Flutter-এ Cloud Storage ব্যবহার শুরু করা

Cloud Storage for Firebase আপনাকে ছবি, অডিও, ভিডিও এবং অন্যান্য ফাইলের (ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট সহ) মতো কন্টেন্ট আপলোড ও শেয়ার করতে দেয়, যা আপনাকে অ্যাপে রিচ মিডিয়া কন্টেন্ট তৈরি করতে দেয়। আপনার ডেটা Google Cloud Storage বাকেটে স্টোর করা হয় — এটি হল এক্সাবাইট স্কেল অবজেক্ট স্টোরেজ সলিউশন যা অত্যন্ত সহজলভ্য এবং বিশ্বব্যাপী রিডানডেন্সি সহ উপলভ্য। Cloud Storage for Firebase আপনাকে সরাসরি মোবাইল ডিভাইস এবং ওয়েব ব্রাউজার থেকে এই ফাইলগুলি নিরাপদে আপলোড করতে দেয়, নেটওয়ার্কের সমস্যা থাকলেও সহজে আপলোড করা যায়।

শুরু করার আগে

  1. আপনি যদি আগে থেকে না করে থাকেন, তাহলে নিশ্চিত করুন যে আপনি Flutter অ্যাপের জন্য শুরু করার নির্দেশিকা সম্পূর্ণ করেছেন। এর মধ্যে পড়ে:

    • Firebase প্রোজেক্ট তৈরি করা।

    • Flutter-এর জন্য Firebase SDK ইনস্টল ও ইনিশিয়ালাইজ করা।

  2. আপনার Firebase প্রোজেক্ট Blaze প্রাইসিং প্ল্যান অনুযায়ী পেমেন্ট করুন বিকল্পে সেট করা আছে কিনা তা নিশ্চিত করুন, যা Cloud Storage for Firebase ব্যবহার করার জন্য প্রয়োজন। আপনি Firebase এবং Google Cloud-এ নতুন হলে, $৩০০ ফ্রি ট্রায়াল ক্রেডিট-এর জন্য উপযুক্ত কিনা তা চেক করে দেখুন।

ডিফল্ট ক্লাউড স্টোরেজ বাকেট তৈরি করা

  1. Firebase কনসোলে, ডেটাবেস ও স্টোরেজ > স্টোরেজ বিকল্পে যান।

    আপনার প্রোজেক্ট এখনও Blaze-এর 'যখন ব্যবহার করবেন তখন পেমেন্ট করুন' প্রাইসিং প্ল্যানে না থাকলে, আপনাকে প্রোজেক্ট আপগ্রেড করার জন্য প্রম্পট করা হবে।

  2. শুরু করুন বিকল্পে ক্লিক করুন।

  3. আপনার ডিফল্ট বাকেটের জন্য একটি লোকেশন বেছে নিন।

  4. আপনার ডিফল্ট বাকেটের জন্য Firebase Security Rules কনফিগার করুন। ডেভেলপমেন্টের সময়, সর্বজনীন অ্যাক্সেসের জন্য আপনার নিয়ম সেট-আপ করার কথা বিবেচনা করুন।

  5. হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।

আপনি এখন Firebase কনসোলে বাকেট দেখতে পারবেন (ডেটাবেস ও স্টোরেজ > স্টোরেজ > ফাইল ট্যাব-এ নেভিগেট করুন)। আপনার ডিফল্ট বাকেট নামের ফর্ম্যাট হল PROJECT_ID.firebasestorage.app।

সর্বজনীন অ্যাক্সেস সেট-আপ করা

Firebase-এর জন্য ক্লাউড স্টোরেজ একটি ঘোষণামূলক নিয়মের ভাষা প্রদান করে যা আপনাকে আপনার ডেটা কীভাবে গঠন করা উচিত, কীভাবে এটি ইন্ডেক্স করা উচিত এবং কখন আপনার ডেটা পড়া এবং লেখা যেতে পারে তা নির্ধারণ করতে দেয়। ডিফল্ট হিসেবে, Cloud Storage-এ ডেটা পড়া ও লেখার অ্যাক্সেস সীমাবদ্ধ করা থাকে যাতে শুধু যাচাই করা ব্যবহারকারীরাই ডেটা পড়তে বা লিখতে পারেন। Firebase Authentication সেট-আপ না করেই শুরু করতে, আপনি সর্বজনীন অ্যাক্সেসের জন্য আপনার নিয়ম কনফিগার করতে পারেন।

এর ফলে, আপনার অ্যাপ ব্যবহার করেন না এমন ব্যক্তি সহ যেকেউ ক্লাউড স্টোরেজ অ্যাক্সেস করতে পারবেন। তাই, যাচাইকরণ সেট-আপ করার সময় ক্লাউড স্টোরেজ আবার সীমাবদ্ধ করতে ভুলবেন না।

আপনার অ্যাপে Cloud Storage SDK যোগ করুন

  1. আপনার Flutter প্রোজেক্টের রুট থেকে, প্লাগ-ইন ইনস্টল করতে নিম্নলিখিত কমান্ডটি রান করুন:

    flutter pub add firebase_storage
    
  2. সম্পূর্ণ হয়ে গেলে, আপনার Flutter অ্যাপ্লিকেশন আবার তৈরি করুন:

    flutter run
    
  3. আপনার Dart কোডে প্লাগ-ইন ইমপোর্ট করুন:

    import 'package:firebase_storage/firebase_storage.dart';
    

