেক্ট করা হয়। Firefox ব্রাউজারে, নেটিভ অ্যাপ লিঙ্ক খোলার সুবিধা ডিফল্ট হিসেবে বন্ধ করা থাকে। আপনি যদি Firefox-এ উপরের সমস্যাটি দেখতে পান, তাহলে অ্যাপ লিঙ্ক চালু করতে নেটিভ অ্যাপে লিঙ্ক খোলার জন্য Android-এর জন্য Firefox সেট করুন-এ দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।
ব্যবহারকারীর ফোনে যাচাইকরণ কোড পাঠান
ফোন নম্বর দিয়ে সাইন-ইন করার প্রসেস শুরু করতে, ব্যবহারকারীকে এমন একটি ইন্টারফেস দেখান যা তাকে ফোন নম্বর টাইপ করার জন্য প্রম্পট করে। আইনি প্রয়োজনীয়তা আলাদা আলাদা হয়, তবে পেশাদার পদ্ধতি হিসেবে এবং আপনার ব্যবহারকারীদের প্রত্যাশা সেট করতে, তাদের জানানো উচিত যে তারা যদি ফোন সাইন-ইন ব্যবহার করেন, তাহলে তারা যাচাইকরণের জন্য একটি এসএমএস মেসেজ পেতে পারেন এবং স্ট্যান্ডার্ড রেট প্রযোজ্য হবে।
তারপর, Firebase যাতে ব্যবহারকারীর ফোন নম্বর যাচাই করে তার অনুরোধ করতে
PhoneAuthProvider.verifyPhoneNumber পদ্ধতিতে তাদের ফোন নম্বর পাস করুন। যেমন:
Kotlin
val options = PhoneAuthOptions.newBuilder(auth) .setPhoneNumber(phoneNumber) // Phone number to verify .setTimeout(60L, TimeUnit.SECONDS) // Timeout and unit .setActivity(this) // Activity (for callback binding) .setCallbacks(callbacks) // OnVerificationStateChangedCallbacks .build() PhoneAuthProvider.verifyPhoneNumber(options)
Java
PhoneAuthOptions options = PhoneAuthOptions.newBuilder(mAuth) .setPhoneNumber(phoneNumber) // Phone number to verify .setTimeout(60L, TimeUnit.SECONDS) // Timeout and unit .setActivity(this) // (optional) Activity for callback binding // If no activity is passed, reCAPTCHA verification can not be used. .setCallbacks(mCallbacks) // OnVerificationStateChangedCallbacks .build(); PhoneAuthProvider.verifyPhoneNumber(options);
verifyPhoneNumber পদ্ধতিটি রি-এনট্র্যান্ট: আপনি যদি এটি একাধিকবার কল করেন, যেমন কোনও অ্যাক্টিভিটির onStart পদ্ধতিতে, তাহলে আসল অনুরোধের টাইম-আউট না হওয়া পর্যন্ত verifyPhoneNumber পদ্ধতিটি দ্বিতীয় এসএমএস পাঠাবে না।
ব্যবহারকারী সাইন-ইন করার আগে আপনার অ্যাপ বন্ধ হয়ে গেলে (যেমন, ব্যবহারকারী তার এসএমএস অ্যাপ ব্যবহার করার সময়), ফোন নম্বর দিয়ে সাইন-ইন করার প্রসেস আবার শুরু করতে আপনি এই আচরণ ব্যবহার করতে পারেন। verifyPhoneNumber-এ কল করার পরে, একটি ফ্ল্যাগ সেট করুন যা
যাচাইকরণ চলছে তা নির্দেশ করে। তারপর, আপনার অ্যাক্টিভিটির
onSaveInstanceState পদ্ধতিতে ফ্ল্যাগ সেভ করুন এবং
onRestoreInstanceState-এ ফ্ল্যাগ রিস্টোর করুন। শেষে, আপনার অ্যাক্টিভিটির
onStart পদ্ধতিতে, যাচাইকরণ প্রসেস ইতিমধ্যেই চলছে কিনা তা চেক করুন এবং
যদি তাই হয়, তাহলে আবার verifyPhoneNumber কল করুন। যাচাইকরণ সম্পূর্ণ বা ব্যর্থ হলে ফ্ল্যাগটি মুছে ফেলতে ভুলবেন না (
যাচাইকরণ কলব্যাক দেখুন)।
স্ক্রিন রোটেশন এবং অ্যাক্টিভিটি রিস্টার্টের অন্যান্য ইনস্ট্যান্স সহজেই ম্যানেজ করতে,
আপনার অ্যাক্টিভিটি verifyPhoneNumber পদ্ধতিতে পাস করুন। অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেলে
কলব্যাক অটোমেটিক ডিটাচ হয়ে যাবে, তাই আপনি কলব্যাক পদ্ধতিতে UI
ট্রানজিশন কোড নির্দ্বিধায় লিখতে পারবেন।
Firebase-এর পাঠানো এসএমএস মেসেজও আপনার Auth ইনস্ট্যান্সে setLanguageCode পদ্ধতির মাধ্যমে
Auth ভাষা নির্দিষ্ট করে লোকালাইজ করা যেতে পারে।
Kotlin
auth.setLanguageCode("fr") // To apply the default app language instead of explicitly setting it. // auth.useAppLanguage()
Java
auth.setLanguageCode("fr"); // To apply the default app language instead of explicitly setting it. // auth.useAppLanguage();
আপনি PhoneAuthProvider.verifyPhoneNumber কল করলে, আপনাকে অবশ্যই
OnVerificationStateChangedCallbacks-এর একটি ইনস্ট্যান্স প্রদান করতে হবে, যার মধ্যে
অনুরোধের ফলাফল ম্যানেজ করে এমন কলব্যাক ফাংশনের ইমপ্লিমেন্টেশন
থাকে। যেমন:
Kotlin
callbacks = object : PhoneAuthProvider.OnVerificationStateChangedCallbacks() { override fun onVerificationCompleted(credential: PhoneAuthCredential) { // This callback will be invoked in two situations: // 1 - Instant verification. In some cases the phone number can be instantly // verified without needing to send or enter a verification code. // 2 - Auto-retrieval. On some devices Google Play services can automatically // detect the incoming verification SMS and perform verification without // user action. Log.d(TAG, "onVerificationCompleted:$credential") signInWithPhoneAuthCredential(credential) } override fun onVerificationFailed(e: FirebaseException) { // This callback is invoked in an invalid request for verification is made, // for instance if the the phone number format is not valid. Log.w(TAG, "onVerificationFailed", e) if (e is FirebaseAuthInvalidCredentialsException) { // Invalid request } else if (e is FirebaseTooManyRequestsException) { // The SMS quota for the project has been exceeded } else if (e is FirebaseAuthMissingActivityForRecaptchaException) { // reCAPTCHA verification attempted with null Activity } // Show a message and update the UI } override fun onCodeSent( verificationId: String, token: PhoneAuthProvider.ForceResendingToken, ) { // The SMS verification code has been sent to the provided phone number, we // now need to ask the user to enter the code and then construct a credential // by combining the code with a verification ID. Log.d(TAG, "onCodeSent:$verificationId") // Save verification ID and resending token so we can use them later storedVerificationId = verificationId resendToken = token } }
Java
