আপনার লাইভ সাইটে ডেপ্লয় করার আগে, আপনি নিজের করা পরিবর্তন দেখতে ও পরীক্ষা করতে চাইবেন। Firebase Hosting আপনাকে স্থানীয়ভাবে পরিবর্তন দেখতে ও পরীক্ষা করতে এবং এমুলেট করা ব্যাকএন্ড প্রোজেক্ট রিসোর্সের সাথে ইন্টার্যাক্ট করতে দেয়। আপনার টিমমেটদের আপনার করা পরিবর্তনগুলি দেখতে এবং পরীক্ষা করতে হলে, Hosting আপনার সাইটের জন্য শেয়ার করা যায় এমন, অস্থায়ী প্রিভিউ URL তৈরি করতে পারে। এমনকি আমরা পুল রিকোয়েস্ট থেকে ডেপ্লয় করার জন্য GitHub ইন্টিগ্রেশন-এর সুবিধাও প্রদান করি।
শুরু করার আগে
Hosting শুরু করুন পৃষ্ঠায় তালিকাভুক্ত ধাপগুলি সম্পূর্ণ করুন, বিশেষ করে নিম্নলিখিত টাস্কগুলি:
- Firebase CLI-এর লেটেস্ট ভার্সন ইনস্টল বা আপডেট করুন।
- আপনার Firebase প্রোজেক্টের সাথে লোকাল প্রোজেক্ট ডিরেক্টরি (আপনার অ্যাপের কন্টেন্ট সহ) কানেক্ট করুন।
আপনি চাইলে আপনার অ্যাপের Hosting কন্টেন্ট ও কনফিগারেশন ডিপ্লয় করতে পারেন, তবে এই পৃষ্ঠার ধাপগুলি অনুসরণ করার জন্য এটি পূর্বশর্ত নয়।
ধাপ ১: লোকাল ডিভাইসে পরীক্ষা করা
আপনি যদি দ্রুত ইটারেশন করেন বা আপনার অ্যাপকে এমুলেট করা ব্যাকএন্ড প্রজেক্ট রিসোর্সের সাথে ইন্টার্যাক্ট করাতে চান, তাহলে আপনি স্থানীয়ভাবে আপনার Hosting কন্টেন্ট এবং কনফিগারেশন পরীক্ষা করতে পারেন। লোকালি পরীক্ষা করার সময়, Firebase আপনার ওয়েব অ্যাপকে লোকালি হোস্ট করা URL-এ পরিষেবা দেয়।
Hosting হল Firebase Local Emulator Suite-এর অংশ, যা আপনার অ্যাপকে আপনার এমুলেট করা Hosting কন্টেন্ট এবং কনফিগারেশনের সাথে ইন্টার্যাক্ট করতে দেয়, পাশাপাশি আপনার এমুলেট করা প্রোজেক্ট রিসোর্স (ফাংশন, ডেটাবেস এবং নিয়ম) ঐচ্ছিকভাবে ব্যবহার করতে দেয়।
(ঐচ্ছিক) ডিফল্ট হিসেবে, আপনার স্থানীয়ভাবে হোস্ট করা অ্যাপ প্রকৃত, এমুলেট করা নয়, প্রোজেক্ট রিসোর্সের (ফাংশন, ডেটাবেস, নিয়ম ইত্যাদি) সাথে ইন্টার্যাক্ট করবে। পরিবর্তে, আপনি কনফিগার করেছেন এমন যেকোনও এমুলেট করা প্রোজেক্ট রিসোর্স ব্যবহার করতে আপনার অ্যাপ কানেক্ট করতে পারেন। আরও জানুন: Realtime Database | Cloud Firestore | Cloud Functions
আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরির রুট থেকে, নিম্নলিখিত কমান্ড রান করুন:
firebase emulators:start
CLI-এর মাধ্যমে পাওয়া লোকাল URL-এ আপনার ওয়েব অ্যাপ খুলুন (সাধারণত
http://localhost:5000)।পরিবর্তন সহ স্থানীয় URL আপডেট করতে, আপনার ব্রাউজার রিফ্রেশ করুন।
অন্যান্য লোকাল ডিভাইস থেকে টেস্ট করুন
ডিফল্ট হিসেবে, এমুলেটর শুধুমাত্র localhost থেকে আসা অনুরোধের উত্তর দেয়। এর
অর্থ হল, আপনি নিজের কম্পিউটারের ওয়েব ব্রাউজার থেকে হোস্ট করা কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন,
কিন্তু আপনার নেটওয়ার্কের অন্যান্য ডিভাইস থেকে পারবেন না। আপনি যদি অন্য স্থানীয় ডিভাইস থেকে পরীক্ষা করতে চান, তাহলে আপনার firebase.json এইভাবে কনফিগার করুন:
"emulators": {
// ...
