Firebase-এর সাথে আপনার অ্যাপ কানেক্ট করুন
আপনি আগে থেকে না করে থাকলে, আপনার Android প্রোজেক্টে Firebase যোগ করুন।
আপনার অ্যাপে Firebase Authentication যোগ করুন
আপনার মডিউল (অ্যাপ-লেভেল) Gradle ফাইলে (সাধারণত
<project>/<app-module>/build.gradle.ktsবা<project>/<app-module>/build.gradle), Android-এর জন্য Firebase Authentication লাইব্রেরির ডিপেন্ডেন্সি যোগ করুন। লাইব্রেরি ভার্সনিং নিয়ন্ত্রণ করতে আমরা Firebase Android BoM ব্যবহার করার সাজেশন দিই।dependencies { // Import the BoM for the Firebase platform implementation(platform("com.google.firebase:firebase-bom:35.2.0")) // Add the dependency for the Firebase Authentication library // When using the BoM, you don't specify versions in Firebase library dependencies implementation("com.google.firebase:firebase-auth") }
Firebase Android BoM ব্যবহার করার মাধ্যমে, আপনার অ্যাপ সবসময় Firebase Android লাইব্রেরির মানানসই ভার্সন ব্যবহার করবে।
(বিকল্প) BoM ব্যবহার না করে Firebase লাইব্রেরি ডিপেন্ডেন্সি যোগ করুন
আপনি Firebase BoM ব্যবহার না করার সিদ্ধান্ত নিলে, আপনাকে অবশ্যই প্রতিটি Firebase লাইব্রেরি ভার্সন এর ডিপেন্ডেন্সি লাইনে উল্লেখ করতে হবে।
মনে রাখবেন, আপনার অ্যাপে একাধিক Firebase লাইব্রেরি ব্যবহার করলে, লাইব্রেরি ভার্সন ম্যানেজ করার জন্য আমরা BoM ব্যবহার করার জন্য বিশেষভাবে সাজেস্ট করি, যা সব ভার্সন মানানসই কিনা তা নিশ্চিত করে।
dependencies { // Add the dependency for the Firebase Authentication library // When NOT using the BoM, you must specify versions in Firebase library dependencies implementation("com.google.firebase:firebase-auth:25.0.0") }
যাচাইকরণ প্রদানকারী ব্যবহার করতে, আপনাকে এটি Firebase কনসোলে চালু করতে হবে। Firebase Authentication বিভাগের সাইন-ইন পদ্ধতি পৃষ্ঠায় গিয়ে ইমেল/পাসওয়ার্ড সাইন-ইন এবং আপনার অ্যাপের জন্য প্রয়োজনীয় অন্য যেকোনও পরিচয় প্রদানকারী চালু করুন।
(ঐচ্ছিক) Firebase Local Emulator Suite-এর সাহায্যে প্রোটোটাইপ ও পরীক্ষা করা
আপনার অ্যাপ কীভাবে ব্যবহারকারীদের যাচাই করে তা নিয়ে কথা বলার আগে, আসুন এমন কিছু টুলের সাথে পরিচিত হই যেগুলি আপনি Authentication কার্যকারিতার প্রোটোটাইপ এবং পরীক্ষা করতে ব্যবহার করতে পারেন: Firebase Local Emulator Suite। আপনি যদি যাচাইকরণ টেকনিক ও পরিষেবা প্রদানকারীর মধ্যে সিদ্ধান্ত নিচ্ছেন, Authentication ও Firebase Security Rules ব্যবহার করে পাবলিক ও প্রাইভেট ডেটা সহ বিভিন্ন ডেটা মডেল ব্যবহার করে দেখছেন অথবা সাইন-ইন UI ডিজাইনের প্রোটোটাইপ তৈরি করছেন, তাহলে লাইভ পরিষেবা ডিপ্লয় না করে লোকালি কাজ করতে পারাটা দারুণ আইডিয়া হতে পারে।
Authentication এমুলেটর হল Local Emulator Suite-এর অংশ, যা আপনার অ্যাপকে এমুলেট করা ডেটাবেস কন্টেন্ট ও কনফিগারেশনের সাথে ইন্টার্যাক্ট করতে দেয়, পাশাপাশি আপনার এমুলেট করা প্রোজেক্ট রিসোর্স (ফাংশন, অন্যান্য ডেটাবেস ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ম) ঐচ্ছিকভাবে ব্যবহার করতে দেয়।
Authentication এমুলেটর ব্যবহার করার জন্য মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়:
- এমুলেটরের সাথে কানেক্ট করার জন্য আপনার অ্যাপের টেস্ট কনফিগারেশনে কোডের একটি লাইন যোগ করা।
- আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরির রুট থেকে,
firebase emulators:startরান করা। - ইন্টার্যাক্টিভ প্রোটোটাইপিংয়ের জন্য Local Emulator Suite UI অথবা নন-ইন্টার্যাক্টিভ টেস্টিংয়ের জন্য Authentication এমুলেটর REST API ব্যবহার করা।
আপনার অ্যাপকে Authentication এমুলেটরের সাথে কানেক্ট করুন লিঙ্কে বিস্তারিত নির্দেশিকা উপলভ্য আছে। আরও তথ্যের জন্য, Local Emulator Suite ভূমিকা দেখুন।
এখন ব্যবহারকারীদের কীভাবে যাচাই করতে হয় তা দেখা যাক।
বর্তমান যাচাইকরণের স্ট্যাটাস চেক করুন
FirebaseAuth-এর একটি ইনস্ট্যান্স ঘোষণা করুন।Kotlin
private lateinit var auth: FirebaseAuth
Java
private FirebaseAuth mAuth;
onCreate()পদ্ধতিতে,FirebaseAuthইনস্ট্যান্স শুরু করুন।Kotlin
// Initialize Firebase Auth auth = Firebase.auth
Java
// Initialize Firebase Auth mAuth = FirebaseAuth.getInstance();
আপনার অ্যাক্টিভিটি শুরু করার সময়, ব্যবহারকারী বর্তমানে সাইন-ইন করে আছেন কিনা তা চেক করে দেখুন।
Kotlin
public override fun onStart() { super.onStart() // Check if user is signed in (non-null) and update UI accordingly. val currentUser = auth.currentUser if (currentUser != null) { reload() } }
Java
@Override public void onStart() { super.onStart(); // Check if user is signed in (non-null) and update UI accordingly. FirebaseUser currentUser = mAuth.getCurrentUser(); if(currentUser != null){ reload(); } }
নতুন ব্যবহারকারীদের সাইন-আপ করা
একটি নতুন createAccount পদ্ধতি তৈরি করুন যা একটি ইমেল আইডি এবং পাসওয়ার্ড নেয়,
সেগুলি যাচাই করে এবং তারপর
createUserWithEmailAndPassword
পদ্ধতির মাধ্যমে একটি নতুন ব্যবহারকারী তৈরি করে।
Kotlin
auth.createUserWithEmailAndPassword(email, password) .addOnCompleteListener(this) { task -> if (task.isSuccessful) { // Sign in success, update UI with the signed-in user's information Log.d(TAG, "createUserWithEmail:success") val user = auth.currentUser updateUI(user) } else { // If sign in fails, display a message to the user. Log.w(TAG, "createUserWithEmail:failure", task.exception) Toast.makeText( baseContext, "Authentication failed.", Toast.LENGTH_SHORT, ).show() updateUI(null) } }
Java
mAuth.createUserWithEmailAndPassword(email, password) .addOnCompleteListener(this, new OnCompleteListener<AuthResult>() { @Override public void onComplete(@NonNull Task<AuthResult> task) { if (task.isSuccessful()) { // Sign in success, update UI with the signed-in user's information Log.d(TAG, "createUserWithEmail:success"); FirebaseUser user = mAuth.getCurrentUser(); updateUI(user); } else { // If sign in fails, display a message to the user. Log.w(TAG, "createUserWithEmail:failure", task.getException()); Toast.makeText(EmailPasswordActivity.this, "Authentication failed.", Toast.LENGTH_SHORT).show(); updateUI(null); } } });
নতুন ব্যবহারকারীদের ইমেল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করার জন্য একটি ফর্ম যোগ করুন এবং এটি জমা দেওয়া হলে এই নতুন পদ্ধতি কল করুন। আপনি আমাদের কুইকস্টার্ট স্যাম্পেল-এ একটি উদাহরণ দেখতে পাবেন।