mCallbacks = new PhoneAuthProvider.OnVerificationStateChangedCallbacks() { @Override public void onVerificationCompleted(@NonNull PhoneAuthCredential credential) { // This callback will be invoked in two situations: // 1 - Instant verification. In some cases the phone number can be instantly // verified without needing to send or enter a verification code. // 2 - Auto-retrieval. On some devices Google Play services can automatically // detect the incoming verification SMS and perform verification without // user action. Log.d(TAG, "onVerificationCompleted:" + credential); signInWithPhoneAuthCredential(credential); } @Override public void onVerificationFailed(@NonNull FirebaseException e) { // This callback is invoked in an invalid request for verification is made, // for instance if the the phone number format is not valid. Log.w(TAG, "onVerificationFailed", e); if (e instanceof FirebaseAuthInvalidCredentialsException) { // Invalid request } else if (e instanceof FirebaseTooManyRequestsException) { // The SMS quota for the project has been exceeded } else if (e instanceof FirebaseAuthMissingActivityForRecaptchaException) { // reCAPTCHA verification attempted with null Activity } // Show a message and update the UI } @Override public void onCodeSent(@NonNull String verificationId, @NonNull PhoneAuthProvider.ForceResendingToken token) { // The SMS verification code has been sent to the provided phone number, we // now need to ask the user to enter the code and then construct a credential // by combining the code with a verification ID. Log.d(TAG, "onCodeSent:" + verificationId); // Save verification ID and resending token so we can use them later mVerificationId = verificationId; mResendToken = token; } };
যাচাইকরণ কলব্যাক
বেশিরভাগ অ্যাপে, আপনি onVerificationCompleted,
onVerificationFailed এবং onCodeSent কলব্যাক প্রয়োগ করেন। আপনার অ্যাপের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে, আপনি
onCodeAutoRetrievalTimeOut-ও প্রয়োগ করতে
পারেন।
onVerificationCompleted(PhoneAuthCredential)
এই পদ্ধতি দুটি পরিস্থিতিতে কল করা হয়:
- ঝটপট যাচাইকরণ: কিছু ক্ষেত্রে যাচাইকরণ কোড পাঠানো বা লেখার প্রয়োজন ছাড়াই ফোন নম্বর ঝটপট যাচাই করা যেতে পারে।
- অটোমেটিক-উদ্ধার: কিছু ডিভাইসে, Google Play পরিষেবা অটোমেটিক ইনকামিং যাচাইকরণ এসএমএস শনাক্ত করতে পারে এবং ব্যবহারকারীর অ্যাকশন ছাড়াই যাচাইকরণ করতে পারে। (কিছু পরিষেবা প্রদানকারীর ক্ষেত্রে এই সুবিধা উপলভ্য নাও হতে পারে।) এটি SMS Retriever API ব্যবহার করে, যার মধ্যে এসএমএস মেসেজের শেষে ১১ অক্ষরের হ্যাশ অন্তর্ভুক্ত থাকে।
PhoneAuthCredential অবজেক্ট ব্যবহার করতে পারবেন যা
ব্যবহারকারীকে সাইন-ইন করাতে কলব্যাকে পাস করা হয়েছে।
onVerificationFailed(FirebaseException)
This method is called in response to an invalid verification request, such as a request that specifies an invalid phone number or verification code.
onCodeSent(String verificationId, PhoneAuthProvider.ForceResendingToken)
ঐচ্ছিক৷ প্রদান করা ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে যাচাইকরণ কোড পাঠানোর পরে এই পদ্ধতিটি কল করা হয়।
এই পদ্ধতি ব্যবহার করা হলে, বেশিরভাগ অ্যাপ এমন একটি UI দেখায় যা ব্যবহারকারীকে
এসএমএস মেসেজ থেকে যাচাইকরণ কোড টাইপ করার জন্য প্রম্পট করে। (একই সময়ে,
ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক যাচাইকরণ চলতে পারে।) তারপর, ব্যবহারকারী
যাচাইকরণ কোড টাইপ করার পরে, আপনি যাচাইকরণ কোড এবং
যাচাইকরণ আইডি ব্যবহার করতে পারবেন যা পদ্ধতিতে পাস করা হয়েছিল
PhoneAuthCredential অবজেক্ট তৈরি করতে, যা আপনি ব্যবহারকারীকে সাইন-ইন করতে
ব্যবহার করতে পারেন। তবে, কিছু অ্যাপ যাচাইকরণ কোড UI দেখানোর আগে
onCodeAutoRetrievalTimeOut কল না করা পর্যন্ত অপেক্ষা করতে পারে (এটি সাজেস্ট করা হয় না)।
onCodeAutoRetrievalTimeOut(String verificationId)
ঐচ্ছিক৷ এই পদ্ধতিকে, verifyPhoneNumber-এ উল্লেখ করা টাইমআউট সময়সীমা
onVerificationCompleted ট্রিগার না হয়েই
অতিক্রান্ত হওয়ার পরে কল করা পদ্ধতি বলা হয়। সিম কার্ড ছাড়া ডিভাইসে, এই পদ্ধতিটি অবিলম্বে কল করা হয় কারণ এসএমএস অটো-রিট্রিভাল
সম্ভব নয়।
কিছু অ্যাপ অটোমেটিক যাচাইকরণের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত ব্যবহারকারীর ইনপুট ব্লক করে রাখে, এবং তারপরেই এমন একটি UI দেখায় যা ব্যবহারকারীকে এসএমএস মেসেজ থেকে যাচাইকরণ কোড টাইপ করার জন্য প্রম্পট করে (এটি সাজেস্ট করা হয় না)।
PhoneAuthCredential অবজেক্ট তৈরি করুন
ব্যবহারকারী Firebase-এর মাধ্যমে তার ফোনে পাঠানো যাচাইকরণ কোডটি লেখার পরে,
যাচাইকরণ কোড এবং onCodeSent বা
onCodeAutoRetrievalTimeOut কলব্যাকে পাস করা যাচাইকরণ আইডি ব্যবহার করে একটি PhoneAuthCredential অবজেক্ট তৈরি করুন। (যখন
onVerificationCompleted কল করা হয়, আপনি সরাসরি একটি
PhoneAuthCredential অবজেক্ট পান, তাই আপনি এই ধাপটি এড়িয়ে যেতে পারেন।)
PhoneAuthCredential অবজেক্ট তৈরি করতে,
PhoneAuthProvider.getCredential-এ কল করুন:
Kotlin
val credential = PhoneAuthProvider.getCredential(verificationId!!, code)
Java
PhoneAuthCredential credential = PhoneAuthProvider.getCredential(verificationId, code);
ব্যবহারকারীকে সাইন-ইন করান
আপনি PhoneAuthCredential অবজেক্ট পাওয়ার পরে, সেটি
onVerificationCompleted কলব্যাকে হোক বা
PhoneAuthProvider.getCredential কল করার মাধ্যমে হোক, PhoneAuthCredential অবজেক্ট
FirebaseAuth.signInWithCredential-এ পাস করে
সাইন-ইন ফ্লো সম্পূর্ণ করুন:
Kotlin
private fun signInWithPhoneAuthCredential(credential: PhoneAuthCredential) { auth.signInWithCredential(credential) .addOnCompleteListener(this) { task -> if (task.isSuccessful) { // Sign in success, update UI with the signed-in user's information Log.d(TAG, "signInWithCredential:success") val user = task.result?.user } else { // Sign in failed, display a message and update the UI Log.w(TAG, "signInWithCredential:failure", task.exception) if (task.exception is FirebaseAuthInvalidCredentialsException) { // The verification code entered was invalid } // Update UI } } }
Java