"hosting": {
"port": 5000,
"host": "0.0.0.0"
}
}
ধাপ ২: প্রিভিউ ও শেয়ার করুন
আপনার ওয়েব অ্যাপ লাইভ হওয়ার আগে আপনি যদি অন্যদের পরিবর্তনগুলি দেখাতে চান, তাহলে আপনি প্রিভিউ চ্যানেল ব্যবহার করতে পারেন।
প্রিভিউ চ্যানেলে ডিপ্লয় করার পরে, Firebase আপনার ওয়েব অ্যাপকে "প্রিভিউ URL"-এ পরিবেশন করে, যা শেয়ার করা যায় এবং এটি একটি অস্থায়ী URL। প্রিভিউ URL ব্যবহার করার সময়, আপনার ওয়েব অ্যাপ, সব প্রোজেক্ট রিসোর্সের জন্য আপনার আসল ব্যাকএন্ডের সাথে ইন্টার্যাক্ট করে (আপনার রিরাইট কনফিগারেশনে "পিন করা" যেকোনও ফাংশন ব্যতীত)।
মনে রাখবেন, প্রিভিউ URL অনুমান করা কঠিন হলেও (কারণ এতে র্যান্ডম হ্যাশ থাকে), সেগুলি সর্বজনীন। তাই, URL জানা থাকলে যে কেউ এটি অ্যাক্সেস করতে পারবেন।
আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরির রুট থেকে, নিম্নলিখিত কমান্ড রান করুন:
firebase hosting:channel:deploy CHANNEL_ID
CHANNEL_ID-এর পরিবর্তে স্পেস ছাড়া স্ট্রিং ব্যবহার করুন (যেমন,
feature_mission-2-mars)। এই আইডি ব্যবহার করে প্রিভিউ চ্যানেলের সাথে সম্পর্কিত প্রিভিউ URL তৈরি করা হবে।CLI-এর মাধ্যমে পাওয়া প্রিভিউ URL-এ আপনার ওয়েব অ্যাপ খুলুন। এটি দেখতে এইরকম হবে:
PROJECT_ID--CHANNEL_ID-RANDOM_HASH.web.appপরিবর্তন সহ আপনার প্রিভিউ URL আপডেট করতে, একই কমান্ড আবার রান করুন। কমান্ডে একই
CHANNEL_IDউল্লেখ করেছেন কিনা তা ভাল করে দেখে নিন।
প্রিভিউ চ্যানেল ম্যানেজ করা সম্পর্কে জানুন, যার মধ্যে চ্যানেলের মেয়াদ শেষ হওয়ার তারিখ সেট করার পদ্ধতিও অন্তর্ভুক্ত।
Firebase Hosting একটি GitHub অ্যাকশনকে সাপোর্ট করে যা আপনি পুল অনুরোধে পরিবর্তন কমিট করলে অটোমেটিক একটি প্রিভিউ URL তৈরি এবং আপডেট করে। কীভাবে এই GitHub অ্যাকশন সেট-আপ ও ব্যবহার করবেন তা জানুন।
ধাপ ৩: লাইভ ডিপ্লয় করুন
আপনার করা পরিবর্তনগুলি বিশ্বের সাথে শেয়ার করার জন্য প্রস্তুত হলে, আপনার লাইভ চ্যানেলে Hosting কন্টেন্ট এবং কনফিগারেশন ডিপ্লয় করুন। আপনার ব্যবহারের উপর নির্ভর করে Firebase এই ধাপের জন্য কয়েকটি ভিন্ন বিকল্প অফার করে (নিচের বিকল্পগুলি দেখুন)।
বিকল্প ১: প্রিভিউ চ্যানেল থেকে আপনার লাইভ চ্যানেলে ক্লোন করা
এই বিকল্পটি আপনাকে নিশ্চিত করে যে আপনি প্রিভিউ চ্যানেলে যে কন্টেন্ট এবং কনফিগারেশন পরীক্ষা করেছেন, ঠিক সেই কন্টেন্ট এবং কনফিগারেশনই আপনার লাইভ চ্যানেলে ডেপ্লয় করছেন। ভার্সন ক্লোন করা সম্পর্কে আরও জানুন।