ক্লাউড স্টোরেজ সেট-আপ করুন

  1. আপনার Flutter প্রোজেক্ট ডিরেক্টরি থেকে flutterfire configure রান করুন। এটি আপনার অ্যাপের কোডবেসে Firebase কনফিগারেশন ফাইল (firebase_options.dart) আপডেট করে যাতে এতে আপনার ডিফল্ট Cloud Storage বাকেটের নাম থাকে।

  2. FirebaseStorage-এর ইনস্ট্যান্স তৈরি করে আপনার Cloud Storage বাকেট অ্যাক্সেস করুন:

    final storage = FirebaseStorage.instance;
    
    // Alternatively, explicitly specify the bucket name URL.
    // final storage = FirebaseStorage.instanceFor(bucket: "gs://<var>BUCKET_NAME</var>");
    

আপনি Cloud Storage ব্যবহার শুরু করার জন্য প্রস্তুত!

পরবর্তী ধাপ? কীভাবে Cloud Storage রেফারেন্স তৈরি করবেন তা জানুন।

উন্নত সেট-আপ

কিছু ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সেট-আপের প্রয়োজন হয়:

আপনার ব্যবহারকারী সারা বিশ্ব জুড়ে থাকলে এবং তাদের ডেটা তাদের কাছাকাছি স্টোর করতে চাইলে, প্রথম ব্যবহারের কেসটি উপযুক্ত। যেমন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় বাকেট তৈরি করতে পারেন যাতে সেইসব অঞ্চলের ব্যবহারকারীদের ডেটা স্টোর করা যায় এবং লেটেন্সি কমানো যায়।

আপনার কাছে বিভিন্ন অ্যাক্সেস প্যাটার্ন সহ ডেটা থাকলে, দ্বিতীয় ব্যবহারের ক্ষেত্রে তা সহায়ক হয়। যেমন, আপনি মাল্টি-রিজিয়নাল বা রিজিয়নাল বাকেট সেট-আপ করতে পারেন যা ছবি বা ঘন ঘন অ্যাক্সেস করা অন্যান্য কন্টেন্ট স্টোর করে এবং নিয়ারলাইন বা কোল্ডলাইন বাকেট যা ব্যবহারকারীর ব্যাক-আপ বা অন্যান্য কম ঘন ঘন অ্যাক্সেস করা কন্টেন্ট স্টোর করে।

এই দুটি ব্যবহারের ক্ষেত্রে, আপনি একাধিক Cloud Storage বাকেট ব্যবহার করতে চাইবেন।

তৃতীয় ব্যবহারের ক্ষেত্রটি তখন উপযোগী হয় যখন আপনি Google Drive-এর মতো এমন কোনও অ্যাপ তৈরি করছেন যা ব্যবহারকারীকে একাধিক অ্যাকাউন্টে লগ-ইন করে থাকতে দেয় (যেমন, ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং অফিসের অ্যাকাউন্ট)। আপনি কাস্টম Firebase অ্যাপ ইনস্ট্যান্স ব্যবহার করে প্রতিটি অতিরিক্ত অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন।

একাধিক Cloud Storage বাকেট ব্যবহার করা

আপনি যদি উপরে দেওয়া ডিফল্ট বাকেট ছাড়া অন্য কোনও Cloud Storage বাকেট ব্যবহার করতে চান, অথবা একটি অ্যাপে একাধিক Cloud Storage বাকেট ব্যবহার করতে চান, তাহলে আপনি FirebaseStorage-এর একটি ইনস্ট্যান্স তৈরি করতে পারেন যা আপনার কাস্টম বাকেটকে রেফারেন্স করে:

// Get a non-default Storage bucket
final storage = FirebaseStorage.instanceFor(bucket: "gs://my-custom-bucket");

ইমপোর্ট করা বাকেট নিয়ে কাজ করা

Firebase-এ আগে থেকে থাকা Cloud Storage বাকেট ইমপোর্ট করার সময়, আপনাকে Firebase-কে এইসব ফাইল অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে। Google Cloud SDK-তে অন্তর্ভুক্ত gsutil টুল ব্যবহার করে এটি করতে হবে:

gsutil -m acl ch -r -u service-PROJECT_NUMBER@gcp-sa-firebasestorage.iam.gserviceaccount.com gs://YOUR-CLOUD-STORAGE-BUCKET

Firebase প্রোজেক্টের ভূমিকা-তে যেভাবে বর্ণনা করা হয়েছে, সেভাবে আপনি প্রোজেক্ট নম্বর খুঁজে পেতে পারেন।

এটি নতুন তৈরি করা বাকেটের উপর প্রভাব ফেলে না, কারণ সেগুলিতে Firebase-কে অনুমতি দেওয়ার জন্য ডিফল্ট অ্যাক্সেস কন্ট্রোল সেট করা থাকে। এটি একটি সাময়িক ব্যবস্থা এবং ভবিষ্যতে অটোমেটিক করা হবে।

কাস্টম Firebase অ্যাপ ব্যবহার করুন

আপনি যদি কাস্টম FirebaseApp ব্যবহার করে আরও জটিল অ্যাপ তৈরি করেন, তাহলে আপনি সেই অ্যাপের মাধ্যমে শুরু করা FirebaseStorage-এর একটি ইনস্ট্যান্স তৈরি করতে পারেন:

// Use a non-default App
final storage = FirebaseStorage.instanceFor(app: customApp);

পরবর্তী ধাপ