private void signInWithPhoneAuthCredential(PhoneAuthCredential credential) { mAuth.signInWithCredential(credential) .addOnCompleteListener(this, new OnCompleteListener<AuthResult>() { @Override public void onComplete(@NonNull Task<AuthResult> task) { if (task.isSuccessful()) { // Sign in success, update UI with the signed-in user's information Log.d(TAG, "signInWithCredential:success"); FirebaseUser user = task.getResult().getUser(); // Update UI } else { // Sign in failed, display a message and update the UI Log.w(TAG, "signInWithCredential:failure", task.getException()); if (task.getException() instanceof FirebaseAuthInvalidCredentialsException) { // The verification code entered was invalid } } } }); }
কাল্পনিক ফোন নম্বর দিয়ে পরীক্ষা করুন
আপনি Firebase কনসোল ব্যবহার করে ডেভেলপমেন্টের জন্য কাল্পনিক ফোন নম্বর সেট-আপ করতে পারেন। কাল্পনিক ফোন নম্বর দিয়ে পরীক্ষা করলে এইসব সুবিধা পাওয়া যায়:
- আপনার ব্যবহারের কোটা খরচ না করেই ফোন নম্বর যাচাইকরণ পরীক্ষা করুন।
- আসল এসএমএস মেসেজ না পাঠিয়ে ফোন নম্বর যাচাইকরণ পরীক্ষা করুন।
- থ্রটল না হয়ে একই ফোন নম্বর দিয়ে পরপর পরীক্ষা চালান। এর ফলে, পর্যালোচনাকারী যদি পরীক্ষার জন্য একই ফোন নম্বর ব্যবহার করেন, তাহলে অ্যাপ স্টোর পর্যালোচনা প্রসেসের সময় বাতিল হওয়ার ঝুঁকি কমে যায়।
- কোনও অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই ডেভেলপমেন্ট এমভায়রনমেন্টে সহজেই পরীক্ষা করুন, যেমন Google Play পরিষেবা ছাড়াই iOS সিমুলেটর বা Android এমুলেটরে ডেভেলপ করার ক্ষমতা।
- প্রোডাকশন এনভায়রনমেন্টে আসল ফোন নম্বরে সাধারণত প্রয়োগ করা নিরাপত্তা সংক্রান্ত চেকের মাধ্যমে ব্লক না হয়েই ইন্টিগ্রেশন টেস্ট লিখুন।
কাল্পনিক ফোন নম্বরকে অবশ্যই এইসব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে:
- আপনি যে ফোন নম্বর ব্যবহার করছেন তা যেন কাল্পনিক হয় এবং আগে থেকে যেন না থাকে। Firebase Authentication আপনাকে আসল ব্যবহারকারীদের ব্যবহৃত ফোন নম্বর টেস্ট নম্বর হিসেবে সেট করার অনুমতি দেয় না। একটি বিকল্প হল, মার্কিন যুক্তরাষ্ট্রের টেস্ট ফোন নম্বর হিসেবে ৫৫৫ প্রিফিক্স সহ নম্বর ব্যবহার করা, যেমন: +১ ৬৫০-৫৫৫-৩৪৩৪
- দৈর্ঘ্য এবং অন্যান্য সীমাবদ্ধতার জন্য ফোন নম্বরগুলি সঠিকভাবে ফর্ম্যাট করতে হবে। এগুলি এখনও আসল ব্যবহারকারীর ফোন নম্বরের মতোই যাচাই করা হবে।
- ডেভেলপমেন্টের জন্য আপনি সর্বাধিক ১০টি ফোন নম্বর যোগ করতে পারবেন।
- এমন টেস্ট ফোন নম্বর/কোড ব্যবহার করুন যা অনুমান করা কঠিন এবং সেগুলি ঘন ঘন পরিবর্তন করুন।
কাল্পনিক ফোন নম্বর ও যাচাইকরণ কোড তৈরি করুন
- Firebase কনসোলে, নিরাপত্তা > যাচাইকরণ বিকল্পে যান।
- সাইন-ইন পদ্ধতি ট্যাবে, ফোন সাইন-ইন প্রদানকারী চালু করুন যদি আপনি আগে থেকে না করে থাকেন।
- পরীক্ষা করার জন্য ফোন নম্বর বিভাগটি বড় করুন।
-
আপনি যে ফোন নম্বর পরীক্ষা করতে চান সেটি লিখুন, যেমন:
+1 650-555-3434। -
সেই নির্দিষ্ট নম্বরের জন্য ৬-সংখ্যার যাচাইকরণ কোড দিন, যেমন:
