আপনি Firebase Authentication ব্যবহার করে ব্যবহারকারীদের ইমেল আইডি ও পাসওয়ার্ড সাইন-ইন এবং Google সাইন-ইন ও Facebook লগ-ইনের মতো ফেডারেটেড পরিচয় প্রদানকারী সহ এক বা একাধিক সাইন-ইন পদ্ধতি ব্যবহার করে আপনার অ্যাপে সাইন-ইন করার অনুমতি দিতে পারেন। এই টিউটোরিয়াল থেকে আপনি জানতে পারবেন কীভাবে Firebase Authentication ব্যবহার শুরু করবেন এবং আপনার অ্যাপে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করার সুবিধা যোগ করবেন।
Firebase-এর সাথে আপনার C++ প্রোজেক্ট কানেক্ট করা
Firebase Authentication ব্যবহার করার আগে, আপনাকে যা করতে হবে:
আপনার C++ প্রোজেক্ট রেজিস্টার করুন এবং Firebase ব্যবহার করার জন্য এটি কনফিগার করুন।
আপনার C++ প্রোজেক্টে আগে থেকেই Firebase ব্যবহার করা হলে, সেটি আগে থেকেই রেজিস্টার করা এবং Firebase-এর জন্য কনফিগার করা আছে।
আপনার C++ প্রোজেক্টে Firebase C++ SDK যোগ করুন।
মনে রাখবেন, আপনার C++ প্রোজেক্টে Firebase যোগ করার জন্য Firebase কনসোল এবং আপনার খোলা C++ প্রোজেক্ট (যেমন, আপনি কনসোল থেকে Firebase কনফিগারেশন ফাইল ডাউনলোড করেন, তারপর সেগুলি আপনার C++ প্রোজেক্টে সরান) দুটিতেই টাস্ক থাকে।
নতুন ব্যবহারকারীদের সাইন-আপ করা
এমন একটি ফর্ম তৈরি করুন যা নতুন ব্যবহারকারীদের তাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাপে রেজিস্টার করতে দেয়। ব্যবহারকারী ফর্ম পূরণ করলে, তার দেওয়া ইমেল আইডি ও পাসওয়ার্ড যাচাই করুন, তারপর সেগুলি
CreateUserWithEmailAndPassword পদ্ধতিতে পাস করুন:
firebase::Future<firebase::auth::AuthResult> result =
auth->CreateUserWithEmailAndPassword(email, password);
আপনি অ্যাকাউন্ট তৈরি করার অপারেশনের স্ট্যাটাস চেক করতে পারেন, হয় CreateUserWithEmailAndPasswordLastResult ফিউচার অবজেক্টে
কলব্যাক রেজিস্টার করে, অথবা,
আপনি যদি কোনও গেম বা অ্যাপ লিখছেন যাতে কোনও ধরনের পর্যায়ক্রমিক আপডেট লুপ আছে, তাহলে
আপডেট লুপে স্ট্যাটাস পোল করে।
যেমন, Future ব্যবহার করা:
firebase::Future<firebase::auth::AuthResult> result =
auth->CreateUserWithEmailAndPasswordLastResult();
// The lambda has the same signature as the callback function.
result.OnCompletion(
[](const firebase::Future<firebase::auth::AuthResult>& result,
void* user_data) {
// `user_data` is the same as &my_program_context, below.
// Note that we can't capture this value in the [] because std::function
// is not supported by our minimum compiler spec (which is pre C++11).
MyProgramContext* program_context =
static_cast<MyProgramContext*>(user_data);
// Process create user result...
(void)program_context;
},
&my_program_context);
অথবা, পোলিং ব্যবহার করতে, আপনার গেমের আপডেট লুপে নিম্নলিখিত উদাহরণের মতো কিছু করুন:
firebase::Future<firebase::auth::AuthResult> result =
auth->CreateUserWithEmailAndPasswordLastResult();
if (result.status() == firebase::kFutureStatusComplete) {
if (result.error() == firebase::auth::kAuthErrorNone) {
firebase::auth::AuthResult* auth_result = *result.result();
printf("Create user succeeded for email %s\n", auth_result.user.email().c_str());
} else {
printf("Created user failed with error '%s'\n", result.error_message());
}
}
আগে থেকেই আছেন এমন ব্যবহারকারীদের সাইন-ইন করা
এমন একটি ফর্ম তৈরি করুন যা আগে থেকে থাকা ব্যবহারকারীদের তাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে দেয়। কোনও ব্যবহারকারী ফর্ম পূরণ করা সম্পূর্ণ করলে,
SignInWithEmailAndPassword পদ্ধতি কল করুন:
firebase::Future<firebase::auth::AuthResult> result =
auth->SignInWithEmailAndPassword(email, password);
সাইন-আপের ফলাফল যেভাবে পেয়েছেন, ঠিক সেইভাবেই সাইন-ইন অপারেশনের ফলাফল পান।
যাচাইকরণ স্টেট লিসেনার সেট করুন এবং অ্যাকাউন্ট ডেটা পান
সাইন-ইন ও সাইন-আউট ইভেন্টে প্রতিক্রিয়া জানাতে, গ্লোবাল যাচাইকরণ অবজেক্টে লিসেনার অ্যাটাচ করুন। ব্যবহারকারীর সাইন-ইন স্ট্যাটাস পরিবর্তন হলেই এই লিসেনারকে কল করা হয়। যেহেতু যাচাইকরণ অবজেক্ট সম্পূর্ণভাবে শুরু হওয়ার পরে এবং নেটওয়ার্ক কল সম্পূর্ণ হওয়ার পরে লিসেনার রান করে, তাই সাইন-ইন করা ব্যবহারকারীর সম্পর্কে তথ্য পাওয়ার জন্য এটি সবথেকে ভালো জায়গা।
firebase::auth::AuthStateListener
অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস প্রয়োগ করে লিসেনার তৈরি করুন। যেমন, কোনও ব্যবহারকারী সফলভাবে সাইন-ইন করলে তার সম্পর্কে তথ্য পাওয়ার জন্য
লিসেনার তৈরি করতে:
class MyAuthStateListener : public firebase::auth::AuthStateListener {
public:
void OnAuthStateChanged(firebase::auth::Auth* auth) override {
firebase::auth::User user = auth.current_user();
if (user.is_valid()) {
// User is signed in
printf("OnAuthStateChanged: signed_in %s\n", user.uid().c_str());
const std::string displayName = user.DisplayName();
const std::string emailAddress = user.Email();
const std::string photoUrl = user.PhotoUrl();
} else {
// User is signed out
printf("OnAuthStateChanged: signed_out\n");
}
// ...
}
};
firebase::auth::Auth অবজেক্টের
AddAuthStateListener পদ্ধতির সাথে লিসনার অ্যাটাচ করুন:
MyAuthStateListener state_change_listener;
auth->AddAuthStateListener(&state_change_listener);
পরবর্তী ধাপ
অন্যান্য পরিচয় প্রদানকারী এবং বেনামী গেস্ট অ্যাকাউন্টের জন্য কীভাবে সহায়তা যোগ করতে হয় তা জানুন:
- Google সাইন-ইন
- Facebook Login
- Apple Login
- Twitter-এ লগ-ইন করুন
- GitHub লগ-ইন
- Microsoft Login
- Yahoo লগ-ইন
- পরিচয় গোপন রেখে সাইন-ইন করা
- ফোন যাচাইকরণ