যেকোনও ডিরেক্টরি থেকে, এই কমান্ড রান করুন:
firebase hosting:clone SOURCE_SITE_ID:SOURCE_CHANNEL_ID TARGET_SITE_ID:live
প্রতিটি প্লেসহোল্ডার নিম্নলিখিত তথ্য দিয়ে পরিবর্তন করুন:
SOURCE_SITE_ID এবং TARGET_SITE_ID: এগুলি হল Hostingটি সাইটের আইডি যেখানে চ্যানেলগুলি রয়েছে।
- আপনার ডিফল্ট Hosting সাইটের জন্য, আপনার Firebase প্রোজেক্ট আইডি ব্যবহার করুন।
- আপনি একই Firebase প্রোজেক্টে বা এমনকি বিভিন্ন Firebase প্রোজেক্টে থাকা সাইটগুলি নির্দিষ্ট করতে পারেন।
SOURCE_CHANNEL_ID: এটি হল সেই চ্যানেলের আইডেন্টিফায়ার যেটি বর্তমানে সেই ভার্সনটি চালাচ্ছে যা আপনি নিজের লাইভ চ্যানেলে ডেপ্লয় করতে চান।
- লাইভ চ্যানেলের জন্য, চ্যানেল আইডি হিসেবে
liveব্যবহার করুন।
- লাইভ চ্যানেলের জন্য, চ্যানেল আইডি হিসেবে
আপনার করা পরিবর্তন দেখুন (পরবর্তী ধাপ)।
বিকল্প ২: আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরি থেকে আপনার লাইভ চ্যানেলে ডেপ্লয় করুন
এই বিকল্প আপনাকে লাইভ চ্যানেলের জন্য নির্দিষ্ট কনফিগারেশন অ্যাডজাস্ট করার সুবিধা দেয় অথবা আপনি প্রিভিউ চ্যানেল ব্যবহার না করলেও ডিপ্লয় করার সুবিধা দেয়।
আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরির রুট থেকে, নিম্নলিখিত কমান্ড রান করুন:
firebase deploy --only hosting
আপনার করা পরিবর্তন দেখুন (পরবর্তী ধাপ)।
আরও তথ্যের জন্য, এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন দেখুন।
ধাপ ৪: আপনার লাইভ সাইটে পরিবর্তনগুলি দেখুন
উপরের দুটি বিকল্পই আপনার Hosting কন্টেন্ট এবং কনফিগারেশন নিম্নলিখিত সাইটগুলিতে ডিপ্লয় করে:
আপনার ডিফল্ট Hosting সাইট এবং যেকোনও অতিরিক্ত Hosting সাইটের জন্য Firebase-প্রভিশন করা সাবডোমেন:
SITE_ID.web.app(যেমনPROJECT_ID.web.app)
SITE_ID.firebaseapp.com(যেমনPROJECT_ID.firebaseapp.com)আপনার Hosting সাইটের সাথে কানেক্ট করা যেকোনও কাস্টম ডোমেন
নির্দিষ্ট Hosting সাইটে ডিপ্লয় সীমাবদ্ধ করতে, আপনার CLI কমান্ডে ডিপ্লয় টার্গেট নির্দিষ্ট করুন।
অন্যান্য ডেপ্লয় অ্যাক্টিভিটি ও তথ্য
ডিপ্লয়ের জন্য কমেন্ট যোগ করুন
আপনি চাইলে ডিপ্লয়মেন্টে কমেন্ট যোগ করতে পারেন। এই কমেন্টটি Firebase কনসোলের Hosting ড্যাশবোর্ডে অন্যান্য ডিপ্লয়মেন্ট সংক্রান্ত তথ্যের সাথে দেখানো হবে। যেমন:
firebase deploy --only hosting -m "Deploying the best new feature ever."