আগে থেকেই আছেন এমন ব্যবহারকারীদের সাইন-ইন করা
একটি নতুন signIn পদ্ধতি তৈরি করুন যা একটি ইমেল আইডি এবং পাসওয়ার্ড নেয়,
সেগুলি যাচাই করে এবং তারপরে
signInWithEmailAndPassword পদ্ধতির মাধ্যমে একজন ব্যবহারকারীকে সাইন-ইন করায়।
Kotlin
auth.signInWithEmailAndPassword(email, password) .addOnCompleteListener(this) { task -> if (task.isSuccessful) { // Sign in success, update UI with the signed-in user's information Log.d(TAG, "signInWithEmail:success") val user = auth.currentUser updateUI(user) } else { // If sign in fails, display a message to the user. Log.w(TAG, "signInWithEmail:failure", task.exception) Toast.makeText( baseContext, "Authentication failed.", Toast.LENGTH_SHORT, ).show() updateUI(null) } }
Java
mAuth.signInWithEmailAndPassword(email, password) .addOnCompleteListener(this, new OnCompleteListener<AuthResult>() { @Override public void onComplete(@NonNull Task<AuthResult> task) { if (task.isSuccessful()) { // Sign in success, update UI with the signed-in user's information Log.d(TAG, "signInWithEmail:success"); FirebaseUser user = mAuth.getCurrentUser(); updateUI(user); } else { // If sign in fails, display a message to the user. Log.w(TAG, "signInWithEmail:failure", task.getException()); Toast.makeText(EmailPasswordActivity.this, "Authentication failed.", Toast.LENGTH_SHORT).show(); updateUI(null); } } });
ব্যবহারকারীদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার জন্য একটি ফর্ম যোগ করুন এবং এটি জমা দেওয়ার সময় এই নতুন পদ্ধতিটি কল করুন। আপনি আমাদের কুইকস্টার্ট স্যাম্পেল-এ একটি উদাহরণ দেখতে পাবেন।
ব্যবহারকারীর তথ্য অ্যাক্সেস করুন
কোনও ব্যবহারকারী সফলভাবে সাইন-ইন করলে, আপনি যেকোনও সময় getCurrentUser পদ্ধতির মাধ্যমে
তার অ্যাকাউন্ট ডেটা পেতে পারেন।
Kotlin
val user = Firebase.auth.currentUser user?.let { // Name, email address, and profile photo Url val name = it.displayName val email = it.email val photoUrl = it.photoUrl // Check if user's email is verified val emailVerified = it.isEmailVerified // The user's ID, unique to the Firebase project. Do NOT use this value to // authenticate with your backend server, if you have one. Use // FirebaseUser.getIdToken() instead. val uid = it.uid }
Java
FirebaseUser user = FirebaseAuth.getInstance().getCurrentUser(); if (user != null) { // Name, email address, and profile photo Url String name = user.getDisplayName(); String email = user.getEmail(); Uri photoUrl = user.getPhotoUrl(); // Check if user's email is verified boolean emailVerified = user.isEmailVerified(); // The user's ID, unique to the Firebase project. Do NOT use this value to // authenticate with your backend server, if you have one. Use // FirebaseUser.getIdToken() instead. String uid = user.getUid(); }
পরবর্তী ধাপ
অন্যান্য পরিচয় ও যাচাইকরণ পরিষেবা যোগ করার ব্যাপারে গাইড এক্সপ্লোর করুন: