Firebase Hosting
Firebase Hosting আপনার ওয়েব অ্যাপের জন্য দ্রুত ও সুরক্ষিত হোস্টিং প্রদান করে।
Firebase Hosting হল ডেভেলপারদের জন্য প্রোডাকশন-গ্রেড ওয়েব কন্টেন্ট হোস্টিং। একটি মাত্র কমান্ডের সাহায্যে, আপনি গ্লোবাল CDN-এ (কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক) দ্রুত ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে পারবেন।
Firebase Hosting স্ট্যাটিক ও সিঙ্গেল-পেজ ওয়েব অ্যাপের জন্য অপ্টিমাইজ করা হলেও, আপনি Firebase-এ ডায়নামিক কন্টেন্ট ও মাইক্রোসার্ভিস বিল্ড ও হোস্ট করতে Firebase Hosting-কে Cloud Functions বা Cloud Run-এর সাথে পেয়ার করতে পারবেন।
গুরুত্বপূর্ণ ক্ষমতা
| সুরক্ষিত কানেকশনের মাধ্যমে কন্টেন্ট পরিবেশন করা | জিরো-কনফিগারেশন SSL Firebase Hosting-এ বিল্ট-ইন থাকে, তাই কন্টেন্ট সবসময় নিরাপদে ডেলিভার করা হয়। |
| দ্রুত কন্টেন্ট ডেলিভার করা | আপনার আপলোড করা প্রতিটি ফাইল সারা বিশ্ব জুড়ে CDN এজে SSD-তে ক্যাশে করা হয় এবং gzip বা Brotli হিসেবে পরিবেশন করা হয়। আমরা আপনার কন্টেন্টের জন্য সবচেয়ে ভাল কম্প্রেশন পদ্ধতি অটোমেটিক বেছে নিই। আপনার ব্যবহারকারী যেখানেই থাকুন না কেন, কন্টেন্ট দ্রুত ডেলিভার করা হয়। |
| লাইভ হওয়ার আগে আপনার করা পরিবর্তনগুলি এমুলেট ও শেয়ার করা |
স্থানীয়ভাবে হোস্ট করা URL-এ আপনার করা পরিবর্তন দেখুন ও পরীক্ষা করুন এবং এমুলেট করা ব্যাকএন্ডের সাথে ইন্টার্যাক্ট করুন। সাময়িক প্রিভিউ URL ব্যবহার করে আপনার করা পরিবর্তন টিমমেটদের সাথে শেয়ার করুন। এছাড়াও, আপনার প্রিভিউ করা কন্টেন্ট সহজে ইটারেট করার জন্য Hosting একটি GitHub ইন্টিগ্রেশন প্রদান করে। |
| একটি কমান্ড দিয়ে নতুন ভার্সন ডিপ্লয় করুন |
Firebase CLI ব্যবহার করে, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাপ চালু করতে পারবেন। কমান্ড লাইন টুল আপনাকে বিল্ড প্রসেসে ডিপ্লয়মেন্ট টার্গেট যোগ করতে দেয়। আর আপনি যদি ডিপ্লয়মেন্ট আনডু করতে চান, তাহলে Hosting এক-ক্লিক রোলব্যাক প্রদান করে। |
এটি কীভাবে কাজ করে?
আপনি কোনও সাধারণ অ্যাপ ল্যান্ডিং পৃষ্ঠা বা জটিল প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ (PWA) যাই ডেপ্লয় করুন না কেন, Hosting আপনাকে ওয়েবসাইট ও অ্যাপ ডেপ্লয় ও ম্যানেজ করার জন্য উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার, ফিচার ও টুলিং দেয়।
Firebase CLI ব্যবহার করে, আপনি কম্পিউটারের লোকাল ডিরেক্টরি থেকে আমাদের Hosting সার্ভারে ফাইল ডিপ্লয় করেন। স্ট্যাটিক কন্টেন্ট দেখানোর পাশাপাশি, আপনি Cloud Functions for Firebase বা Cloud Run ব্যবহার করে আপনার সাইটে ডায়নামিক কন্টেন্ট দেখাতে ও মাইক্রোসার্ভিস হোস্ট করতে পারবেন। আমাদের গ্লোবাল CDN-এর সবচেয়ে কাছের এজ সার্ভার থেকে SSL কানেকশনের মাধ্যমে সব কন্টেন্ট পরিবেশন করা হয়।
এছাড়াও, আপনি লাইভ হওয়ার আগে আপনার করা পরিবর্তন দেখতে ও পরীক্ষা করে দেখতে পারবেন। Firebase Local Emulator Suite ব্যবহার করে, আপনি স্থানীয়ভাবে হোস্ট করা URL-এ আপনার অ্যাপ ও ব্যাকএন্ড রিসোর্স এমুলেট করতে পারবেন। এছাড়াও, আপনি একটি সাময়িক প্রিভিউ URL-এ আপনার পরিবর্তন শেয়ার করতে এবং ডেভেলপমেন্টের সময় সহজে ইটারেশনের জন্য GitHub ইন্টিগ্রেশন সেট-আপ করতে পারবেন।
Firebase Hosting-এর কাছে আপনার জন্য কম সাইজের হোস্টিং কনফিগারেশন বিকল্প আছে যার সাহায্যে আপনি উন্নত PWA তৈরি করতে পারবেন। আপনি ক্লায়েন্ট-সাইড রাউটিংয়ের জন্য সহজেই URL আবার লিখতে, কাস্টম হেডার সেট-আপ করতে এবং এমনকি লোকালাইজ করা কন্টেন্টও দেখাতে পারবেন।
আপনার কন্টেন্ট দেখানোর জন্য, Firebase একাধিক ডোমেন ও সাবডোমেন সংক্রান্ত বিকল্প অফার করে:
ডিফল্ট হিসেবে, প্রতিটি Firebase প্রোজেক্টে
web.appএবংfirebaseapp.comডোমেনে ফ্রিতে সাবডোমেন থাকে। এই দুটি সাইট একই ডিপ্লয় করা কন্টেন্ট ও কনফিগারেশন পরিষেবা দেয়।আপনার যদি এমন সম্পর্কিত সাইট এবং অ্যাপ থাকে যা বিভিন্ন কন্টেন্ট পরিবেশন করে কিন্তু এখনও একই Firebase প্রোজেক্ট রিসোর্স শেয়ার করে (উদাহরণস্বরূপ যদি আপনার একটি ব্লগ, অ্যাডমিন প্যানেল এবং পাবলিক অ্যাপ থাকে) তাহলে আপনি একাধিক সাইট তৈরি করতে পারেন।
আপনি Firebase-হোস্ট করা সাইটের সাথে নিজের ডোমেন নাম কানেক্ট করতে পারেন।
Firebase আপনার সব ডোমেনের জন্য অটোমেটিক SSL সার্টিফিকেট প্রভিশন করে যাতে আপনার সব কন্টেন্ট নিরাপদে পরিবেশন করা হয়।
প্রয়োগ করার পাথ
| Firebase CLI ইনস্টল করুন | Firebase CLI-এর সাহায্যে সহজেই নতুন Hosting প্রোজেক্ট সেট-আপ করা, লোকাল ডেভেলপমেন্ট সার্ভার রান করা এবং কন্টেন্ট ডিপ্লয় করা যায়। | |
| প্রোজেক্ট ডিরেক্টরি সেট-আপ করুন |
স্থানীয় প্রোজেক্ট ডিরেক্টরিতে আপনার স্ট্যাটিক অ্যাসেট যোগ করুন, তারপর
আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরিতে, আপনি Cloud Functions বা Cloud Run আপনার ডায়নামিক কন্টেন্ট এবং মাইক্রোসার্ভিস-এর জন্য সেট-আপ করতে পারেন। |
|
| লাইভ হওয়ার আগে আপনার পরিবর্তনগুলি দেখুন, পরীক্ষা করুন এবং শেয়ার করুন (ঐচ্ছিক) |
স্থানীয়ভাবে হোস্ট করা URL-এ Hosting
এবং আপনার ব্যাকএন্ড প্রোজেক্ট রিসোর্স এমুলেট করতে আপনার করা পরিবর্তনগুলি একটি অস্থায়ী প্রিভিউ URL-এ দেখতে এবং শেয়ার করতে, |
|
| আপনার সাইট ডেপ্লয় করা |
সবকিছু ঠিক থাকলে, আমাদের সার্ভারে লেটেস্ট স্ন্যাপশট আপলোড করতে
রান করুন। আপনি যদি ডিপ্লয় করা পূর্বাবস্থায় ফেরাতে চান, তাহলে Firebase কনসোলে
একটি ক্লিক করেই রোল ব্যাক করতে পারবেন।
|
|
| Firebase ওয়েব অ্যাপের সাথে লিঙ্ক করুন (ঐচ্ছিক) | আপনার সাইটকে Firebase ওয়েব অ্যাপ-এর সাথে লিঙ্ক করে, আপনি Google Analytics ব্যবহার করে আপনার অ্যাপের ব্যবহার ও আচরণ সংক্রান্ত ডেটা সংগ্রহ করতে পারবেন এবং Firebase Performance Monitoring ব্যবহার করে আপনার অ্যাপের পারফর্ম্যান্সের বৈশিষ্ট্য সম্পর্কে ইনসাইট পেতে পারবেন। |
পরবর্তী ধাপ
Firebase Hosting-এর সাথে শুরু করুন।
আপনার সাইট উন্নত করা চালিয়ে যান। লোকাল লেভেলে পরীক্ষা করুন, সাময়িক প্রিভিউ URL-এ পরিবর্তন শেয়ার করুন, তারপর আপনার লাইভ সাইটে ডিপ্লয় করুন। এই ধাপে-ধাপে গাইড অনুসরণ করুন।
Firebase-এ মাইক্রোসার্ভিস তৈরি ও হোস্ট করুন।