প্রি-ডিপ্লয় ও পোস্ট-ডিপ্লয় স্ক্রিপ্ট করা টাস্ক যোগ করুন
আপনি চাইলে, প্রি-ডিপ্লয় বা পোস্ট-ডিপ্লয় টাস্ক পারফর্ম করতে, firebase deploy কমান্ডের সাথে শেল স্ক্রিপ্ট কানেক্ট করতে পারেন। যেমন, একটি পোস্টডিপ্লয় হুক
নতুন সাইট কন্টেন্ট ডিপ্লয় করার ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেটরদের জানাতে পারে। আরও জানতে
Firebase CLI ডকুমেন্টেশন দেখুন।
ডিপ্লয় করা কন্টেন্ট ক্যাশে করা হচ্ছে
স্ট্যাটিক কন্টেন্টের জন্য অনুরোধ করা হলে, Firebase Hosting অটোমেটিক CDN-এ কন্টেন্ট ক্যাশে করে। আপনি সাইটের কন্টেন্ট আবার ডেপ্লয় করলে, Firebase অটোমেটিক CDN জুড়ে আপনার সব ক্যাশে করা স্ট্যাটিক কন্টেন্ট মুছে দেয় যাতে নতুন অনুরোধে আপনার নতুন কন্টেন্ট দেখানো যায়।
মনে রাখবেন যে আপনি ডায়নামিক কন্টেন্টের ক্যাশিং কনফিগার করতে পারবেন।
HTTPS-এর মাধ্যমে পরিবেশন করা হচ্ছে
Firebase Hosting-এ হোস্ট করা হয়নি এমন সব এক্সটার্নাল রিসোর্স, এক্সটার্নাল স্ক্রিপ্ট সহ SSL (HTTPS)-এর মাধ্যমে লোড করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। বেশিরভাগ ব্রাউজার ব্যবহারকারীদের "মিক্সড কন্টেন্ট" (SSL এবং SSL নয় এমন ট্রাফিক) লোড করার অনুমতি দেয় না।
ফাইল মুছে ফেলা হচ্ছে
Firebase Hosting-এ, ডিপ্লয় করা সাইট থেকে বেছে নেওয়া ফাইল মুছে ফেলার প্রাথমিক উপায় হল স্থানীয়ভাবে ফাইল মুছে ফেলা এবং তারপর আবার ডিপ্লয় করা।
পরবর্তী ধাপ
GitHub-এর সাথে ইন্টিগ্রেট করুন এবং GitHub অ্যাকশন সেট-আপ করার মাধ্যমে আপনার প্রিভিউ করা কন্টেন্ট ইটারেট করুন।
হোস্টিংয়ের আরও ক্ষমতা সম্পর্কে জানুন:
Firebase CLI-এর সম্পূর্ণ ডকুমেন্টেশন দেখুন।
আপনার অ্যাপ লঞ্চ করার জন্য প্রস্তুত হন:
- Google Cloud কনসোলে আপনার প্রোজেক্টের জন্য বাজেট সংক্রান্ত সতর্কতা সেট-আপ করুন।
- একাধিক Firebase পরিষেবা জুড়ে আপনার প্রোজেক্টের ব্যবহারের সামগ্রিক ছবি পেতে Firebase কনসোলে ব্যবহার এবং বিলিং ড্যাশবোর্ড মনিটর করুন। এছাড়াও, আপনি Hosting ব্যবহার ড্যাশবোর্ড থেকে ব্যবহারের তথ্য আরও বিস্তারিতভাবে দেখতে পারেন।
- Firebase লঞ্চ চেকলিস্ট পর্যালোচনা করুন।