654321। - প্রতিটি নম্বরের জন্য যোগ করুন বিকল্পে ক্লিক করুন। প্রয়োজন হলে, আপনি সংশ্লিষ্ট সারির উপর মাউস নিয়ে গিয়ে এবং ট্র্যাশ আইকনে ক্লিক করে ফোন নম্বর এবং এর কোড মুছে ফেলতে পারবেন।
ম্যানুয়াল টেস্টিং
আপনি সরাসরি আপনার অ্যাপ্লিকেশনে কাল্পনিক ফোন নম্বর ব্যবহার করা শুরু করতে পারেন। এটি আপনাকে কোটা সংক্রান্ত সমস্যা বা থ্রটলিং ছাড়াই ডেভেলপমেন্টের পর্যায়ে ম্যানুয়াল টেস্টিং করতে দেয়। এছাড়াও, Google Play পরিষেবা ইনস্টল না করেই আপনি সরাসরি iOS সিমুলেটর বা Android এমুলেটর থেকে পরীক্ষা করতে পারবেন।
আপনি কাল্পনিক ফোন নম্বর প্রদান করে যাচাইকরণ কোড পাঠালে, কোনও আসল এসএমএস পাঠানো হয় না। পরিবর্তে, সাইন-ইন সম্পূর্ণ করতে আপনাকে আগে থেকে কনফিগার করা যাচাইকরণ কোড দিতে হবে।
সাইন-ইন সম্পূর্ণ হলে, সেই ফোন নম্বর দিয়ে একটি Firebase ব্যবহারকারী তৈরি করা হয়। আসল ফোন নম্বর ব্যবহারকারীর মতোই ব্যবহারকারীর আচরণ ও প্রপার্টি একই এবং একইভাবে Realtime Database/Cloud Firestore ও অন্যান্য পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন। এই প্রসেস চলাকালীন তৈরি হওয়া ID টোকেনে আসল ফোন নম্বর ব্যবহারকারীর মতো একই স্বাক্ষর থাকে।
অন্য একটি বিকল্প হল, আপনি যদি অ্যাক্সেস আরও সীমাবদ্ধ করতে চান, তাহলে এইসব ব্যবহারকারীদের জাল ব্যবহারকারী হিসেবে আলাদা করতে তাদের উপর কাস্টম দাবির মাধ্যমে একটি টেস্ট রোল সেট করুন।
পরীক্ষা করার জন্য ম্যানুয়ালি reCAPTCHA ফ্লো ট্রিগার করতে,
forceRecaptchaFlowForTesting() পদ্ধতি ব্যবহার করুন।
// Force reCAPTCHA flow FirebaseAuth.getInstance().getFirebaseAuthSettings().forceRecaptchaFlowForTesting();
ইন্টিগ্রেশন টেস্টিং
ম্যানুয়াল টেস্টিং ছাড়াও, ফোন অথেন্টিকেশন টেস্টিংয়ের জন্য ইন্টিগ্রেশন টেস্ট লিখতে সাহায্য করতে Firebase Authentication API প্রদান করে। এইসব API, iOS-এ ওয়েব ও সাইলেন্ট পুশ বিজ্ঞপ্তিতে reCAPTCHA-এর প্রয়োজনীয়তা বন্ধ করে অ্যাপ যাচাইকরণ বন্ধ করে দেয়। এর ফলে এইসব ফ্লোতে অটোমেশন টেস্টিং করা সম্ভব হয় এবং প্রয়োগ করা সহজ হয়। এছাড়াও, Android-এ ইনস্ট্যান্ট যাচাইকরণ ফ্লো পরীক্ষা করার ক্ষমতা প্রদান করতে সাহায্য করে।
Android-এ, signInWithPhoneNumber কলের আগে
setAppVerificationDisabledForTesting()-কে কল করুন। এটি অ্যাপ যাচাইকরণ অটোমেটিক বন্ধ করে দেয়,
যার ফলে আপনি ম্যানুয়ালি সমাধান না করেই ফোন নম্বর পাস করতে পারবেন। Play Integrity এবং reCAPTCHA বন্ধ করা থাকলেও, আসল ফোন নম্বর ব্যবহার করে সাইন-ইন সম্পূর্ণ করা যাবে না। এই API-এর সাথে শুধুমাত্র কাল্পনিক ফোন নম্বর ব্যবহার করা যাবে।
// Turn off phone auth app verification. FirebaseAuth.getInstance().getFirebaseAuthSettings() .setAppVerificationDisabledForTesting();
একটি কাল্পনিক নম্বর দিয়ে verifyPhoneNumber-এ কল করলে onCodeSent কলব্যাক ট্রিগার হয়, যেখানে আপনাকে সংশ্লিষ্ট যাচাইকরণ কোড দিতে হবে। এটি Android এমুলেটরে পরীক্ষা করার অনুমতি দেয়।
Java
