সার্ভার-সাইড এনক্রিপশন

ডিস্কে লেখার আগে Cloud Firestore অটোমেটিক সব ডেটা এনক্রিপ্ট করে। কোনও সেট-আপ বা কনফিগারেশনের প্রয়োজন নেই এবং আপনি যেভাবে পরিষেবা অ্যাক্সেস করেন তা পরিবর্তন করারও প্রয়োজন নেই। অনুমোদিত ব্যবহারকারী ডেটা পড়লে, সেটি অটোমেটিক ও স্বচ্ছভাবে ডিক্রিপ্ট করা হয়।

কী ম্যানেজমেন্ট

সার্ভার-সাইড এনক্রিপশনের মাধ্যমে, আপনি হয় Google-কে আপনার হয়ে ক্রিপ্টোগ্রাফিক কী ম্যানেজ করতে দিতে পারেন অথবা নিজে কী ম্যানেজ করার জন্য গ্রাহকের ম্যানেজ করা এনক্রিপশন কী (CMEK) ব্যবহার করতে পারেন।

ডিফল্ট হিসেবে, Google আপনার হয়ে ক্রিপটোগ্রাফিক কী ম্যানেজ করে। এর জন্য Google সেই একই হার্ডেনড কী ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে যা আমরা নিজেদের এনক্রিপ্ট করা ডেটার জন্য ব্যবহার করি, যার মধ্যে কঠোর কী অ্যাক্সেস কন্ট্রোল ও অডিটিং অন্তর্ভুক্ত। প্রতিটি Cloud Firestore অবজেক্টের ডেটা ও মেটাডেটা এনক্রিপ্ট করা এবং প্রতিটি এনক্রিপশন কী নিয়মিত রোটেট করা মাস্টার কী-এর সেট দিয়ে এনক্রিপ্ট করা হয়।

কী ম্যানেজ করার ব্যাপারে আরও জানতে, Cloud Firestore-এর জন্য CMEK দেখুন।

ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন

সার্ভার-সাইড এনক্রিপশন ক্লায়েন্ট-সাইড এনক্রিপশনের সাথে ব্যবহার করা যেতে পারে। ক্লায়েন্ট-সাইড এনক্রিপশনে, আপনি নিজের এনক্রিপশন কী ম্যানেজ করেন এবং Cloud Firestore-এ লেখার আগে ডেটা এনক্রিপ্ট করেন। এই ক্ষেত্রে, আপনার ডেটা দুবার এনক্রিপ্ট করা হয়, একবার আপনার 'কী' দিয়ে এবং একবার সার্ভার-সাইড 'কী' দিয়ে।

রিড ও রাইট অপারেশন চলাকালীন ইন্টারনেটে আপনার ডেটা সুরক্ষিত রাখতে, আমরা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (TLS) ব্যবহার করি। কাজ করে এমন TLS ভার্সন সম্পর্কে আরও তথ্যের জন্য, Google Cloud-এ ট্রানজিটে এনক্রিপশন দেখুন।

এর পরে কী করতে হবে

Cloud Firestore এবং অন্যান্য Google Cloud প্রোডাক্টের জন্য এনক্রিপশন অ্যাট রেস্ট সম্পর্কে আরও জানতে, Google Cloud-এ এনক্রিপশন অ্যাট রেস্ট দেখুন।