String phoneNum = "+16505554567"; String testVerificationCode = "123456"; // Whenever verification is triggered with the whitelisted number, // provided it is not set for auto-retrieval, onCodeSent will be triggered. FirebaseAuth auth = FirebaseAuth.getInstance(); PhoneAuthOptions options = PhoneAuthOptions.newBuilder(auth) .setPhoneNumber(phoneNum) .setTimeout(60L, TimeUnit.SECONDS) .setActivity(this) .setCallbacks(new PhoneAuthProvider.OnVerificationStateChangedCallbacks() { @Override public void onCodeSent(@NonNull String verificationId, @NonNull PhoneAuthProvider.ForceResendingToken forceResendingToken) { // Save the verification id somewhere // ... // The corresponding whitelisted code above should be used to complete sign-in. MainActivity.this.enableUserManuallyInputCode(); } @Override public void onVerificationCompleted(@NonNull PhoneAuthCredential phoneAuthCredential) { // Sign in with the credential // ... } @Override public void onVerificationFailed(@NonNull FirebaseException e) { // ... } }) .build(); PhoneAuthProvider.verifyPhoneNumber(options);
Kotlin
val phoneNum = "+16505554567" val testVerificationCode = "123456" // Whenever verification is triggered with the whitelisted number, // provided it is not set for auto-retrieval, onCodeSent will be triggered. val options = PhoneAuthOptions.newBuilder(Firebase.auth) .setPhoneNumber(phoneNum) .setTimeout(30L, TimeUnit.SECONDS) .setActivity(this) .setCallbacks(object : PhoneAuthProvider.OnVerificationStateChangedCallbacks() { override fun onCodeSent( verificationId: String, forceResendingToken: PhoneAuthProvider.ForceResendingToken, ) { // Save the verification id somewhere // ... // The corresponding whitelisted code above should be used to complete sign-in. this@MainActivity.enableUserManuallyInputCode() } override fun onVerificationCompleted(phoneAuthCredential: PhoneAuthCredential) { // Sign in with the credential // ... } override fun onVerificationFailed(e: FirebaseException) { // ... } }) .build() PhoneAuthProvider.verifyPhoneNumber(options)
এছাড়াও, আপনি setAutoRetrievedSmsCodeForPhoneNumber-এ কল করে অটোমেটিক ডাউনলোড করার জন্য কাল্পনিক নম্বর এবং
তার সাথে সম্পর্কিত যাচাইকরণ কোড সেট করার মাধ্যমে Android-এ অটোমেটিক ডাউনলোড ফ্লো পরীক্ষা করতে পারবেন।
verifyPhoneNumber-কে কল করা হলে, এটি সরাসরি PhoneAuthCredential-এর সাথে onVerificationCompleted-কে
ট্রিগার করে। এটি শুধুমাত্র কাল্পনিক ফোন নম্বরের ক্ষেত্রে কাজ করে।
Google Play Store-এ আপনার অ্যাপ্লিকেশন প্রকাশ করার সময় এটি বন্ধ করা আছে কিনা এবং আপনার অ্যাপে কোনও কাল্পনিক ফোন নম্বর হার্ডকোড করা নেই কিনা তা নিশ্চিত করুন।
Java
// The test phone number and code should be whitelisted in the console. String phoneNumber = "+16505554567"; String smsCode = "123456"; FirebaseAuth firebaseAuth = FirebaseAuth.getInstance(); FirebaseAuthSettings firebaseAuthSettings = firebaseAuth.getFirebaseAuthSettings(); // Configure faking the auto-retrieval with the whitelisted numbers. firebaseAuthSettings.setAutoRetrievedSmsCodeForPhoneNumber(phoneNumber, smsCode); PhoneAuthOptions options = PhoneAuthOptions.newBuilder(firebaseAuth) .setPhoneNumber(phoneNumber) .setTimeout(60L, TimeUnit.SECONDS) .setActivity(this) .setCallbacks(new PhoneAuthProvider.OnVerificationStateChangedCallbacks() { @Override public void onVerificationCompleted(@NonNull PhoneAuthCredential credential) { // Instant verification is applied and a credential is directly returned. // ... } // ... }) .build(); PhoneAuthProvider.verifyPhoneNumber(options);
Kotlin
// The test phone number and code should be whitelisted in the console. val phoneNumber = "+16505554567" val smsCode = "123456" val firebaseAuth = Firebase.auth val firebaseAuthSettings = firebaseAuth.firebaseAuthSettings // Configure faking the auto-retrieval with the whitelisted numbers. firebaseAuthSettings.setAutoRetrievedSmsCodeForPhoneNumber(phoneNumber, smsCode) val options = PhoneAuthOptions.newBuilder(firebaseAuth) .setPhoneNumber(phoneNumber) .setTimeout(60L, TimeUnit.SECONDS) .setActivity(this) .setCallbacks(object : PhoneAuthProvider.OnVerificationStateChangedCallbacks() { override fun onVerificationCompleted(credential: PhoneAuthCredential) { // Instant verification is applied and a credential is directly returned. // ... } // ... }) .build() PhoneAuthProvider.verifyPhoneNumber(options)
পরবর্তী ধাপ
ব্যবহারকারী প্রথমবার সাইন-ইন করার পরে, একটি নতুন ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং ক্রেডেনশিয়ালের সাথে লিঙ্ক করা হয়—অর্থাৎ, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড, ফোন নম্বর, বা প্রমাণীকরণ প্রদানকারীর তথ্য—যা দিয়ে ব্যবহারকারী সাইন-ইন করেছেন। এই নতুন অ্যাকাউন্ট আপনার Firebase প্রোজেক্টের অংশ হিসেবে স্টোর করা হয় এবং আপনার প্রোজেক্টের প্রতিটি অ্যাপ জুড়ে ব্যবহারকারীকে শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে, ব্যবহারকারী কীভাবে সাইন-ইন করেন তা নির্বিশেষে।
-
আপনার অ্যাপে, আপনি
FirebaseUserঅবজেক্ট থেকে ব্যবহারকারীর প্রাথমিক প্রোফাইল তথ্য পেতে পারেন। ব্যবহারকারীদের ম্যানেজ করুন দেখুন। আপনার Firebase Realtime Database এবং Cloud Storage নিরাপত্তা সংক্রান্ত নিয়মে, আপনি
authভেরিয়েবল থেকে সাইন-ইন করা ব্যবহারকারীর অনন্য ব্যবহারকারী আইডি পেতে পারেন এবং কোনও ব্যবহারকারী কোন ডেটা অ্যাক্সেস করতে পারবেন তা নিয়ন্ত্রণ করতে এটি ব্যবহার করতে পারেন।
আগে থেকে থাকা ব্যবহারকারীর অ্যাকাউন্টে অথেন্টিকেশন প্রদানকারীর ক্রেডেনশিয়াল লিঙ্ক করে আপনি একাধিক অথেন্টিকেশন প্রদানকারী ব্যবহার করে ব্যবহারকারীদের আপনার অ্যাপে সাইন-ইন করার অনুমতি দিতে পারেন।
কোনও ব্যবহারকারীকে সাইন-আউট করতে,
signOut কল করুন:
Kotlin
Firebase.auth.signOut()
Java
FirebaseAuth.getInstance().signOut();